post
প্রবাস রাজনীতি

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সংবর্ধনা

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।দূতাবাসে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দেন সিনিয়র সাংবাদিকগন। এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম। অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে নীতি ও আদর্শে অটল ছিলেন। প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত সব সময় প্রবাসীদের সুখে- দুঃখে পাশে দাঁড়িয়েছেন। অসাধু ও দালালদের কঠোর হাতে দমন করেছেন। বক্তারা বলেন, বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে গ্রীসের সমঝোতা চুক্তি, মুসলিম অভিবাসীদের জন্য কবরস্থানের অনুমতি,অনিয়মিত প্রবাসীদের বৈধতা করণসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা তুলে দেন, তাইজুল ফয়েজ,বাংলা টিভির প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, নিউজ২৪ এর প্রতিনিধি জহিরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান মুন্না, এস এ টিভির প্রতিনিধি কামরুজ্জামান ভুইয়া ডালিম,আর টিভির প্রতিনিধি প্রদীপ কুমার ও যমুনা টিভির প্রতিনিধি রুমন আহমেদ নিরব।

post
আন্তর্জাতিক

কানাডায় রিয়েল এস্টেট পেশায় ওসমানীর সফলতা

কানাডায় রিয়েল এস্টেট পেশায় অবদানের জন্য টানা দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি মাহবুব ওসমানী। টরন্টোর রাইট অ্যাট হোম রিয়েলটি ব্রোকারেজের ডনমিলস শাখার ১৪০০ রিয়েল এস্টেট এজেন্টের মধ্যে শীর্ষ ২০ জনে স্থান করে নেন তিনি। ২০২২ সালে প্রথমবার এই অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন তিনি। মঙ্গলবার টরন্টোর ডনমিলস রোডের পার্কভিউ মেনোর বাঙ্কুয়েট হলে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেয়া হয় তাকে। আট বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমান ওসমানী।এরপর টরন্টো ফিল্ম স্কুল থেকে ‘গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া’ নিয়ে পড়াশোনা শেষে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। দেশে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক ছিলেন।

post
আন্তর্জাতিক

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তাই জাতিসংঘের সদস্যদেশগুলোকে দ্রুত ইসরায়েলের ওপর অস্ত্রসহ অন্যান্য নিষেধাজ্ঞা জারির আহবান জানিয়েছেন তিনি। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব অ্যা জেনোসাইড’ নামের একটি প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেন তিনি। আলবানিজ জানান, মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন তিনি। এসময়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহবান জানিয়ে আলবানিজ, সদস্যদেশগুলোকে বাধ্যবাধকতা মেনে চলারও অনুরোধ জানান। এদিকে আলবানিজের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে সমর্থন করেছে কাতার, আলজেরিয়া, মৌরিতানিয়া।

post
সংবাদ

আমিরাতে ব্যবসায় সফল জহির উদ্দিন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত শেখ আরবুল্লাহ এবং মরিয়ম বেগমের ছেলে শেখ জহির উদ্দিন। ১৯৯০ সালে পাড়ি জমান মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। বেশ কয়েক বছর ভিন্ন ভিন্ন কাজ করার পর শুরু করেন নিজস্ব ব্যবসা। দেশটিতে একে একে তৈরি করেন "আল রাবি পাবলিক কিচেন, জাহরাত আল খুর সুপার মার্কেটসহ পাঁচটি প্রতিষ্ঠান। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড়শ বাংলাদেশির। মা বাবার নামে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন হাজী আরবুল্লাহ মরিয়ম বেগম ট্রাস্ট নামক একটি জনকল্যাণমূলক সংগঠন। যার মাধ্যমে তার প্রবাসী আয়ের সিংহভাগ ব্যয় করেন নিজ এলাকার অসংখ্য দুঃস্থ পরিবারের উন্নয়নে। ব্যবসা ও জনকল্যাণমূলক ট্রাস্ট পরিচালনার পাশাপাশি কমলগঞ্জ কল্যান সমিতির সভাপতি, বিজনেস কাউন্সিল ফুজাইরা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ সমিতি ফুজাইরা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বেশ কয়েক বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

post
আন্তর্জাতিক

একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

মিশরের কায়রোতে চ্যান্সেরি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণসহ, মোট ১০ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক।বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরীর এনইসি সম্মেলন কক্ষে, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়, এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্প গুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ এবং বৈদেশিক অর্থায়ন ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া কায়রোতে, চ্যান্সেরি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে, ১৬৫ কোটি ৯৭ লাখ টাকা। যা চলতি সময় থেকে, ২০২৭ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।  

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ (১৯) নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই তরুণ পুলিশ সদস্যদের দিকে এক জোড়া কাঁচি নিয়ে তেড়ে গেলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় গতকাল বুধবার কুইন্সের নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। এর আগে মানসিক যন্ত্রণায় ভোগা ওই তরুণ ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে তাঁর বাসায় যান পুলিশ সদস্যরা।  ঘটনাটি নিয়ে পুলিশি বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন নিহত বাংলাদেশি তরুণের ভাই। তিনি বলেন, ঘটনার সময় তাঁদের মা ছেলেকে বাধা দিচ্ছিলেন। তখন পুলিশের গুলি করার মতো কোনো পরিস্থিতি ছিল না। গুলিবিদ্ধ হওয়ার কিছু পরই উইন রোজারিও নামের ওই তরুণকে মৃত ঘোষণা করা হয়। বুধবার বেলা ১টা ৪৫মিনিটের দিকে ওজন পার্কের ১০৩ নম্বর স্ট্রিটে তাঁদের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। পুলিশ কর্মকর্তা জন চেল এক সংবাদ সম্মেলনে বলেন, মানসিক যন্ত্রণায় থাকা ওই তরুণের ব্যাপারে ৯১১ নম্বরে ফোনকল পেয়ে দুই পুলিশ সদস্য ওই বাসায় যান। সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খলা ও বিপজ্জনক হয়ে ওঠে। পুলিশের ধারণা, রোজারিও নিজেই ওই নম্বরে কল করেছিলেন। জন চেল বলেন, বাসায় গিয়ে পুলিশ সদস্যরা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রয়ার থেকে জোড়া কাঁচি বের করে পুলিশের দিকে আসেন। তখন দুই পুলিশ সদস্যই গুলি ছুড়ে তাঁকে বশে আনেন। এর আগে তাঁর মা তাঁকে সহায়তা করতে এগিয়ে এসেছিলেন। ওই মুহূর্তে আত্মরক্ষার্থে পুলিশের গুলি ছোড়া ছাড়া কোনো বিকল্প ছিল না বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা চেল। তবে রোজারিওকে কতটি গুলি করা হয়, সে বিষয়ে তিনি কিছু বলেননি। পরিবার অবশ্য বলেছে, তাঁকে ছয়টি গুলি করা হয়। পুরো ঘটনার দৃশ্য পুলিশ সদস্যদের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানান জন চেল। তবে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ওই ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে রোজারিওর ছোট ভাই উশতো রোজারিও (১৭) পুলিশি ভাষ্যের ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। সে বলেছে, গুলি ছোড়ার আগে পুরোটা সময় তার মা ভাইকে জাপটে ধরে রেখেছিলেন। এমনকি ভাইকে ধরা রাখা অবস্থায়ই গুলি ছোড়ে পুলিশ। এই গুলি ছোড়ার কোনো প্রয়োজন ছিল না। এ নিয়ে গত দুই মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে তিনজন নিহত হলেন। নিহত উইন রোজারিওর বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, ১০ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন তাঁরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল উইনের

post
আন্তর্জাতিক

আবারও ইতালির রোমে ফ্লাইট চালু

দীর্ঘ ৯ বছর পর আবারও ইতালির রোমে ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নতুন এই রুটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান। বিমান কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে রাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করে, রোমে পৌঁছায় ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায়। ইউরোপের রোম, বিমানের তৃতীয় গন্তব্য। বর্তমানে লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

post
আন্তর্জাতিক

প্রস্তাব পাসের পরও গাজায় অভিযান

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পরও সেখানে ইসরায়েলের অভিযান চলছে। সোমবার সারারাত ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাফাহ নগরীতে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের জঙ্গিবিমান। এতে একটি আবাসিক ভবনে অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম।এছাড়াও কাছের খান ইউনিস এবং গাজা সিটিতেও ইসরায়েল হামলা চালাচ্ছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে গত ২৪ ঘণ্টায় ৮১ জন নিহত এবং ৯৩ জন আহত হওয়ার খবর জানিয়েছে। সব মিলে যুদ্ধের শুরু থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪১৪ জনে।

post
বাংলাদেশ

পদ্মা সেতুতে ভুটানের রাজা

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। জানা গেছে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হয়ে সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সংলগ্ন সার্ভিস এরিয়া টু’তে অবস্থান করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এসময় পদ্মা সেতু পরিদর্শন করে শরীয়তপুর সার্ভিস এরিয়া টু’তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তার নিরাপত্তায় মাওয়া পান্তে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় নদীতে সেতু

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে একটি সেতু ভেঙে নদীতে পড়ে। স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের ওই সেতু ধসের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.