post
আন্তর্জাতিক

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর

২০২৫ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর । সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না।রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।এতে বলা হয়, পূর্বের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সনের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। ২০২৫ সনে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে একরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। তাছাড়া ১৬১৩৬ নম্বর ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যেকোনো তথ্য।ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার Sale Proceeds of Hajj Deposit শীর্ষক হিসাবে ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

post
আন্তর্জাতিক

সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে মাত্র এক সপ্তাহেই ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসাবে তাদের গ্রেফতার করা হয়েছে। গত ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৭ হাজার ৬১৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ২২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ২১৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৭৮ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ৮৮৩ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৪১ শতাংশ, ইথিওপিয়ান ৫৮ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৬৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহণ এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ এবং এক হাজার ৭১ জন নারী। গ্রেফতার প্রবাসীদের মধ্যে ৫ হাজার ৯২৬ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ২ হাজার ৭০ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেফতারদের মধ্যে ১৩ হাজার ৯৫২ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

post
বাংলাদেশ

বেআইনি সমাবেশের দায়ে আদালতে গ্রেপ্তার ১০৯ আনসার সদস্য

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার ১০৯ আনসার সদস্যকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলা হয়েছে।সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বলে জানিয়েছে আদালতের একটি সূত্র।এর আগে গতকাল রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। গুলি, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

post
আন্তর্জাতিক

এবার উত্তর কোরিয়া পরীক্ষা করল ‘আত্মঘাতী ড্রোন’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন আত্মঘাতী ড্রোনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেছেন। ড্রোনটি কীভাবে একটি মক ট্যাঙ্কসহ নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে সেটাই পর্যবেক্ষলণ করেছেন তিনি। এ সময় মানববিহীন যানবাহনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন কিম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে।কেসিএনএ জানায়, গত শনিবার উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সেসের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করেন।এ সময় কৌশলগত পদাতিক বাহিনী ও বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করার জন্য আরও বেশি আত্মঘাতী ড্রোন তৈরির আহ্বান জানিয়েছেন কিম। পানির নিচে হামলা, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে আত্মঘাতী ড্রোনগুলো।এই ড্রোনগুলো লোটারিং যুদ্ধাস্ত্র হিসাবেও পরিচিত। ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই ধরনের অস্ত্রগুলো।রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে কমপক্ষে চারটি ভিন্ন ধরনের ড্রোন দেখানো হয়েছে।দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রথম আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।গত কয়েক বছরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের অগ্রগতি করেছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে নিজেদের কৌশলগত যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে।

post
বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা আওয়ামী লীগের

সনাতন ধর্মাবলম্বীদেরঅন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই শুভ দিনে দেশে-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।রোববার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচারণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন এবং বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও সমাজে সমতায় বিশ্বাসী। হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশে কিছু হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়।

post
আন্তর্জাতিক

যুদ্ধ চায় না ইসরায়েল ও হিজবুল্লাহ , তবে যুদ্ধের জন্য প্রস্তুত

লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার ভোররাতে উড়ে যায় প্রায় এক শ ইসরায়েলি যুদ্ধবিমান।পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আগাম হামলা চালিয়েছে।ইসরায়েলের পক্ষে দাবি করা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই তারা আগাম হামলা চালিয়েছে। এর ফলে হিজবুল্লাহর বড় হামলা ঠেকানো সম্ভব হয়েছে।জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলা ব্যাপক ও ভয়ানক হতে পারে—এমন আশঙ্কা থেকে ইসরায়েলজুড়ে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।যদি ১০০ যুদ্ধবিমান পাঠানোর দাবি ঠিক হয়, তাহলে ২০০৬ সালের পর এটা লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৩৪ দিনের পূর্ণমাত্রার যুদ্ধ হয়েছিল।রোববার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।বলা হচ্ছে, ভোর পাঁচটার দিকে ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।

post
শিক্ষা

দুই বিসিএস স্থগিত,কবে শুরু হবে?

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক দিনের বিজ্ঞপ্তিতে দুটি বিসিএসের পরীক্ষা স্থগিত করেছে। এই দুই বিসিএস হচ্ছে ৪৪ ও ৪৬তম বিসিএস। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কবে শুরু হবে, সে কথাও বলা হয়নি।এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন , একধরনের অস্থিতিশীল পরিস্থিতি চলছে। সরকার থেকে দিকনির্দেশনার অপেক্ষায় আছে পিএসসি। সেটি পেলেই পিএসসির কর্মকাণ্ড স্বাভাভিক হবে বলে আশা করা যাচ্ছে।৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে। ২৮ আগস্ট এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এ বিষয়ে গতকাল রোববার পিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেখানেই পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে।

post
বন্যার খবর

'উড়ন্ত নদীর' কারণে বিশ্ব জুড়ে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা ও ভূমিধস

বিশ্বের বিভিন্ন অঞ্চলে অতিমাত্রার বন্যা দেখা যাচ্ছে, যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হতে পারে বাংলাদেশ, চীন এবং কানাডার ভয়াবহ বন্যা।এতো ঘন ঘন বন্যা হওয়া আমাদের এটাই মনে করিয়ে দেয় যে দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে। বিজ্ঞানীরা এমনটাই মনে করেন।২০২৩ সালের এপ্রিলে, ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডান প্রতিটি দেশে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। তার সাথে ছিল তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতি মাত্রায় বৃষ্টিপাত।আবহাওয়াবিদরা পরে দেখতে পান যে ওইসব অঞ্চলের আকাশ বা বায়ুমণ্ডল রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে, যা ২০০৫ সালের পরিস্থিতিকেও ছাড়িয়ে গিয়েছে।দুই মাস পরে, চিলিতে মাত্র তিন দিনে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল – আকাশ থেকে এত বেশি পানি ঝরেছিল যে এটি আন্দিজ পর্বতের কিছু অংশের তুষারও গলিয়ে ফেলে।এতে ব্যাপক বন্যা দেখা দেয়, যার ফলে সেখানকার রাস্তাঘাট, সেতু এবং পানি সরবরাহ ব্যবস্থা সব ধ্বংস হয়ে যায়।এক বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশে বন্যা আঘাত হানে। যাকে সেই দেশের রাজনীতিবিদরা "রেইন-বোমা" বলে আখ্যা দিয়েছিলেন।ওই বন্যায় ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষকে তাদের ভিটেবাড়ি থেকে সরিয়ে নিতে হয়।বিজ্ঞানীরা বলছেন যে, এসব ঘটনা বায়ুমণ্ডলীয় নদীগুলোর কারণে হয়েছে, যা ক্রমেই আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

post
বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আনসারদের আন্দোলন স্থগিত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবিতে দুদিন ধরে আন্দোলন করছিলেন তারা।রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।এদিকে আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া জানান, আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত আনসার সদস্যরা ‌সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।এদিকে আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া জানান, আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত আনসার সদস্যরা ‌সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

post
বিনোদন

ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। রাওয়াপিন্ডিতে স্বাগতিকদের হারানোর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে আমাদের সফলতা আসবেই।’সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোন জয় পায়নি টিম টাইগার্স। দু’দলের ১৪তম ম্যাচে নিজেদের ১ম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.