post
দূতাবাস খবর

তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

তুরস্কের আংকারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বুধবার সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

post
এনআরবি সাফল্য

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

পর্তুগালের রাজধানী লিসবনে দেশটির শীর্ষ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কেন্দ্রীয় কালচারাল সেন্টার বেলেই-এর মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট সেন্টারে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম-এর ‘উপকরণ, পরিবর্তন এবং বাংলাদেশের স্থাপত্য’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বন্যা সৃষ্টি হওয়া অঞ্চলগুলোতে বসবাসকারী জনগোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য খুদি বাড়ি নামক একটি ঘরের নকশা তৈরি করেন মেরিনা তাবাসসুম। স্থানীয় উপকরণ ব্যবহার করে এই ঘর তৈরি করা যায়, ঘরগুলো সহজে স্থানান্তরও করা যায়। তার এই নকশায় পরীক্ষামূলকভাবে কিছু ঘর তৈরি করা হয়েছিল চাঁদপুরের চর হিজলায় এবং এতে মৌসুমী বন্যা থেকে সেখানে বসবাসকারী পরিবারগুলো পরিত্রাণ পেয়েছিল।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এ সেবা উদ্বোধন করা হয়। স্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠানের অফিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এসময় আবদুল্লাহ আল মাসুদ প্রবাসী বাংলাদেশিদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ২০২০ সালে প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এ পাসপোর্টে রয়েছে ৩৮ ধরনের নিরাপত্তা কোড। এখন পর্যন্ত এক কোটি ত্রিশ লাখ ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু করা হলো।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে সরাসরি গ্রিনকার্ড নেয়ার সুযোগ

বাংলাদেশে থেকেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে সরাসরি গ্রিনকার্ড নেয়ার সুযোগ রয়েছে। এজন্য আগেভাগে যুক্তরাষ্ট্রে যেতে হবে না। সম্প্রতি এনআইডব্লিউ প্রোগ্রামের মাধ্যমে দেশটিতে যাওয়ার জোয়ার চলছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এটর্নী রাজু মহাজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দূতাবাসে আবেদন করছেন হাজারো বাংলাদেশি। তবে,সঠিক তথ্য না জানায় অনেকের ভিসা প্রত্যাখান করছে দূতাবাস। তবে, যুক্তরাষ্ট্র সরকারের এটর্নী রাজু মহাজন বললেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে এনআইডব্লিউ এর মাধ্যেমে বাংলাদেশ থেকে সরাসরি গ্রিনকার্ড নিয়ে দেশটিতে যাবার সুযোগ রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে বিজনেসে ইনভেস্ট করেও পাওয়া যায় গ্রিনকার্ড। বেশিরভাগ বাংলাদেশিরা এসব ভিসা সম্পর্কে না জানায়,দেশটিতে ভিসা প্রাপ্তিতে কঠিন হয়। তাই জেনে বুঝে আবেদন করার আহবান সংশ্লিষ্টদের।

post
এনআরবি বিশ্ব

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত

বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। স্থানীয় কাইয়ে কালাবরিয়ার সেন্ট্রো সিভিক হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু আগতদের স্বাগত জানান। অনুষ্ঠানের ২য় পর্বে সাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্চালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া। গান পরিবেশন করেন দিবা, রাজু গাজী ও অমি। বাংলা নববর্ষ উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন আযোজন সংগঠনের নেতৃবৃন্দসহ বার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী, পুরুষ,শিশুসহ স্থানীয় স্প্যানিশরা।

post
আন্তর্জাতিক

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থপতি মেরিনা তাবাশ্যুম

মার্কিন সাময়িকী টাইমের ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম। তিনি একজন স্থপতি। মূলত উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এই তালিকায় জায়গা পেয়েছেন। বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় থাকা প্রভাবশালী অন্যদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন। মেরিনা তাবাশ্যুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্যচর্চায় তিনি এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে তা অগ্রাধিকার পায়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাশ্যুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। স্থপতি মেরিনা তাবাশ্যুমের এটিই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট–এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনে স্থান করে নিয়েছিলেন তিনি। তিনি ১০ জনের মধ্যে তৃতীয় হন।

post
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ফের ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধান মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাজ্য সরকারও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। ইসরায়েলে ইরানের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশ দুটি। বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেন, আমাদের মিত্র এবং অংশীদাররা ইরানের অস্থিতিশীল সামরিক কর্মসূচি সীমিত করার জন্য অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং ব্যবস্থা জারি করেছে বা করবে। আমি ট্রেজারি বিভাগসহ আমার টিমকে ইরানের সামরিক শিল্পকে আরও অবনমিত করে এমন নিষেধাজ্ঞা আরোপ করা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছি। ইসরায়েলে হামলার সঙ্গে যুক্ত থাকা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরান সরকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের সঙ্গে যুক্ত নেতা এবং সংস্থাগুলোকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইউএভি (ড্রোন) উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

post
এনআরবি লাইফ

কাঁচা আম খেলে কী হয়?

গ্রীষ্মের ছুটিতে কাঁচা আম সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি। এটি আমাদের শৈশব নিয়েও নস্টালজিক করে তোলে। কারণ আমাদের সবারই শৈশবে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এই কাঁচা এবং টক ফল খাওয়ার স্মৃতি রয়েছে। আপনি জেনে অবাক হতে পারেন যে কাঁচা আমের রস এই গরমের ঋতুতে মুখরোচক এবং তৃষ্ণা মেটাতেও সাহায্য করে।কাঁচা আমে অগণিত প্রয়োজনীয় ভিটামিন যেমন ভিটামিন সি, কে, এ, বি৬ থাকে। এতে থাকা ফোলেট বিভিন্ন রোগের নিরাময়ে উপকারিতা দেয়। পরিপাকজনিত সমস্যা দূর, দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং ওজন কমানোর জন্য কাঁচা আম নিয়মিত খাওয়া যেতে পারে। এর আরও কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-গরমে প্রশান্তি দেয়ওয়ার্কআউট করার পর এক গ্লাস কাঁচা আমের জুস একটি দারুণ সতেজ পানীয় হিসেবে কাজ করে। এটি উত্তপ্ত তাপের প্রভাব কমিয়ে দেয়। এই পানীয় শরীরে সোডিয়াম ও অন্যান্য খনিজের ভারসাম্যহীনতা সংশোধন করে ডিহাইড্রেশন প্রতিরোধ করে। যেহেতু গরমের সময়ে ঘামের কারণে প্রয়োজনীয় খনিজের ক্ষয় হয়, তাই কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে।হজমের সমস্যায় উপকারীগরমের সময় বেড়ে যাওয়া গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার চিকিৎসার জন্য কাঁচা আম বেশ ভালো কাজ করে। এটি পাচন রসের নিঃসরণকে উদ্দীপিত করে এবং কোষ্ঠকাঠিন্য, বদহজম, অম্লতা, অম্বল, মর্নিং সিকনেস এবং বমি বমি ভাবের চিকিৎসা করে পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে।হার্ট সুস্থ রাখেকাঁচা আমে থাকা প্রয়োজনীয় বি ভিটামিন নিয়াসিন এবং ফাইবারের সমৃদ্ধি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি প্রতিরোধ করে।লিভার ভালো রাখেকাঁচা আম লিভারের স্বাস্থ্যের উন্নতির জন্য এবং এর রোগের চিকিৎসার জন্য দুর্দান্ত। এটি পিত্ত অ্যাসিডের নিঃসরণকে উদ্দীপিত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে পরিষ্কার করে ফ্যাট শোষণ বাড়ায়।দাঁতের জন্য উপকারীকাঁচা আম একটি শক্তিশালী ফল যা নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে, মাড়ি থেকে রক্তক্ষরণের চিকিৎসা করে এবং এটি দাঁতের গহ্বরের ঝুঁকি কমায়। শক্ত ও পরিষ্কার দাঁত পেতে চাইলে কাঁচা আম খাওয়া শুরু করুন।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়কাঁচা আমে থাকা ভিটামিন সি, এ এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি উন্নত করে, ত্বক ও চুলকে সুস্থ করে তোলে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ যেমন সাধারণ সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।রক্তের ব্যাধি নিয়ন্ত্রণ করেবেশ কিছু তথ্য প্রমাণ দেখিয়েছে যে কাঁচা আম খেলে তা রক্তস্বল্পতা, রক্ত জমাট বাঁধা, হিমোফিলিয়ার মতো রক্তের ব্যাধি নিয়ন্ত্রণে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম কোলাজেন সংশ্লেষণ বৃদ্ধি করে, রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং নতুন রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে।ক্ষতিকর দিকপরিমিত পরিমাণে কাঁচা আম বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী। তবে বেশি পরিমাণে কাঁচা আম খেলে বদহজম, পেটে ব্যথা, আমাশয় এবং গলা জ্বালা হতে পারে। মনে রাখবেন, কাঁচা আম খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করবেন না কারণ এটি জ্বালা বাড়ায়।

post
খেলা

রোমাঞ্চকর ম্যাচে ম্যানসিটির স্বপ্ন ভেঙে সেমিতে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগ, এ যেনো এক সূত্রে গাঁথা কোনো গোলকধাঁধা। স্প্যানিশ ক্লাবটির এমন অনেক মৌসুম গিয়েছে যেখানে লিগ, কাপে কাঙ্খিত ফলাফল না এলেও ইউসিএল তাদের দুহাত ভরিয়ে দিয়েছে। বরাবরের মতোই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হট ফেভারিট লস ব্লাঙ্কোসরা। ইতিহাদে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল আর টাইব্রেকারের রুপকথাময় থ্রিলারে শেষ হাসি রিয়ালের।বুধবার দিবাগত রাতে ম্যানসিটির মাঠে মুখোমুখি হয় রিয়াল ও সিটিজেনরা। আগের ম্যচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ ড্র তে নিষ্পত্তি হয়েছিল প্রথম লেগের খেলা। সিটির মাঠে রিয়াল লিড পেয়ে যায় ম্যাচের ১২ মিনিটেই। এডারসনের কাছ থেকে ফিরে আসা বলে টাচ করে জালে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।বিরতির পর দুদলই আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক আক্রমণ সাজানো সিটি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কেভিন ডি ব্রুইনের গোলে। জেরেমি ডকু পাস দেন ডি বক্সের ভেতরে। রুডিগার বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই বল পেয়ে যান ডি ব্রুইন। লুনিনের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল অমিমাংসীত। গোল করতে ব্যর্থ দুদলই। ফলাফল নির্ধারণের শেষ সুযোগ টাইব্রেকার পেনাল্টি।টাইব্রেকারে প্রথমে এগিয়ে থাকে সিটি। প্রথম শটে আলভারেজ লক্ষ্যভেদ করতে পারলেও রিয়ালের হয়ে ব্যর্থ লুকা মড্রিচ। কিন্তু এরপরেই গল্প মোড় নেয় অন্যদিকে। সিটির দ্বিতীয় শট নিতে আসে সিলভা। ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। আগের সতীর্থের মতোই ব্যর্থ কোভাসিচও। পিছিয়ে পড়ে সিটি। এরপর সিটি আর কোনো ভুল করেনি, ফিল ফোডেন ও এডারসন ঠিকই জালের দেখা পান। অপরদিকে সফল রিয়ালও। একে একে জুদে বেলিংহ্যাম, লুকাস ভাসকেজ ও নাচোর পর জাল খুঁজে পান রুডিগারও। পেনাল্টিতে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে উঠে টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।উল্লেখ্য, অপর কোয়ার্টারে আর্সেনালকে হারিয়ে সেমিতে ওঠে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে বাভারিয়ানদের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যুক্তরাজ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে স্থানীয় জিএমবিএ এর কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা ড: নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদুর রহমান,মীর গোলাম মোস্তফা,রহুল আমিন রুহেল, ওয়েস কামালী ও শেখ জাফর আহমদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.