post
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইসরায়েলে জরুরি বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কা দেখা দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণের অজস্র ঘটনার দায়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এতে উদ্বিগ্ন ইসরায়েল। এরইমধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন দেশটির সরকার প্রধান। গতকাল ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) ইসরায়েলি টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল ১২-এর খবরের বরাতে টাইমস অব ইসরায়েল বলছে, তিনজন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই জরুরি আলোচনায় অংশ নেন। সেখানে সম্ভাব্য ওয়ারেন্ট থেকে রক্ষা পাওয়ার বিষয়ে আলোচনা হয়। কোনো সূত্র উল্লেখ না করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অদূর ভবিষ্যতে এই ধরনের ওয়ারেন্ট জারি করা হতে বলে বার্তা পাওয়ার পর বৈঠকটি ডাকা হয়। টিভি প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এই সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি বিষয়টি উত্থাপন করেন এবং তাদের সাহায্য চান। ২০১৪ সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি।

post
টেক মেন্টর

সপ্তাহে ৩ দিন অফিস? এআই নিয়ে বড় `ভবিষ্যদ্বাণী` বিল গেটসের

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) মানবসম্পদের বিকল্প কিনা, সেই বিতর্কের শেষ নেই। তবে এআই যে মানুষের একাধিক কাজ করে ফেলতে পারে, তার প্রমাণ ইতিমধ্যেই মানুষ পেয়ে গেছে।কথা আছে, প্রযুক্তি সর্বদাই মানুষের কাজ সহজ করতেই তৈরি হয়। বিভিন্ন সংশয়ের মধ্যেই সুখের খবর দিলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস (Bill Gates)। তিনি বলছেন, এআই মানুষের কাজ অনেক সহজ করে দেবে। এমনকী সপ্তাহে ৩ দিন কাজও হয়ে যেতে পারে।বিল গেটস বর্তমানে মাইক্রোসফট এআই -এর একাধিক প্রকল্প লিড করছেন। একটি সাক্ষাত্‍কারে বিল গেটস-এর বক্তব্য, সে ক্ষেত্রে কর্পোরেট কোম্পানিগুলির মানবসম্পদের উপর কাজের বোঝা কমবে। সপ্তাহে তিনদিন কাজও হয়ে যেতে পারে। তাঁর কথায়, 'যদি এমন একটি সমাজ তৈরি হয়, যেখানে সপ্তাহে মাত্র ৩ দিন অফিস, বাকি দিন ছুটি, তাহলে তো ভালই।' মানুষের উপর কাজের চাপ কমবে:বিল গেটস বলছেন, আগামী দিনে মানুষের অনেক কাজ এআই করে ফেলবে। তার ফলে খারাপ কিছু হবে না। বরং ভালই হবে। মানুষের উপর কাজের চাপ কমবে। তার ফলে ওয়ার্ক-লাইফ ব্যালান্স বা নিজেকে অথবা পরিবারকে আরও বেশি করে সময় দিতে পারবে মানুষ। AI-এর জেরে চাকরি চলে যেতে পারে বহু মানুষের? বিল গেটস-এর বক্তব্য, ইতিহাসের দিকে তাকালে, যতবার প্রযুক্তিগত বিপ্লব ঘটেছে, মানুষের চাকরি যায়নি। বরং কাজের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে কর্মী ও কোম্পানি, দুতরফকেই নতুন প্রযুক্তি শিখতে হবে। বস্তুত, এআই বিপ্লবের ফলে মানুষের কাজের বোঝা কমবে ও সপ্তাহে কম দিন কাজ করতে হবে, এই পূর্বাভাস কিন্তু জে পি মর্গ্যানের সিইও জেমি ডাইমনও দিয়েছেন। তাঁরও বক্তব্য, আগামী প্রজন্মকে হয়তো সপ্তাহে ৪ থেকে সাড়ে ৩ দিন কাজ করতে হবে। বাকি দিন ছুটি কাটাবে। ২০২৯ সালের মধ্যে এআই আরও স্মার্ট হয়ে যাবে। তখন তার সুফল বোঝা যাবে।

post
বাংলাদেশ

ভাইরাল সেই তরুণ-তরুণীর ঈদের দিন মারামারির কারণ জানা গেল

ভাইরাল হওয়া ভিডিওটি পটুয়াখালীর বাউফলের কালাইয়া শৌলা সড়কের। ওই তরুণ-তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী।৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে দফায় দফায় মারছেন। সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরা এক তরুণ এক তরুণীর হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। ওই তরুণের পেছনের দিকে পাঞ্জাবি অর্ধেক ছেড়া। হেঁটে যাওয়ার একপর্যায়ে একটি নির্মাণাধীন ভবনের সামনে তরুণীকে কিলঘুষি মারছেন তরুণ। সেই সঙ্গে চুল ধরে টানাটানিসহ দফায় দফায় তরুণীকে বিভিন্নভাবে আঘাত করে ফেলে দিচ্ছেন। রাস্তায় বহু মানুষ চলাচল করলেও তরুণীকে সাহায্য করেতে এগিয়ে আসছে না কেউ। জানা গেছে, নির্যাতিত তরুণী বাউফলের কালাইয়ার মিলন মিয়ার মেয়ে মিম আক্তার। আর ওই তরুণ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল ইসলাম। গত এক বছর আগে তাদের বিয়ে হয়। ঈদের দিন কামরুল শ্বশুরবাড়ি আসেন। পরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে গেলে তার স্ত্রী মিম তার পিছু নিলে রাস্তায় তাদের মাঝে মারামারি, ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটে। এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি শোনিত কুমার গায়েন বলেন, ভিডিওটি এমনই ভাইরাল হয়েছে যে থানায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবুও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

post
খেলা

মিলানকে হারিয়ে সেমিতে রোমা

ঘরের মাঠে মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে এ এস রোমা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেলো দিবালা-লুকাকুরা। অল ইতালিয়ান কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে রোমাকে আতিথ্য দেয় এসি মিলান। খেলার ১২ মিনিটে জানলুকা মাঞ্চিনির দারুণ গোলে ১-০ গোলের লিড নেয় ডি রসির শিষ্যরা। খেলার ২২ মিনিটে ব্যবধান ২-০ করেন পাওলো ডিবালা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মিলান। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে রাফায়েল লিয়াওয়ের বাড়ানো ক্রসে হেড থেকে গোল করে ব্যবধান কমান মাতেও গ্যাবিয়া। এই জয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেলো ডি রসির রোমা। সেমিতে রোমার প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন। আরেক কোয়ার্টার ফাইনালে ১-১ গোলে ওয়েস্টহ্যামের সঙ্গে ড্র করে তারা। এতে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে লেভারকুসেন।

post
বাংলাদেশ

বেড়েছে আলু,পেঁয়াজ ও ডিমের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪ টাকা বৃদ্ধি এবং খোলা তেল লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত বাজারে কার্যকর হয়নি। এদিকে,রাজধানীর বাজারগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকলেও গরু,খাসি ও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। নতুন করে বেড়েছে আলু,পেঁয়াজ ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়,ক্ষোভ জানিয়েছেন সাধারন ক্রেতারা। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার। ঈদের আগে বেড়ে যাওয়া মুরগির দাম এখন আরও বেশি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৫০ এবং সোনালি ৩৩০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে,প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা দরে। ঈদের চার-পাঁচ দিন আগেও আলুর কেজি ছিল ৪৫ টাকা।ঈদের আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ৫০ টাকা। কয়েক দফায় বেড়ে এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। ঘোষণা দিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারন করা হলেও বাজারে তার প্রভাব নেই। বিক্রেতারা বলছেন,দু-একদিনের মধ্যে নতুন দামের তেল সরবরাহ করবে কোম্পানিগুলো। শুধু দায়সারা মনিটরিং নয়, মাঠ পর্যায়ে তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভোক্তারা।

post
বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়। বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বলেন, মামলা নিয়েও মিথ্যাচার করছে বিএনপি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গনভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়, আগুন সন্ত্রাসীদের নামে চলমান মামলাগুলো দ্রত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঐতিহ্য এবং ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে, কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। লাখ নেতা কর্মী রাজনৈতিক মামলায় বন্দি রয়েছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন,বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন মামলা রাজনৈতিক নয়, সবই হয়েছে অগ্নিসন্ত্রাস সহ নানা অপরাধে। যারা বাস,লঞ্চ,রেল পুড়িয়েছে,আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদের বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে কৃষকলীগ নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
আন্তর্জাতিক

ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল

ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে এই হামলা চালায় তেল আবিব। বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এখনও জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে, ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে বন্ধ রয়েছে বিমান চলাচল। তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি। তবে দেশটির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে। ইরানের ইসফাহানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও ডেভেলপমেন্ট সাইটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।

post
বাংলাদেশ

দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত নবম ওশান কনফারেন্সে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সবার সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আওয়ার ওশান কনফারেন্সের শেষ দিনে থিমভিত্তিক পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় হাছান মাহমুদ এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা এমন হওয়া কাম্য যাতে সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় থাকে। মানুষের একমাত্র আবাস পৃথিবীকে টিকিয়ে রাখা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র ও সামুদ্রিক সম্পদের দায়িত্বশীল ও সংযত ব্যবহার একান্ত প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়নে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরেন। মন্ত্রী বিবিএনজে চুক্তি অনুমোদন এবং মহাসাগরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য তহবিল বরাদ্দে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

post
এনআরবি বিশ্ব

কানাডায় বৈশাখী মেলা উদযাপিত

কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি উদযাপিত হয়েছে বৈশাখী মেলা-১৪৩১। মেলায় শিশু-কিশোরসহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে উপস্থিত হন। মেলা বাংলাদেশের জাতীয় সংগীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এতে ছিল নানারকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি-কাপড় ও গহনার দোকান। দিনব্যাপী জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সুরেলা কণ্ঠে গান এবং নিত্য। মেলায় অতিথি শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি তার মধুর কণ্ঠে মাতিয়ে রাখেন সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করেন বিটিস কলম্বিয়া (কনসারভেটিভ) পার্টির লিডার জন রাস্ট্রেড ও তার সহধর্মিণী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন।

post
দূতাবাস খবর

তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

তুরস্কের আংকারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বুধবার সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.