post
সংবাদ

ড. ইউনূস আদালতের রায়েই দণ্ডিত হয়েছেন: ওবায়দুল কাদের

ড. ইউনূস আদালতের রায়েই দণ্ডিত হয়েছেন, এখানে আওয়ামী লীগের কোন দায় নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, ৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। এছাড়া  বিএনপির লিফলেট বিতরণ রহস্যময় কর্মসূচি উল্লেখ কোরে তিনি বলেন, যে কোন সময় সহিংস রুপ ধারন করতে পারে বিএনপি জামাত।

post
বাংলাদেশ

ভোটে ‘গোলযোগের গুজব’ বিষয়ে ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার নির্দেশ ইসির

ভোটে ‘গোলযোগের গুজব’ বিষয়ে ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন,নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান।তিনি জানান,নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে, এবারই প্রথম ভোটের মাঠে সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন,এবারের ভোট গ্রহণ কোনরকম প্রশ্নবিদ্ধ হলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া,প্রশিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।

post
বাংলাদেশ

বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। আইএসপিআর আরও জানায়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে। সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) মোট ১৯টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। বিমানবাহিনী হেলিকপ্টারযোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানায় আইএসপিআর।

post
বাংলাদেশ

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র পবনের প্রার্থিতা বাতিল

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার দুপুরে ইসি থেকে এ সংক্রান্ত একটা চিঠি জারি হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো। পবনের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে বদলির হুমকি দিয়েছিলেন। এজন্য তাকে তলব করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম সই করা প্রার্থিতা বাতিল সংক্রান্ত একটি চিঠি পবন বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য ভাষায়, আপত্তিকর ও অশোভন কথা বলেছেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিনদিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ভয়-ভীতি দেখান।

post
বাংলাদেশ

রাজধানীতে ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারুন উর রশিদ (এনআরবিসি টিভি)- বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এর যৌথ উদ্যোগে টুরিজম সেক্টরের উন্নতি, সুযোগ সুবিধা ও সমস্যা নিরসনে একসাথে কাজ করার লক্ষ্যে দেশের বিভিন্ন ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল। মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপানা পরিচালক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের প্রধান, উপ মহাপরিদর্শক মো: আবু কালাম সিদ্দিক।অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে টুরিস্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। অসাধু টুরিস্টদের পর্যটনের নামে মাদক পাচার, পর্যটন কেন্দ্রগুলোতে ফটোগ্রাফারদের প্রতারণা, মাছ বিক্রেতাদের পচা মাছ বিক্রির অভিনব প্রতারণার বিষয় উঠে আসে। জবাবে প্রধান অতিথি আবু কালাম সিদ্দিক বলেন, 'ইতোমধ্যে টুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটন কেন্দ্রগুলোতে হাই ভোল্টেজ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এছাড়াও টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারে একজন্য ট্যুরিষ্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মোঃ নাঈমুল হক, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের আইন ও মিডিয়া বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা,  ট্যুরিষ্ট পুলিশ হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার নাদিয়া ফারজানা, ট্যুরিষ্ট পুলিশ ঢাকা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোমেনা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা।সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর বলেন, "টুরিষ্ট পুলিশ ও স্টেকহোল্ডার নিয়ে মতবিনিময় সভার মূল উদ্যেশ্য হলো আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি তারা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই মিলে একটা প্লাটফর্মে থাকলে যে কোন সমস্যা দ্রুতই সমাধান করা যায়। পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের সাথে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই বিষয় গুলো নিয়ে ট্যুরিষ্ট পুলিশের সাথে আমাদের আলোচনা। এতে করে পর্যটকেরা পর্যটনে উদ্বুদ্ধ হবে। বিভিন্ন স্টেকহোল্ডার নিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করবে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল। সকলের সহযোগিতায় মাধ্যমে এগিয়ে যাবে বহুদুর।"নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির পরিচালক শাহীনুর ইসলাম মাহিন বলেন, "অনেকের ভ্রমণের ইচ্ছা থাকা সত্বেও ভালো যোগাযোগ না থাকায় ভ্রমণে যেতে পারেন না। যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের জন্যই আমরা কাজ করে থাকি। উল্লেখ্য, নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি দেশের বাইরে এমন কি হজ্জ প্যাকেজিং নিয়েও কাজ করে যাচ্ছে। "

post
সংবাদ

যুক্তরাজ্য উদীচী সাংস্কৃতিক কর্মিদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলনের প্রসার এবং যুক্তরাজ্যে বসবাসরত উদীচী সাংস্কৃতিক কর্মিদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্যের লন্ডনের ইলফোর্ড লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি-সিপিবির নির্বাহী সদস্য ও সাংস্কৃতিক বিভাগের প্রধান অধ্যাপক এম এম আকাশ। এসময় উপস্হিত ছিলেন,উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা,সহ-সভাপতি গোলাম কবির,তেল,গ্যাস আন্দোলন জাতীয় রক্ষা কমিটির সাধারন সম্পাদক ডঃ মাসরুর,শিল্পী সরয়ার ই আলম , ফজলুল বারী বাবু, তানজীন বারী সোমা, ডঃ আনোয়ারুল,সেলিনা হায়দার,তৌফিকুর রহমান তরফদার,আব্দুর রাজ্জাক,ডঃ ফরিদ.ডঃ রাশেদ,ডঃ দেবব্রত,আরমান আলী,মাকসুরা আখতার,কামরান,সুদীপ্ত,কান্তা সহ অনেকে। সভায় সিপিবি, উদীচী, ওয়ার্কাস পার্টি,বাসদসহ বিভিন্ন প্রগতিশীল সদস্যরা অংশ নেন। বাংলাদেশের সাংস্কিৃতিক আন্দোলনে প্রবাস থেকে সহযোগিতা করার আহব্বান জানান অধ্যাপক আকাশ।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে

দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী জাহাঙ্গীর আলম রাসেলের দাপন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোটরা মহব্বতপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।রাসেল নিহতের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।জানা যায়, কোটরা মহব্বতপুর গ্রামেরবীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছোট ছেলে জাহাঙ্গীর আলম রাসেল,জিবিকার দাগিদে ১২ বছর আগে আফ্রিকায় যান।গত ২০ ডিসেম্বর রাতে হকিস্টিট শহরে বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। ফেরার পথে আফ্রিকান কালো বর্ণের সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খুনিদের বিচার দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। নিহত রাসেলের স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

post
প্রযুক্তি

সাইবার হামলাসহ নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন বাংলাদেশীরা

অভিবাসনের জন্য জার্মানীসহ অন্তত ১৭০টি দেশে রয়েছেন বাংলাদেশীরা। দেশের আর্থ সামাজিক উন্নয়নেও গুরুপূর্ণ অবদান রাখছেন এসব প্রবাসীরা। কিন্তু সাইবার হামলাসহ নানান সমস্যার সম্মুখিন হচ্ছেন অনেক বাংলাদেশী। এসব অপরাধ থেকে মুক্তি পেতে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসীরদের এ অর্থ। ইউরোপের দেশ জার্মানীও রয়েছে এই সারিতে। কিন্তু উন্নত বিশ্বের এ দেশটিতে হরহামেশাই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে অদক্ষতার কারণে সৃষ্টি হচ্ছে এ সংকট। প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে কোন কোন বাংলাদেশীরাও। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই প্রতারানার পথ বেছে নিচ্ছেন কিছু বাংলাদেশী। এদিকে সাইবার প্রতারণা ঠেকাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতারা। দেশে সাইবার প্রতারণা জালের মতো ছড়িয়ে পড়ছে। মহামারী এ সংকট নিরসনে আইনী কঠোরতার আহবান বিশেষজ্ঞদের।

post
সংবাদ

ভোট কেন্দ্রে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

ভোট কেন্দ্রে যদি কোনো ব্যক্তি বা দল নাশকতা করার চেষ্টা করে, ভোট বানচাল করার পাঁয়তারা করে সে যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।সোমবার সকাল ১১টায় রংপুর পুলিশ অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাই যার যার মতো করে সভা সমাবেশ, মিছিল, মিটিং করছে। কাউকে বাধা প্রদান করা হচ্ছে না। রেল লাইনে এবং ট্রেনে নাশকতার বিষয়ে তিনি বলেন, আনসার ভিডিপি সদস্য দিয়ে রেল লাইনের গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারার পাশাপাশি পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। আশা করি, আর কোনো নাশকতার ঘটনা ঘটবে না।

post
বাংলাদেশ

ঢাকার অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

রাজধানীর ২১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। ডিএমপিতে ২ হাজার ১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ। আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৭৮টি। ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের সার্বিক নিরাপত্তা দিতে রাজধানীতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। তিনি বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে এ মুহূর্তে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.