post
বাংলাদেশ

ভোটারদের কেউ উৎসাহিত ও নিরুৎসাহিত করতে পারবে না : ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেউ উৎসাহিত ও নিরুৎসাহিত করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে। এতে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দীর মধ্যে নির্বাচনী প্রচারণার উদ্দেশে পোস্টার, হ্যান্ডবিল বা ঐরূপ কোনো প্রকার প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। কেউ যেন ভোটের জন্য ক্যানভাস না করতে পারেন বা কাউকে ভোটদানের জন্য উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারেন, সেই দিকে কড়া নজর রাখতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। আর ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন। এবারে নির্বাচনে এক হাজার ৮৯১ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা এবং পুরো আসনের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাবে দিতে হবে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

post
বাংলাদেশ

নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি-জামায়াত টাকা ছড়াচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচন ভণ্ডুল করার জন্য সারাবিশ্বে টাকা ছড়াচ্ছে এবং দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবা উপজেলার আকছিনা বাজার মাঠে নির্বাচনী জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যখনই ভোট হয় তখনই বিএনপি-জামায়াত বলে আমরা ভোট করব না। কারণ, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক সেটা চায় না। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে বা কোনো রাজনৈতিক দলকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যদি বাংলাদেশের ভূখণ্ডে কেউ অপরাধ করে তাহলে দেশের আইনে তার বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। আপনাদের প্রতিনিধি ভবিষ্যৎ দেখবে।

post
বাংলাদেশ

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে র‍্যাব মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব ফোর্সেস শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড নিয়োগ করা হবে।’

post
সংবাদ

নির্বাচন সামনে রেখে উপকূলে মোতায়েন হলো কোস্টগার্ড

নির্বাচন নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলারক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন হলো বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলারক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে। খন্দকার মুনিফ তকি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত উপকূলীয় এলাকাগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বপালন করবে।

post
বাংলাদেশ

গাজীপুরে নির্বাচনী মাঠে নেমেছে ১১ প্লাটুন বিজিবি

গাজীপুরে নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। শুক্রবার সকাল ৮টা থেকে তারা কাজ শুরু করেছে। নির্বাচনের পরের দিন পর্যন্ত মাঠে থাকবে তারা।বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরে দায়িত্বে থাকা বিজিবি-৬৩ ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বিজিবি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ১১ প্লাটুন ছাড়াও আরও ২ প্লাটুন বিজিবি রিজার্ভে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরও নামানো হবে। তারা ৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।  গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানান, নির্বাচন উপলক্ষ্যে তাদের আড়াই হাজারের মতো পুলিশ দায়িত্ব পালন করবেন। ৫ জানুয়ারি তারা মাঠে নামবেন। গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, ১২০০ এর মতো পুলিশ মোতায়েন করা হবে। ৬ জানুয়ারি তারা নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবেন। র‌্যাব-১ এর গাজীপুর এলাকার দায়িত্বরত কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, এবার নির্বাচনে গাজীপুরের পাঁচটি নির্বাচনী আসনের প্রতিটিতে ১৬ জন করে মোট ৮০ জন র‍্যাব সদস্য মোবাইল ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে কাজ করবে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গাজীপুরে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব, বিজিবি, পুলিশ সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে। গাজীপুরে পাঁচটি নির্বাচনী এলাকায় ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করবেন।

post
সংবাদ

প্রতীক পাওয়ার পরদিনই প্রার্থীর মৃত্যু; নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিনুল হকের ব্যক্তিগত সহকারী ছয়ফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার শুনানিতে অংশ নিতে গত সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকায় যান আমিনুল হক। ঢাকায় যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। পরে ওই আসনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখনকার বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে তা বাতিল করা হবে। এই আসনে নির্বাচন স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

post
সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়া উত্তর হারবাং কলাপাড়া এলাকায় লেগুনা ও পর্যটকবাহী পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটেছে। চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম অভিমুখী লেগুনা ও কক্সবাজার অভিমুখী পিকনিক যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন লেগুনা যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।নিহতরা হলেন, চকরিয়া হারবাং ইউনিয়নের সামাজিকপাড়া গ্রামের  রশিদ আহমেদ ছেলে আবু বক্কর,উত্তর করমুহুরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুওয়ান,বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও বত্তাতলী গ্রামের মোজাফ্ফ আহম্মদের ছেলে মহি উদ্দিন। তবে আহতদের পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্ঘটনার বর্ণনা দিয়ে চিরিংগা হাইওয়ে থানার  এসআই খোকন রোদ্র জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫)পিকনিক যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসার পথে চট্টগ্রামগামী লেগুনা (চট্ট-মেট্রো-ন-১১-১৭৮৯) এর সাথে হারবাং এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার ও দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

post
সংবাদ

তালতলীতে অবৈধজাল বন্ধে অভিযান

বরগুনার তালতলীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধজাল নির্মূল,জাটকা ও ছোট মাছ সংরক্ষণে পায়রা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস অফিস।সকাল থেকে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অলিউল্লাহ শুভর নেতৃত্বে দিনব্যাপী পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপকূলের নদ-নদীর মাছ ধংসকারী নিষিদ্ধ বেহুন্দী জাল,খুটি জাল,কারেন্ট জাল,মশারি জাল,পাই জালসহ ১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।বরগুনার তালতলীতে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধজাল নির্মূল, জাটকা ও ছোট মাছ সংরক্ষণে পায়রা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস অফিস। সকাল থেকে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অলিউল্লাহ শুভ এর নেতৃত্বে দিনব্যাপী পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে উপকূলের নদ-নদীর মাছ ধংসকারী নিষিদ্ধ বেহুন্দী জাল, খুটি জাল, কারেন্ট জাল, মশারি জাল, পাই জালসহ অবৈধ ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

post
এনআরবি বিশ্ব

লেবাননে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন

লেবাননের বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। দূতাবাসের হলরুমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। এ সেবা চলবে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বক্তব্যে রাষ্ট্রদূত জানান, শীঘ্রই বাংলাদেশ ও লেবানন সরকারের মাঝে শ্রম বাজার ব্যবস্থাপনা বিষয়ে দ্বি-পাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হবে। পরে রাষ্ট্রদূত লেবানন সরকারের প্রতিনিধি, আইওএম , বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য দূতাবাসের নেয়া প্রদক্ষেপের বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুলে ধরেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবাননের পররাষ্ট্র ও ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রণালয়ের এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব পলিটিক্যাল এফেয়ার্স এর প্রধান রায়ান আসকার এবং দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ বাকি বিল্লাহসহ অনেকে।

post
সংবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যানসহ আটজনকে কারাদণ্ড

বিএনপির দুই ভাইস চেয়ারম্যান সহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক যুগ আগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় দেন।দণ্ড পাওয়া আসামিদের মধ্যে দুই ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মেজর (অব.) মো. হানিফকে দণ্ডবিধির আলাদা দুই ধারায় মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আসামি এম এ আউয়াল খান, মো. রাসেল, মঈনুল ইসলাম, বাবুল হোসেন ওরফে বাবু ও আলমগীর বিশ্বাস ওরফে রাজুকে দণ্ডবিধির আলাদা দুই ধারায় মোট ৪২ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন, এম এ কাউয়ুম, মো. দুলাল, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, সামসুল হক মিয়াজী, বিপ্লব, খুরশিদ আলম মমতাজ, মোশারফ হোসেন ও মাহাবুব।এর আগে, গত ২৪ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের তারিখ ঠিক করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশান থানার মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর আক্রমণ করেন আসামিরা। এছাড়া, রাস্তায় চলাচলরত গাড়িতে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন তারা। তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন গুলশান থানার উপ-পরিদর্শক কামরুল হাসান তালুকদার। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামালায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালীন ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.