খেলা

ওভারে ৪৩ রান দিয়ে ইংলিশ পেসারের বিশ্বরেকর্ড

post-img

এক ওভারের ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড অনেকেরই আছে। হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পরেও আরও কয়েকজন ক্রিকেটার সেই নজির গড়েছেন। আর ছয় ছক্কা হজম করা বোলারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম স্টুয়ার্ট ব্রড।

ইংলিশ এই তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে। এবার ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন আরেক ইংলিশ পেসার ওলি রবিনসন। ১৭ বছর পর কার্যত তিনি মুক্তি দিলেন স্টুয়ার্ট ব্রডকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বিব্রতকর ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন তিনি। সাসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের লুইস কিম্বার এক ওভারে ৪৩ রান তুলেছেন।

লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.