post
বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে স্বাস্থ্য ও শিক্ষার জন্য দৌড়

জন্য স্বাস্থ্য ও শিক্ষার আহবানে তরুনদের অনুপ্রাণিত করতে ভার্চুয়াল মোডসহ একটি রানিং ইভেন্টের আয়োজন করছে সামাজিক ফিনটেক নেটওয়ার্ক ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’। বাংলাদেশের মানুষের ইতিবাচক গল্প বিশ্বব্যাপী প্রচারে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আসন্ন মে মাসের ১০ তারিখে হাতিরঝিল থেকে শুরু হবে 'হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান-২০২৪'। আয়োজনের সাথে ফিটনেশন ও দৌড় নামে দুটি লাইফস্টাইল ব্রান্ড সম্পৃক্ত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।ফিট নেশন হলো স্বাস্থ্য ও ফিটনেস প্রচারণা, ম্যারাথন দৌড়, সাপ্তাহিক ব্যায়াম ক্যাম্প, এবং বাংলাদেশীদের অনুপ্রেরণামূলক গল্প এবং তাদের ফিট থাকার লক্ষ্য প্রচারের জন্য একটি কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্ম।এবারের আয়োজনে সহজ ডটকম, গ্লোবাল হেলথকেয়ার সেন্টার, রিচার্জ ইলেক্ট্রোলাইট বেভারেজ, টোটাল টুলস বাংলাদেশ, পাকেলো লুব্রিকেন্টস, মি নুডলস, নিউট্রি প্লাস, নেসলে গোল্ড কর্নফ্লাক্স, শক্তি প্লাস, রেভো, জেসিআই ঢাকা সিগনেচার, আসুস, সানকুইক বাংলাদেশ এবং AASEPS নর্থ সাউথ ইউনিভার্সিটি , সাউথ ঢাকা সাইক্লিস্ট সহযোগিতা করছে।আসন্ন ম্যারাথন সম্পর্কে ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও ইমরান ফাহাদ বলেন, সোশ্যাল নেটওয়ার্কটি একটি সবল জাতি গঠনের জন্য যুবকদের মাঝে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সংগঠিত করছে।তিনি বলেন, আসন্ন ম্যারাথনে, আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তৃতীয় এবং চতুর্থ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সকলের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার অভিগম্যতা বাড়ানোর আহ্বান জানাব। আমরা ডিজিটালভাবে সংযুক্ত করার মাধ্যমে আউটিং এবং খেলাধুলায় তরুনদের অনুপ্রাণিত করছি ফিটনেশন অনলাইন কমিউনিটির মাধ্যমে।আসন্ন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রানে, সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার লাইভ সেগমেন্ট ছাড়াও ম্যারাথনে দূরে থেকে অংশগ্রহণের জন্য ভার্চুয়াল রানের বিকল্প রাখা হয়েছে।যে কোন জায়গা থেকে যে কেউ নিজ নিজ জায়গা থেকে দৌড়ে অংশ নিতে পারে। অংশগ্রহণকারীদের স্মার্ট ঘড়ি বা মোবাইল থেকে রিপোর্ট দিয়ে প্ল্যাটফর্মের সাথে অংশগ্রহন করতে পারবে বলে জানান ইমরান ফাহাদ। 

post
শিক্ষা

শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করেছে বেসরকারি সংস্থা গণস্বাক্ষরতা অভিযান। একই সঙ্গে শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না তা নিয়মিত পর্যবেক্ষণের জন্য মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষার ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়। গণস্বাক্ষরতা অভিযানের সুপারিশে বলা হয়েছে, উপবৃত্তি হিসেবে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো, প্রান্তিক অঞ্চল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করতে হবে। কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাখাতে বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য মনিটরিং ও সমন্বয় জোরদার করা এবং বাজেট বিভাজনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগসমূহের মধ্যে সমন্বয়হীনতা পরিহার করা প্রয়োজন। শিক্ষা বাজেট নিয়ে স্থানীয় পর্যায়ে বিশেষ করে স্কুল পর্যায়ে আলোচনা করতে হবে। উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দকৃত বাজেট জনসম্মুখে প্রকাশ করতে হবে। জেলা পর্যায়ে বাজেটের অব্যয়িত অর্থ সংশ্লিষ্ট জেলার চর, হাওর, উপকূলীয় ও ভৌগোলিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসী অধ্যুষিত এলাকায় শিশুদের শিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার নির্দেশনা বাজেটে থাকা দরকার।

post
লাইফ স্টাইল

কালোজিরার যত উপকারিতা

কালোজিরার উপকারীর কথা কম বেশি সবারই জানা। কিন্তু এটি ঠিক কী উপকার করে তা নিশ্চয়ই সবার জানা নেই। এর উপকারিতা সম্পর্কে জানা থাকলে প্রতিদিনের খাবারের সঙ্গে কালোজিরা যুক্ত করে নেবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কালোজিরা খাওয়ার উপকারিতা-যারা স্মরণ শক্তি বাড়াতে চান তারা নিয়মিত কালোজিরা খেতে পারেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, কালোজিরা খেলে তা স্মরণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কালোজিরায় থাকে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিবায়োটিক। এই দুই উপাদান মস্তিষ্কের রক্ত সঞ্চালনে সহায়তা করে। যারা হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের খাবারের তালিকায় আজই যোগ করে নিন কালোজিরা। এটি বেটে খেলে তা হজমের যেকোনো সমস্যা দূর করতে কাজ করে। যারা বদহজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত কালোজিরা খেতে পারেন। পেট ফাঁপা ও পেট খারাপের ক্ষেত্রেও এটি উপকারী। যদি মাঝে মাঝেই আপনি মাথা ব্যথায় ভুগে থাকেন তাহলে নিয়মিত কালোজিরা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কালোজিরার তেল ব্যবহার করলে তা মাথা ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে। যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে তা স্তনদুগ্ধ বাড়াতে সাহায্য করে। এতে শিশুও পর্যাপ্ত পুষ্টি পায়। সেইসঙ্গে শিশুর দৈনিক ও মানসিক বৃদ্ধিতেও সাহায্য করে কালোজিরা। জন্ডিস কিংবা লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে জন্ডিস থেকে দূরে থাকা সম্ভব হয়।

post
লাইফ স্টাইল

ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক

‘ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ। তাদের ভাতা বৃদ্ধির আন্দোলন যৌক্তিক। তারা খেয়ে না খেয়ে হাসপাতালের রোগীদের সেবা করেন। আমি তাদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে নিজেই ফাইল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি।’বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি দাবির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদের নানারকম অসুবিধাগুলোর দেখভাল করেন। প্রধানমন্ত্রীর কাছে ফাইল নিয়ে যাওয়ার পর তিনি ফাইল গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অতি দ্রুত দেশের ইন্টার্ন চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির সুরাহা করতে উদ্যোগ নেবেন বলেছেন। এসময়ে তিনি বলেন, আমি ইন্টার্ন চিকিৎসকদের প্রতি এটাই বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, আমরা দ্রুততম সময়ে আপনাদের ভালো খবর দিতে সক্ষম হতে পারব। সভায় পেশাজীবী চিকিৎসক নেতৃবৃন্দ ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে তুলে নিতে অনুরোধ করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস দিলে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ একযোগে আন্দোলন প্রত্যাহারে একমত পোষণ করেন।

post
বিনোদন

বুবলীর প্রশংসায় চয়নিকা

প্রথমবারের মতো নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় কাজ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর নির্মাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন নায়িকা। সময়ের সাথে সাথে তাদের সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় বুবলীকে নিয়ে আরও কিছু কাজের পরিকল্পনাও সাজিয়েছেন এই চয়নিকা।এরই রেশ ধরে সম্প্রতি চিত্রনায়ক সায়মন সাদিকের একটি ভিডিওতে এক ফ্রেমে ধরা দিলেন বুবলী-চয়নিকা। যেখানে নায়িকাকে নিয়ে বেশ প্রশংসায় মেতে উঠতে দেখা গেল নির্মাতাকে। বুবলী প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘বুবলী খুবই ভদ্র, বিনয়ী একজন মানুষ। অনেক বেশি সময় সচেতন। ভোর ৫টায় আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। বুবলীকে নিয়ে কাজ করতে খুবই আরাম পাওয়া যায়।’ ‘প্রহেলিকা’ নিয়ে চয়নিকা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে বুবলী বুঝিয়ে দিয়েছে ওর অভিনয়ের জাদু। ‘প্রহেলিকা’ বুবলীর জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো। শুধু আমি নয় সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই বুবলীর প্রশংসা করেছে। আমি আরও অনেক কাজ করতে চাই বুবলীকে নিয়ে। এদিকে শোবিজপাড়ার গুঞ্জন, বুবলীর সঙ্গে চয়নিকার ভালো সম্পর্কের বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা পরীমণি। কারণ পরীর সঙ্গে বেশ সখ্যতা রয়েছে এই নির্মাতার। অন্যদিকে দুই নায়িকার মধ্যেকার সম্পর্ক মোটেও ভালো নয়। যে কারণেই চয়নিকার উপর ক্ষেপেছেন পরীমণি। এসবের মাঝেই বুবলীকে নিয়ে চয়নিকার কণ্ঠে শোনা গেল প্রশংসা।

post
খেলা

ফের দেশি কোচ পাচ্ছে বাফুফে

সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু বাফুফের পরবর্তী টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাচ্ছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় সাইফুল বারী টিটুকে এক বছরের জন্য ওই পদে নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন পদে কাজ শুরু করবেন তিনি।বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর পদ আনুষ্ঠানিক সৃষ্টি হয়েছে কাজী সালাউদ্দিন ২০০৮ সালে সভাপতি হওয়ার পর। ২০০৯ সালে দেশের অন্যতম সেরা গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরী সান্টু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিতে আসেন সুদূর আমেরিকা থেকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তার ঘনিষ্ঠ বন্ধু হলেও দেড় বছরের বেশি থাকেননি তিনি। সান্টুর বিদায়ের পর কিছুদিন বায়েজিদ জোবায়ের আলম নিপু এই পদে কয়েক বছর ছিলেন। ২০১৬ সালে এসেছিলেন ব্রিটিশ পল স্মলি। তিনি ২০২০ সালে চলে গেলেও আবার তাকে ফিরিয়ে আনে ফেডারেশন। ২০২৩ সালের মাঝামাঝি তিনি আবার চলে যাওয়ার পর পদটি খালি ছিল কয়েকমাস। এবার সেই পদে আসীন হচ্ছেন টিটু। সাইফুল বারী টিটু টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন– এমন ক্ষেত্র বাফুফে সাজিয়েই রেখেছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। লোক দেখানো তিনদিনের বিজ্ঞপ্তি দিয়েছিল ওই পদের জন্য। সেখানে বাংলাদেশিদের প্রাধান্য উল্লেখও ছিল। দেশের দুই শীর্ষ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু আবেদন করেননি। আবেদন করেছিলেন শুধু সাইফুল বারী টিটু। আজ টেকনিক্যাল কমিটির সভায় এক পর্যায়ে টিটু এসেছিলেনও। সেখানে মূলত আলোচনা হয়েছে সম্মানী নিয়ে। শেষ পর্যন্ত ৪ লাখ টাকা মাসিক সম্মানী দফারফা হয়েছে।

post
বিশেষ প্রতিবেদন

বাহরাইনে বরিশাল জনকল্যাণ সমিতির ইফতার

বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রাজধানী মানামা ইয়াতিম সেন্টারের আল ওসরা রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাহ মো. আব্দুল হকের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমাজের সভাপতি মন্জুর আহমেদ, মো. শাহ জালাল, সাবের আহমেদ, কায়েছ আহমেদ, মজিবুর রহমান, কালাম মজুমদার, সেলিম চৌধুরী, কামাল হোসেন, কাজী আলী হায়দারসহ অনেকে।

post
অভিবাসন

কাতারে ফেনী সমিতির ইফতার

কাতারে রোজাদার প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল করেছে ‘ফেনী সমিতি কাতার’।দেশটির রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শহীদুল্লাহ হায়দারের সভাপতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আহবায়ক এবিএম দিদারুল আলম আরজু। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো:নজরুল ইসলাম। তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,কমিউনিটি ব্যক্তিত্ব এসএম ফরিদুল হক,বিমান কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও সি.আই.পি জালাল আহমেদসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে গ্রাফিক্যাল টাওয়ার কোম্পানীর ইফতার

আমিরাতে গ্রাফিক্যাল টাওয়ার জেনারেল মেন্টেইন্যান্স কোম্পানীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আবুধাবির শিল্পনগরী মুসাফফার মুক্তামনি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। কোম্পানির স্বত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সামির মোহাম্মদ তাওফুর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, ব্যবসায়ী তৌহিদুল আলম , ইকরামুল হক সাইফু এবং মোহাম্মদ মঞ্জু। এসময় বক্তব্য রাখেন দিদারুল আলম বাবু, মোহাম্মদ আনাস, কোম্পানির আল আইন প্রতিনিধি জাকের আহমেদ এবং দুবাই- রাস আল খাইমা প্রতিনিধি মোহাম্মদ আব্বাস। মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নাছের লিটন, মোহাম্মদ আলম এবং মোহাম্মদ আজম সহ অনেকে।

post
আন্তর্জাতিক

সৌদিতে বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের জেদ্দাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফাহমি মোহাম্মদ সাইফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক এনায়েত হোসেন সরকার,ইনভেস্টর সোলেমান সরকার, মোহাম্মদ আশরাফ এবং এ কে আজাদ। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার শাহীন সিরাজ, ডা.আজমল খান আজাদ, দেলোয়ার সরকার, জাফর পারভেজসহ অনেকে। মাহফিলের সার্বিক তত্ববধায়নে ছিলেন হুমায়ুন কবীর, মাসুম আবদুল্লাহ, মোহাম্মদ মোক্তার হোসেন, রুহুল আমিন, মিরন মনি, কাজী জহির, আব্দুল মালেক,আবুল বাসার সহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.