post
সংবাদ

আবেগ তাড়িত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি: বাহাউদ্দিন বাহার

আবেগের তাড়নায় আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন, কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। বাহিউদ্দিন বাহার বলেন, নির্বাচন প্রতিহতের নামে বিএনপি মানুষ হত্যা করছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় স্বীকার করে তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহতের নামে বাসে, ট্রেন আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। এসব কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেয়ার কথা বলি। যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এ ছাড়া আর কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি।প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর সংসদীয় আসনের এলাকায় একটি উঠান বৈঠকে বাহাউদ্দিন বাহার বলেন, যদি কোনো বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-পা ভেঙ্গে দেবেন। ‘আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি’ মর্মে উসকানিমূলক নির্দেশন দেন। এছাড়া তিনি দুটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে তার নির্বাচনী এলাকায় অনুষ্ঠান থেকে বের করে দেন।

post
সংবাদ

পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতা করছে তারা।সোমবার ঢাকা-১৩ আসনের তেঁজগাও পশ্চিম নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী আসনে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ঢাকাসহ সারাদেশে যেসব নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই দলটির (বিএনপি) নেতাকর্মী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা দ্রুত সময়ের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হচ্ছে।

post
বাংলাদেশ

ভোট গণনার বিবরণ পাঠানোর বিষয়ে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর ডাকযোগে ভোট গণনার বিবরণ দিতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তার জন্য একটি করে বিশেষ খাম পাঠিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।সোমবার এ সংক্রন্ত একটি নির্দেশনা প্রত্যেক রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান। নির্দেশনায় ইসি জানায়, ইসি সচিবালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে ইসিতে এক কপি ভোট গণনার বিবরণী প্রেরণ করবেন। সেজন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে একটি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম ইসি সচিবালয় থেকে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে। ভোট গণনার বিবরণী যথাযথভাবে ইসিতে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার বিবরণী বিমাকৃত ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন। এছাড়া, প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন। তবে, তার জন্য প্রিজাইডিং অফিসারদের অগ্রিম ডাক মাশুল পরিশোধ করার প্রয়োজন নেই।

post
সংবাদ

১৫ জানুয়ারির আগে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১৫ জানুয়ারির আগে শুরু হচ্ছে না। ১৫ জানুয়ারি মেলা শুরুর সম্ভাব্য তারিখ ধরে কার্যক্রম পরিচালনা করছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।ইপিবি’র সচিব বিবেক সরকার সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে ১৫ জানুয়ারি থেকে মেলা শুরু করা যাবে কি না সেটিও নিশ্চিত না। নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভার ওপর মেলা শুরুর বিষয়টি নির্ভর করছে। তবে মেলা যে দিনই শুরু হোক চলবে পুরো এক মাস। দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এই মেলায়।

post
বাংলাদেশ

সাকিব আল হাসানকে সতর্ক করলো ইসি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারকা ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মাগুরা-১আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামরাখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনায় যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে। অপরদিকে খুলনা-৬ আসনের বি এন এম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

post
বাংলাদেশ

সিপিডিকে ৯২ হাজার কোটি টাকার সন্ধান দিতে বললেন কাদের

গত ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডি যে দাবি করেছে সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওই টাকা কোথায় গেল তার সন্ধান সিপিডিকে দিতে হবে। তারা তথ্য দিলে সরকার ওই টাকা ফিরিয়ে আনবে বলে জানান কাদের। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন একটি হিসাব তুলে ধরেন, যেখানে বলা হয়— অনিয়মের মাধ্যমে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে। ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, সিপিডির এই রিপোর্ট সম্পর্কে আমি বিস্তারিত জানি না। এ রিপোর্ট কে দিয়েছে? দেবপ্রিয়ই দিক বা মুস্তাফিজই দিক, আমার বক্তব্য হচ্ছে এই টাকাগুলো কোথায় গেছে? আপনারা টাকার সন্ধান দিন, আমরা টাকাগুলো ফিরিয়ে আনতে চাই। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, একটা নির্বাচন হলে সেখানে সংঘাত একটি স্বাভাবিক বিষয়। তবে বড় ধরনের কোনো সংঘাতের শঙ্কা দেখছি না। বিশৃঙ্খলা ও সংঘাতের বিষয়ে আমাদের সভানেত্রী ‘জিরো টলারেন্স’ অবস্থানে আছেন।

post
বাংলাদেশ

জনগনের মাঝে ভীতি ছড়াতে রেল লাইন কাটে যুবদল ছাত্রদল নেতারা, ছিল হাই কমান্ডের নির্দেশনা: দাবী সিটিটিসির

রেললাইনে নাশকতার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট -সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিটিটিসি। সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে দাবী করেন,যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে রেললাইন কাটে ছাত্রদলের নেতারা। রেলের লাইন কেটে নাশকতার ঘটনার হোতা কবিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।  এঘটনায় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির ও লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।  সিটিটিসি জানায়,  দলীয় উচ্চ পর্যায়ের নির্দেশনা একাজ গুলো করা হয়েছে জনগনের মাঝে ভয় সৃষ্টির জন্য।  নাশকতাকারীরা রেললাইন কাটার পর তাদেরকে মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় দলীয় পর্যায় থেকে। এমনটাও জানানো হয় সংবাদ ব্রিফিং এ। সিটিটিসি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাজধানীতে গাড়িতে ভাংঙচুর, আগুন দেওয়া ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ রেলকে নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু ট্রেনে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে ও রেল চলাচল বিঘ্ন করতে নাশকতার পরিকল্পনা করে ছাত্রদল-যুবদল। পাশাপাশি নাশকতার মাধ্যমে রেলে ব্যাপক প্রাণহানি ঘটানোর উদ্দেশ্য ছিল।

post
বিশেষ প্রতিবেদন

সুষ্ঠু অবাধ ও প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন দেখতে চান নতুন ভোটাররা; উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দক্ষ নেতৃত্ব দাবী

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জানুয়ারি।এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। বাংলাদেশে  ভোট মানে উৎসব,আনন্দঘন পরিবেশ।রাজনৈতিক দলগুলো ভোটের আগে বিভিন্ন কলেবরে, বিভিন্ন রঙে-ঢঙে তাদের নির্বাচনি ইশতেহার সাজায়, নানা রকম প্রতিশ্রুতি দেয়। এই ইশতেহারের মধ্যে ভিন্ন ভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা অঙ্গীকার থাকে।কিন্তু এবারের নির্বাচনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে আওয়ামী লীগসহ ২৯টি দল অংশ নিলেও বিএনপিসহ সমমনা ১৫টি দল অংশ নিচ্ছে না। এমন পরিস্থিতিতে  নির্বাচন, ভোটাধিকার নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। তাদের  প্রত্যাশা জানতে কথা বলা চেষ্টা করেছি আমরা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলছেন, সুষ্ঠু অবাধ নির্বাচন তাদের প্রত্যাশা। কারন নতুন ভোটার হিসেবে দেশকে সম্মৃদ্ধ করতে ভূমিকা রাখার আগ্রহ তাদের। তারা বলেন, দেশের মোট ভোটারের  চার ভাগের এক ভাগ তরুণ। এই জেনারেশন অনেকটাই রাজনীতি বিমুখ এদেরকে রাজনীতিমুখী করতে হলে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে তরুণদের সমস্যা গুলো নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে বেকারত্বের সমস্যা। দেশে বেকারত্বের সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ। এর মাঝে উচ্চশিক্ষিত বেশি। যারা তরুণদের বেকারত্ব সমস্যা নিয়ে কাজ করবে, দুর্নীতির বিরুদ্ধে ও তরুণ প্রজন্মকে রাজনীতি করার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে দিতে পারবে তরুণ্যের প্রথম ভোট তাদের পক্ষে যাবে। নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে সরকার ও নির্বাচন কমিশনকে দায়িত্ব ভূমিকা পালনের আহবান জানান প্রাইভেট কোম্পানীতে চাকুরী করা, এবারের নতুন ভোটার নাফিস বুলবুল। আর সকল দলের অংশ ছাড়া নির্বাচনকে খাপ ছাড়া বললেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম। নির্বাচনই পারে জণগণের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পরিপূর্ণ সরকার গঠনের প্রক্রিয়াকে  ত্বরান্বিত করতে। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মের নাগরিক হিসেবে স্বচ্ছ এবং গঠণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের উন্নয়নের ধারা বজায় রাখা সম্ভব বলে মন্তব্য নতুন ভোটারদের। এদিকে, ক্ষমতাসীন সরকারের যে সাফল্যের জোয়ার ইতোমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে তা ধরে রাখতে একজন দক্ষ নেতৃত্ব প্রয়োজন বলে মত দেন অনেক সাধারণ মানুষ। সকলের ভোটের অধিকার এবং মতামত প্রদানের অধিকারকে অক্ষুণ্ণ রেখে, জণগণের চাহিদার পরিস্ফুটন ঘটিয়েই পরিপূর্ণ সরকার ব্যবস্থার জন্ম হবে বলেই বিশ্বাস খেটে খাওয়া শ্রমজীবী জনগনের।

post
বাংলাদেশ

ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয় : মন্ত্রণালয়

৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প’ শিরোনামে সম্প্রতি একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া এমন একটি তথ্য আরও বিভিন্ন উপায়ে অনলাইনে ছড়িয়ে পড়ে।ভূমি মন্ত্রণালয় বলছে, জরিপ প্রকল্প বাতিলের এ তথ্য সঠিক নয়, এটি একটি গুজব। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত তথ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে দক্ষভাবে জরিপ পরিচালনা করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ প্রোগ্রাম মূলত দুইটি প্রকল্পের মাধ্যমে সম্পাদন করা হচ্ছিল। এর একটি হচ্ছে 'ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (সিডিপি প্রকল্প) এবং অপরটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (ইডিএলএমএস প্রকল্প)।

post
সংবাদ

যারা ভোট ঠেকাতে আসবে তাদের প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব

যারা ভোট ঠেকাতে আসবে তাদের অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান বলেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়৷ যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও পুলিশের। কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন উপলক্ষ্যে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতার আশঙ্কা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড রয়েছে। সেখানে ১৭২ জন কাউন্সিলর রয়েছেন। আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোন কোন এলাকায় সমস্যা আছে সেটি আমাদেরকে অবহিত করেছেন তারা। হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করা কিংবা ভোটদানে বাধা প্রদান কার্যক্রম যাতে কেউ করতে না পারে সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চান এবং সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.