post
আন্তর্জাতিক

তুরস্কের সবুজ সংকেত, ছাড়পত্র পেলেই ন্যাটোতে যোগ দেবে সুইডেন

অবশেষে সুইডেনকে সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে তুরস্কের পররাষ্ট্রবিষয়ক কমিশন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সুইডেনকে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এখন তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই ন্যাটোয় যোগ দিতে পারবে সুইডেন। এদিকে, তুরস্কের সবুজ সংকেত মিললেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। গত বছরের সেপ্টেম্বরে হাঙ্গেরির গণতান্ত্রিক পরিস্থিতি ও আইনের শাসন নিয়ে সমালোচনা করে সুইডেন। তারপর থেকেই দুই দেশের মধ্যে শীতল দ্বন্দ্ব চলছে। সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। ন্যাটোর অন্যান্য সদস্য দেশ সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় ও সমর্থন করে। তুরস্কের অভিযোগ ছিল, ন্যাটো কুর্দি গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও, সুইডেন তাদের সন্ত্রাসী মনে করে না। তাছাড়া চলতি বছর সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে, যার ফলে সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়ে ভেটো দিয়ে আসছিল তুরস্ক।

post
সংবাদ

এখন সবাই কোটিপতি: তথ্যমন্ত্রী

ঢাকা শহরে এক কোটি টাকার নিচে কোথাও জমি নেই, চট্টগ্রামেও নেই জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কারও তিন কাঠা জমি থাকলেই তো সে কোটিপতি। এখন সবাই কোটিপতি।’বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। গতকাল টিআইবি একটি বক্তব্যে বলেছে যে আওয়ামী লীগের প্রার্থীদের ১৮ জনের ১০০ কোটি টাকার বেশি আছে। এছাড়া ৭৭ শতাংশ প্রার্থী কোটিপতি। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গবেষণা করে তারা পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বলেছিল। তাদের অনেক বড় গলা ছিল। তারা প্রচুর সংবাদ সম্মেলন করেছে। পরে দেখা গেলো, পদ্মা সেতুতে তো দুর্নীতি হয়ইনি, দুর্নীতির কোনো সুযোগও সৃষ্টি হয়নি। নানান সময়ের নানান গবেষণায় দেখা যায়, আসলে এগুলো গবেষণা নয়, কতগুলো প্রতিবেদন প্রকাশ করা হয়। সরকারকে বেকায়দায় ফেলতে সেই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়।’

post
সংবাদ

ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।বুধবার বিকেল ৩টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়ে শেষ হয় ৪টা ১০ মিনিটে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্য উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুর ১২টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন- চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

post
সংবাদ

শোকজের জবাবে রেলমন্ত্রী বললেন, ভবিষ্যতে সতর্ক থাকব

পঞ্চগড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা শোকজের জবাব দিয়েছেন পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।বুধবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের খাস কামরায় স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দেন তিনি। জবাবে নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করেন তিনি। ওই সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বক্তব্যে আমি বলেছিলাম- যারা ভোট দেবেন না, আমি তাদের নামের একটা তালিকার কথা বলেছি। এই তালিকা তো থাকবেই। এই বক্তব্যে উস্কানির অভিযোগে আমাকে নোটিশ করা হয়েছে। যে দুটি ধারায় নোটিশ দেওয়া হয়েছে, তা উস্কানিমুলক বক্তব্যের পর্যায়ে পড়ে না। প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের ভোট দিতে আহ্বান করা। তারপরও যেহেতু আমাকে নোটিশ করা হয়েছে, তাই আমি এসেছি ও ভবিষ্যতে আমি সতর্ক থাকার কথা বলেছি।

post
বাংলাদেশ

জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটার টার্ন আউট নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জয় আমাদের হবেই।বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা এক প্রতিকূল পরিবেশের মুখে লড়াই করে যাচ্ছি। নির্বাচন আমাদের করতে হবে, সংবিধানের বাধ্যবাধকতা আছে। আওয়ামী লীগ ছাড়া কেউ অতীতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের হাতে, সেটা আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের কাছে একজন ইন্সপায়ারিং লিডার। বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা; গত ৪৮ বছরে সাহসী নেতার নাম শেখ হাসিনা; গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা; গত ৪৮ বছরে সবচেয়ে সফল ডিপ্লোম্যাটের নাম শেখ হাসিনা।

post
সংবাদ

বাহার-শম্ভুকে দেড় লাখ টাকা জরিমানা ইসির

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের তলবে সশরীরে হাজির হয়েছেন কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শুনানিতে আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিনদিনের মধ্যে পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তা তা ইসিকে অবহিত করবেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এবং শম্ভুকে জরিমানা অথবা কেন প্রার্থিতা বাতিল করা হবে না এই মর্মে তাদের ব্যাখ্যা চেয়ে তলব করে কমিশন। এর আগে বিকেল তিনটার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে হাজির হন বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সেখানে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা দেন। শুনানি শেষে এমপি বাহার সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শম্ভু কিছু না বলে বের হয়ে যান। এ সময় নৌকার প্রার্থী বাহার বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত। আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আশা করছি আমার প্রার্থিতা বাতিল করা হবে না।

post
সংবাদ

কোনো নাগরিক নিখোঁজ হলে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের: হাইকোর্ট

কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বগুড়ায় নিখোঁজ হওয়া দুই বিএনপি নেতার সন্ধান চেয়ে করা রিটের শুনানিতে বুধবার বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এক ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের তা পরিবারই জানে। পরে আদালত নিখোঁজ বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় কী অবস্থায় আছেন তা জানাতে নির্দেশ দেন। আগামী ৪ জানুয়ারি পুলিশের আইজিকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

post
বাংলাদেশ

জাল ভোট হলে প্রিসাইডিং অফিসারের চাকরি থাকবে না

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, যদি একটা জাল ভোটও হয়, প্রিসাইডিং অফিসারের চাকরি থাকবে না। এখন ছবিযুক্ত ভোটার তালিকা আছে। নির্বাচনী কর্মকর্তারা ছবি চেক করে তারপর ভোট দিতে দেবেন। যাতে কেউ বলতে না পারে- ‘আমার ভোট দেওয়া হয়ে গেছে।’বুধবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো টলারেন্স নেই, জিরো টলারেন্স। সততা, স্বচ্ছতা এবং সুন্দর ভোটের ব্যাপারে জিরো টলারেন্স। এটার জন্য সবার সহযোগিতা দরকার। প্রার্থীদের সহযোগিতা দরকার, তারা সহযোগিতা করবেন। আমার সাথে এখানে যারা আছেন সবাই পরীক্ষিত। তারা আমাদের অনেক ইলেকশনে সহযোগিতা করে প্রমাণ করেছেন। তারা সঠিক নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগী হয়ে কাজ করছেন। সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আহসান হাবিব খান বলেন, আপনারা যারা আছেন তারা কেন্দ্রের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আপনারা কেন্দ্র ভাগ করে নেবেন, ভোট দিয়ে আসার পর জিজ্ঞাসা করবেন ‘মা কেমন ভোট হলো’। মা এসে বলবে- ‘বাবা এত সুন্দর ভোট কখনো দেখি নাই।’ এটা যদি বলে তাহলে ১০০ তে ১০০ প্রচার করেন। আবার যদি বলে-  ‘বাবা আমার ভোট কে যেন দিয়ে গেছে, আর ভেতরে কে যেন সিল মারছে শুধু।’ তখন আপনারা প্রচার করেন। যেই হোক, যার ফেভারে হোক সেটা প্রচার করেন। সেই সৎ সাহস দরকার। আপনাদের এই সহযোগিতা দরকার।

post
বাংলাদেশ

নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ কোরে যাচ্ছে র‍্যাব

জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতো করতে,নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ কোরে যাচ্ছে র‌্যাব। দুপুরে,রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানে কাজ করছে র‍্যাব।সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী,অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে বলেও জানান তিনি।

post
সংবাদ

জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না সরকার

সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এলেও, জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে মতিঝিলে “ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের” পক্ষে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। নজরুল ইসলাম আরো বলেন, নামসর্বস্ব দল বা সরকারের সমর্থকদের নিয়ে নির্বাচনের আয়োজন করা হয়েছে। ফলে যেখানে জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই, এমন নির্বাচন বর্জনে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.