সংবাদ

আমিরাতে ব্যবসায় সফল জহির উদ্দিন

post-img

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত শেখ আরবুল্লাহ এবং মরিয়ম বেগমের ছেলে শেখ জহির উদ্দিন। ১৯৯০ সালে পাড়ি জমান মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। বেশ কয়েক বছর ভিন্ন ভিন্ন কাজ করার পর শুরু করেন নিজস্ব ব্যবসা। দেশটিতে একে একে তৈরি করেন "আল রাবি পাবলিক কিচেন, জাহরাত আল খুর সুপার মার্কেটসহ পাঁচটি প্রতিষ্ঠান।

কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড়শ বাংলাদেশির। মা বাবার নামে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন হাজী আরবুল্লাহ মরিয়ম বেগম ট্রাস্ট নামক একটি জনকল্যাণমূলক সংগঠন। যার মাধ্যমে তার প্রবাসী আয়ের সিংহভাগ ব্যয় করেন নিজ এলাকার অসংখ্য দুঃস্থ পরিবারের উন্নয়নে।

ব্যবসা ও জনকল্যাণমূলক ট্রাস্ট পরিচালনার পাশাপাশি কমলগঞ্জ কল্যান সমিতির সভাপতি, বিজনেস কাউন্সিল ফুজাইরা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ সমিতি ফুজাইরা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বেশ কয়েক বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.