সংবাদ

নির্বাচন সামনে রেখে উপকূলে মোতায়েন হলো কোস্টগার্ড

post-img

নির্বাচন নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলারক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন হলো বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলারক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে।

খন্দকার মুনিফ তকি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত উপকূলীয় এলাকাগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বপালন করবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.