খেলা

বাংলাদেশের ভাগ্য লিখবে ভারত

post-img

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিতই! তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমির স্বপ্ন। তবে সেই সম্ভাবনাটা নেহাতই কলমের কালিতে! অনেকটাই সমুদ্র থেকে পয়সা খুঁজে পাওয়ার মতো। সমীকরণের খড়কুটো আঁকড়ে ধরেই আটলান্টিক পাড়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছে টাইগাররা।

বাংলাদেশের সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হতো আফগানিস্তানকে। শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক ফর্ম সব দিক বিবেচনায় অজিদের জয়টাই স্বাভাবিক ছিল। তবে সেসব ভুল প্রমাণ করে টি-টোয়েন্টিতে প্রথমবার অজিদের হারায় আফগানরা। একই সঙ্গে বাংলাদেশের স্বপ্নও বাঁচিয়ে রাখে তারা।

এবার দ্বিতীয় ধাপে বাংলাদেশের ভাগ্য লিখবে ভারত। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জয়ই পারে বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে। ভারত হারলেই আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। আজ রাতে অস্ট্রেলিয়ার মুখমুখি হবে ভারত। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.