post
বাংলাদেশ

বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব স্থগিত

ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশনা দিয়েছে। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠিও পাঠানো হয়েছে। নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রেখে আসছিলেন তিনি। সবশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করেছিল বিএবি। 

post
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে কাউকে বলপূর্বক পদত্যাগ করানো যাবে না: শিক্ষা উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা।শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে।শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পেতে অসুবিধা হবে।’শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মবিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই।’ একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না।’ 

post
বাংলাদেশ

ঢাবি থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা

দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) লিডারশিপ ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদানের উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। ‘স্বাধীন হতে স্বাধীন হও’ স্লোগান ধারণ করে গঠিত এই দলটির নাম নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নবগঠিত এই দলের পক্ষ থেকে দেশের বন্যাকবলিত এলাকার বন্যার্তদের সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসএমডি জিদান বলেন, আমাদের সংগঠনের মূলনীতি হলো বৈষম্যমুক্ত এবং নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ। অর্থাৎ এমন একটি দেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি মানুষ সমানভাবে জীবনযাপন করতে পারবে; থাকবে না কোনো বৈষম্য, থাকবে না আহাজারি, থাকবেনা জুলুম, অত্যাচার ও নিপীড়ন। থাকবে শুধু শান্তি-শৃঙ্খলা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা।এসএমডি জিদান আরও বলেন, প্রতিবেশী দেশ যেভাবে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে প্রতি বছর বাংলার মানুষের ব্যাপক জানমালের ক্ষতি সাধন করে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তাই এই সমস্যার স্থায়ী সমাধান আমাদেরই করতে হবে। আমরা আর পানিতে ডুবে মরতে চাই না। উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। যে উন্নয়ন মানুষের জীবন রক্ষা করতে পারে না, সেটি উন্নয়ন নয়। উন্নয়নের নামে বোকা বানিয়ে জনগণকে শোষণ করে আসছিল বিগত সরকার। তাই এখন থেকে আমরা সচেতন থাকব এবং নিজেদের অধিকার আদায় ঐক্যবদ্ধ হব। তিনি বলেন, এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে আমরা দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান। আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, সবাই যার যার অবস্থান থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে।

post
বন্যার খবর

বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহ করছে ববি শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছেন। ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন বিভিন্ন জেলার মানুষ।এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখ লাখ মানুষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফান্ড সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হল ও এলাকাবাসির থেকে বন্যার্তদের জন্য পুরনো পোশাক সংগ্রহ করছে। যা বন্যার্তদের মাঝে বিতরণ হবে বলে জানা যায়।  প্রথম আলো বন্ধু সভা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাখার সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্যার্তদের সাহায্য সহযোগিতায় ফান্ড কালেকশন করতেছি।তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম আলো বন্ধুসভা ও ৭১'র চেতনা একত্রে বরিশাল শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষের দারে দারে ঘুরে ফান্ড কালেকশন করেছি।বাংলাদেশের সকল মানুষ বানবাসিদের সহযোগিতায় যেভাবে এগিয়ে এসেছে সেখানে আমরা সামান্য হলেও অবদান রাখতে চাই।এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বন্যাদুর্গত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানাই।

post
বন্যার খবর

আজ রাতেই খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি !

পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এ জন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের।তিনি বলেন, কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার ২টা পর্যন্ত পানি ১০৭ দশমিক ৬৩ ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি ১০৮ ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১৬টি গেটের ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। সবাই সাবধানে থাকুন।গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতা বা বিপৎসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয়, তবে কাপ্তাই হ্রদসংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে।এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

post
বাংলাদেশ

সাবেক বিচারপতি মানিকের ওপর জুতা - ডিম নিক্ষেপ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক আলমগীর হোসেনের আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।রাজধানীর বাড্ডা থানায় এক হত্যা মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে নেওয়ার সময় মানিকের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরবর্তী সময়ে শনিবার (২৪ আগস্ট) ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে বুধবার (২১ আগস্ট) রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামির তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক।উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে একটি মামলা হয়।

post
বাংলাদেশ

সুদের কারবারে জড়িত থাকায় ইমামের বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মানববন্ধন করছেন মুসল্লিরা। সুদের কারবারে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বিক্ষুব্ধ মুসল্লিদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।শনিবার (২৪ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, চাকরিতে যোগদান করার কিছু দিন পর থেকে মডেল মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন সুদের কারবার করেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু কয়েক দিন আগে উপজেলা নির্বাচন অফিসের পিন্টু নামের এক কর্মচারীকে সাপ্তাহিক ৫ হাজার টাকা সুদ দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা ধার দেন। ধার দেওয়ার বিনিময়ে পরপর ২ সপ্তাহের ১০ হাজার সুদের টাকা নগদে গ্রহণ করেন বলে জানা গেছে। বিষয়টি মুসল্লিদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পর্যন্ত গড়ায়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) গত ২২ আগস্ট ইমাম মাওলানা আজমল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।

post
বন্যার খবর

কুমিল্লায় বন্যার্তদের মাঝে পিপলএনটেকের শুকনা খাবার বিতরণ

সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যাকবলিত মানুষের সংখ্যাও। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে কুমিল্লা নাঙ্গলকোট এলাকার বেশ কয়েকটি ইউনিয়ন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় শুক্রবার (২৩ আগষ্ট) ঢাকায় অবস্থিত আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের প্রায় শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরন করা হয়।এদিন বন্যার্ত এসব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলেদেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন ও চীফ অপারেশন অফিসার আব্দুল হামিদ।এসময় বানভাসি মানুষের উদ্দেশ্য মাশরুল হোসাইন বলেন, কুমিল্লায় বন্যার্তদের মাঝে পিপলএনটেকের পক্ষ থেকে আমি ও পিপলএনটেক, ওয়াশিংটন ইউনিভার্সিটির কর্মকর্তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন, ভবিষ্যতে প্রাকৃতিক সকল দুর্যোগে পিপলএনটেক সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে, ইনশাআল্লাহ।এর আগে বুধবার সকাল থেকে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধিকাংশ এলাকায় লাখ-লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলি মাঠ  তলিয়ে গেছে বন্যার পানিতে। সাধারণ মানুষ  আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।বিশেষ করে উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকারা, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, বাঙ্গড্ডা ও পেরিয়া ইউনিয়নের বেশির ভাগ এলাকা তলিয়ে গিয়েছে, দেখা দিয়েছে খাদ্য সংকট। ঢালুয়া ইউনিয়নের বাসিন্দা ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ তার নিজ গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান এলাকার সাধারণ মানুষ।এদিকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। এছাড়াও বন্যাকবলিত জেলার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম মনোহরগঞ্জসহ কয়েকটি উপজেলার ৫ থেকে ৬ লাখ মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে।সবখানেই বন্যার্তদের মাঝে হাহাকার দেখা গেছে। অনেক এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো পানিবন্দী হয়ে পড়ায় বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে।

post
বন্যার খবর

স্বেচ্ছাশ্রমে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ মেরামত

চাঁদপুরের মতলব উত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের ৬৪ কিলোমিটারের বিভিন্ন স্থানে গর্ত ভরাট করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েক দিনের অতিবৃষ্টিতে মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন দেখা দেওয়ায় বর্তমানে হুমকির মুখে পড়েছে বাঁধটি।শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিন দেখা যায়, এখলাছপুর ইউনিয়নের নয়ানগর এলাকা থেকে শুরু হওয়া বাঁধটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালুমাটি দিয়ে তৈরি বাঁধটির বালু সরে গিয়ে ওই স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।পাউবোর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ৬৪ কিলোমিটারে ১৯৮৭-৮৮ অর্থবছরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এতে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকার। এই বাঁধের ভেতরে প্রায় ৩২ হাজার ১১০ একর ফসলি জমি আছে। নির্মাণের পর এ পর্যন্ত দুবার বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে কয়েকশ কোটি টাকার ফসল ও সম্পদের ক্ষতি হয়। বাঁধের সবটাতেই পিচঢালা সড়ক রয়েছে।মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আওতাধীনে ৫ লাখ মানুষের বসবাস। সবার কথা চিন্তা করে আমরা মতলবের ২৫টি সামাজিক সংগঠন অনলাইনে যুক্ত হয়ে একটি বৈঠক করে আজ সারাদিন বেড়িবাঁধের গর্তগুলো সংস্কারের কাজ করছি।নন্দলালপুর, শীবপুর, ফরাজীকান্দি, জহিরাবাদ ও হাসিমপুর গ্ৰামের সামনেও একটি বড় গর্ত। তাই স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র-জনতা মিলে গর্তগুলো ভরাট করেছি। আমরা বাঁধটির মেরামতের দাবি জানাই।ফতেপুর পশ্চিম ইউনিয়নের সোহেল সরকার বলেন, অতিবৃষ্টির পানিতে বাঁধের অনেক স্থানে বড় বড় গর্ত হয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে চলাফেরায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র-জনতা মিলে মেরামত করেছি।এ ব্যাপারে ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম বলেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। তাদের ধন্যবাদ জানাই এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।এ বিষয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, দুই দিনের ভারি বৃষ্টি ও নদীর পানির চাপে বেড়িবাঁধের বিভিন্ন অংশে গর্ত (রেইনকাট) ও বড় বড় ছিদ্রের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো দূরত্ব সংস্কার কাজ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর চাঁদপুর কার্যালয়ের থেকে তদন্ত টিম পর্যবেক্ষণ করে এসেছে। এখন এগুলো দ্রুত সংস্কার করা হবে।

post
বন্যার খবর

ফেনীর সাথে সারাদেশের যোগাযোগ বিছিন্ন, ৯২ শতাংশ মোবাইল টাওয়ার অচল।

অচল হয়ে পড়েছে ফেনী জেলার ৯২ শতাংশ মোবাইল টাওয়ার। একদিকে বিদ্যুৎসংযোগ না থাকা, অপরদিকে টাওয়ার এলাকা ডুবে যাওয়ায় নেটওয়ার্ক সচল করা যাচ্ছে না। এদিকে সারা দেশে বন্যাকবলিত ১০ জেলার প্রায় ১১ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে।শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বন্যাকবলিত অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক পরিস্থিতি নিয়ে এ কথা জানিয়েছে।বিটিআরসি আরও জানায়, সেনাবাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় টাওয়ার সচল করতে সমন্বয়ের কাজ চলছে। তবে যেসব টাওয়ার এলাকা ডুবে গেছে, পানি নেমে না যাওয়া পর্যন্ত সচল করার কাজ শুরু করা যাচ্ছে না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.