খেলা

সবার আগে কোপার শেষ আটে আর্জেন্টিনা

post-img

ড্র করলেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো আর্জেন্টিনার। চিলির বিপক্ষে ম্যাচ সেদিকেই এগোচ্ছিল। কিন্তু লাউতারো মার্তিনেস ম্যাচটা আর ড্র হতে দিলেন কই!

৮৮ মিনিটে মার্তিনেসের দেওয়া একমাত্র গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে আলবিসেলেস্তেদের৷ দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মেসি-মার্তিনেসরা।

কোপা আমেরিকায় চিলির সঙ্গে খেলা হলে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে হয়তো ভেসে ওঠে পুরোনো স্মৃতি। ২০১৫,২০১৬ টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতে চিলি। সেই চিলির বিপক্ষে আজ দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা।

৬৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৬ শট। চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নেয় তারা। আর্জেন্টিনার মতো সুযোগ হাতছাড়া করেছে চিলিও। মার্তিনেসের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে।

৮৮ মিনিটে মার্তিনেসের গোলটাও হয়েছে অসাধারণ। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া সুযোগ মার্তিনেস বেশ দক্ষতার সঙ্গে চিলির রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.