post
খেলা

বাংলাদেশিদের উদ্যোগে ইতালিতে ক্রিকেট টুর্নামেন্ট

প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশি যুবকদের উদ্যোগে ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এ আয়োজন করে। ফাইনাল খেলায় শরীয়তপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এল সি সি ক্রিকেট একাদশ ভৈরব। মনফালকনের ক্রীড়া ব্যক্তিত্ব হামিম হোসাইনের পরিচালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক। এসময় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়ার ও আম্পায়ারসহ সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, টিটু,বাবু ,পাবেল ও ইয়াসিন।

post
খেলা

এশিয়া কাপ নিয়ে স্বপ্ন দেখছেন বাংলাদেশি মারুফা

আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। আর সেই লক্ষ্যে গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বিকেএসপিতে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন নিগার সুলতানা জ্যোতির দল। আসন্ন টুর্নামেন্টে ভালো করার আশাবাদ ব্যক্ত করলেন দলটির উদীয়মান পেসার মারুফা আক্তার।বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার মারুফা বলেন, 'আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। ভাইয়েরা (বিশ্বকাপে টাইগার পেসাররা ভালো করায়) ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগে, দেখে মনে হয় আমরা ভালো কিছু করব। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনার।' চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশের মাটিতে। তার আগে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মারুফা আরও বলেন, হ্যাঁ অবশ্যই। এশিয়ার সাতটা দলের সাথে আমরা খেলব। ওগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজেদের মাটিতে আরও ভালো কিছু করতে পারি।'

post
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা করল বিসিবি

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ সরব বিসিবি। তারই অংশ হিসেবে ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বিসিবির হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি দল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচও। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরো সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি দল।টি-টোয়েন্টি দল- তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা। ওয়ানডে দল- তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা। চার দিনের দল- সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

post
খেলা

কোপার ফাইনাল মাতাবেন শাকিরা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গানে মাতাবেন পপ তারকা শাকিরা। আগামী ১৪ জুলাই কোপার মঞ্চে এবারই প্রথম পারফর্ম করবেন কলম্বিয়ান এই শিল্পী।মার্কিন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। আর সেখানেই প্রায় ৫৪ হাজার লোকের সামনে মঞ্চ মাতাবেন শাকিরা। স্থানীয় সময় রোববার রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্য বিরতিতে পারফর্ম করার কথা রয়েছে এই শিল্পীর। বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬ টায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় টিভি পর্দায় শাকিরাকে দেখতে পাবেন দর্শকেরা। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাকিরা। 

post
খেলা

বোর্ডে ফিরলেন সদ্য প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র

দাবা ফেডারেশনে জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় একটি বাড়তি উদ্দীপনা থাকে। বারান্দায়-অফিস কক্ষে আড্ডা চলে প্রাণবন্ত। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে তিন দিন শোকের পর আজ মঙ্গলবার আবার খেলা শুরু করেছে ফেডারেশন। তাই একেবারে সুনশান নিরবতা।১২ তম রাউন্ডে কয়েকটি বোর্ডের খেলা অসমাপ্ত ছিল। আজ সেই অসমাপ্ত বোর্ডের খেলা শুরু হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সেই দিন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে খেলছিলেন। আজ পুনরায় শুরু হওয়া সেই খেলা খেলতে এসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র। তার মা তাসমিন সুলতানা লাবণ্যও এসেছিলেন। মাত্র দিন তিনেক আগে জিয়া এই কক্ষে অসুস্থ হয়ে দুনিয়া ত্যাগ করেছে। সেই কক্ষেই আবার খেলার জন্য ফেরা অনেক কষ্টের। তাই তাহসিনের প্রতিপক্ষ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৬ চাল পরই সমঝোতার ড্র করেছেন। শাকিল খেলা শেষে বলেন, 'আসলে আমাদের কারোরই খেলার মতো মানসিক পরিস্থিতি নেই। তাহসিন যে এসেছে এটাই অনেক বড় বিষয়। ৬ চাল পর আমরা দুই জনই ড্রতে সম্মত হই।'

post
খেলা

পাকিস্তানের মুশতাকের সঙ্গে চুক্তি নিয়ে যা বললো বিসিবি

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন, বিশেষ করে রিশাদ হোসেন নজরকাড়া পারফর্ম করেছেন।যে কারণে এই কোচকে বাংলাদেশ দলের কোচ হিসেবে লম্বা সময়ের জন্যই রেখে দিতে চায় বিসিবি। তবে শেষ পর্যন্ত তিনি টাইগারদের সঙ্গে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। সেখানে সুজন বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’ সুজন এখনো আশাবাদী মুশতাককে নিয়ে, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’

post
খেলা

মালদ্বীপে প্রবাসীদের আয়োজনে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মালদ্বীপের প্রবাসীদের আয়োজনে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।টুর্নামেন্টে ৪টি দেশের ১৬টি প্রবাসী ফুটবল দল অংশগ্রহণ করে। নক আউট খেলায় ফাইনালে বাংলা টাইগার একাদশ বনাম এসটিও একাদশ ২-২ গোলে ড্র করে। উত্তেজনাপূর্ণ খেলা শেষে ট্রাইব্রেকারে এসটিও একাদশ ৩-১ গোলে বাংলা টাইগার একাদশকে পরাজিত করে। শুক্রবার বিভিন্ন দেশের প্রবাসীদের উপস্থিতিতে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো: দুলাল হোসেন ও প্রবাসী ব্যবসায়ী আহাম্মেদ মাহফুজ।

post
খেলা

সেমিতে আর্জেন্টিনার সামনে ‘দুর্বল’ কানাডা

প্রথমবার কোপা আমেরিকায় খেলার আমন্ত্রণ পেয়েছে কানাডা। আর প্রথম আসরেই বেশ বাজিমাত করেছে দলটি। পেরুকে হারিয়ে এবং চিলির সঙ্গে ড্র করে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এরপর শেষ আটে ভেনেজুয়েলার বিপক্ষে টাইব্রেকারে জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে কানাডা। সেখানে তাদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবেসেলেস্তেরা গত বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছে। তাই সেমিতেই কানাডার কোপার আসর শেষ হতে পারে। অপরদিকে, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাওয়ায় সহজ জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। কাগজকলমের পরিসংখ্যানেও কানাডার চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে লিওনেল মেসিরা। ফিফা র‌্যাঙ্কিয়ে মেসিদের অবস্থান সবার শীর্ষে। বিপরীতে কানাডা রয়েছে ৪৮তম অবস্থানে।

post
খেলা

মুস্তাফিজের জন্যে সবচেয়ে কম নম্বর দিলো আকরাম

বাঁহাতি ফাস্ট বোলারদের মাঝে ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে সফল বলা চলে ওয়াসিম আকরামকে। বাঁহাতের ঘূর্ণিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুলতান অব সুইং হিসেবে। ক্রিকেটে রিভার্স সুইং আবিষ্কার করে রীতিমত হইচই ফেলেছিলেন এই পেসার। বর্তমানে কাজ করছেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হিসেবে।টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অনলাইন আলাপচারিতায় বাঁহাতি পেসারদের নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম আকরাম। এক অনলাইন সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক পেসারের কাছে আর্শদীপ সিং, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং মুস্তাফিজকে রেটিং করতে বলা হয়। যেখানে সবচেয়ে কম নম্বর পেয়েছেন বাংলাদেশের পেসার। ১০ এর মানদণ্ডে পেয়েছেন মোটে ৭। সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের এই পেসারকে দশে দশ দিয়েছেন। তালিকার দুইয়ে আছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারকে দশের মাঝে ৯.৭৫ দিয়েছেন। ভারতের তরুণ পেসার আর্শদীপকে ৮.৫ রেটিং দিয়েছেন ওয়াসিম। তবে বাংলাদেশের পেসার মুস্তাফিজের মূল অস্ত্র কাটারের প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। যদিও তার কাটারের কার্যকরীতা এবং ধারাবাহিকতা নিয়ে কথা বলেছেন তিনি। সঞ্চালকের প্রশ্নের সূত্র ধরে ওয়াসিম আকরাম, ‘এটা (কাটার এত কার্যকরী হওয়ার কারণ) অনুশীলন এবং ছদ্মবেশী। বোলিং করার আগে সে আঙুল খুব বেশি ওপেন করে না। তার অ্যাকশনও পরিবর্তন হয় না। আঙুল ওপেন না করে সে এভাবে (অনেকটা বাঁহাতি স্পিনারের মতো) বোলিং করতে পারে। এজন্য সে এত বেশি ধারাবাহিক। তার ইনজুরির সমস্যা আছে, এজন্য টেস্টে তার খুব বেশি আগ্রহ নেই।’ 

post
খেলা

বাংলাদেশ ফুটবল ইতালির উদ্যোগে ১৬ দলের টুর্নামেন্ট

বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে ১৬ দলের অংশগ্রহনে শেষ হলো ফুটবল টুর্নামেন্ট।রোমসহ বিভিন্ন শহরের তরুনদের অংশগ্রহণে প্রতিটি খেলাই ছিল জমজমাট। রোমের সাভিও কালচো স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা যুব ক্রিড়া ইতালি এবং কর্ণেলিয়া বাতিসতিনি টিম। টানটান উত্তেজনায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে একমাত্র গোলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা নেয় টিম কর্ণেলিয়া। খেলার স্পন্সর ও অতিথিরা সেরা টুর্নামেন্ট প্লেয়ার,সেরা গোলকিপার এবং ম্যান অব দা ম্যাচ এর পুরস্কার তাদের হাতে তুলে দেন আয়োজকরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.