post
এনআরবি বিশ্ব

বিপুল উৎসাহ উদ্দীপনায় উজবেকিস্তানে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দময় পরিবেশে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস উদযাপিত হয়ে গেলো বাংলা নববর্ষ ১৪৩১। ১৬ এপ্রিল মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ উজবেকিস্তানের রাজনৈতিক, একাডেমিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, পর্যটন ও মিডিয়া অঙ্গনের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিবৃন্দের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে পহেলা বৈশাখকে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বর্ণনা করে এর তাৎপর্য তুলে ধরেন। ‘মঙ্গল শোভাযাত্রাকে’ ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি ঘোষণা পহেলা বৈশাখের অর্থ ও তাৎপর্যকে বিশ্বজনীন করেছে বলে রাষ্ট্রদূত যোগ করেন। যুদ্ধ-বিগ্রহ,অত্যাচার, নিপীড়নসহ বিশ্ব এখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন, এ সময় পহেলা বৈশাখের চেতনা ও অন্তর্নিহিত অর্থ যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। পহেলা বৈশাখের চেতনাকে ধারণ ও লালন করে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধশালী পৃথিবী গঠনে অবদান রাখতে সকলকে রাষ্ট্রদূত আহবান করেন। তিনি আশা করেন আগামী দিনগুলোতে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক আরো গভীর ও ফলপ্রসূ হবে।আয়োজনে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। আয়োজনে উপস্থিত হবার জন্য ডব্লিউইউএসটির চ্যান্সেলরকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ নিজেদের মধ্যে আনন্দ ও অনুভূতি ভাগাভাগি করেন এবং অনুষ্ঠান আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন যে, এর মধ্যে দিয়ে বাংলাদেশ ও উজবেকিস্তানের জনগণের মধ্যকার বন্ধুত্ব, সম্প্রীতি ও বোঝাপোড়া আরো সুসংহত ও শক্তিশালী হবে। অতিথিগণ বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরতে কাজ করে যাওয়ার জন্য একে অপরের প্রতি আহ্বান জানান।  উৎসব উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ বিভিন্ন ধরনের রঙিন আলপনা, ব্যানার, ফুল, বেলুন প্রভৃতি দিয়ে সাজানো হয়। পরে দূতাবাস প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ ও উজবেকিস্তানের শিল্পীরা বাংলাদেশের দেশত্ববোধক, লোকজ ও জনপ্রিয় সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দ্বারা অতিথিদের কে আপ্যায়ন করা হয়, যা অনুষ্ঠানের আনন্দে এক নতুন মাত্রা যোগ করে।

post
বিশেষ প্রতিবেদন

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কোনটি?

মানব সভ্যতার অন্যতম সেরা আবিস্কার হলো- চাকা। বৃত্তাকার গোলকটি তৈরি হবার সঙ্গে সঙ্গে এটাও ঠিক হয়ে যায়, গাড়ি আবিস্কারের বিষয়টি। প্রথম গাড়ি থেকে হাল ফ্যাশনের গাড়ি, এই দীর্ঘপথে অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছে অটোমবিল শিল্পকে। শখের গাড়ি এখন মানুষের অপরিহার্য বাহন। তাই বলে অটোমবিল শিল্প থেকে শখের বিষয়টি চলে যায়নি। মানুষের শখ পূরণে তৈরি হয় বিলাসবহুল সব গাড়ি। যার দামও আকাশচুম্বী। প্রায় আমাদের মনে প্রশ্ন আসে, বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কোনটি? প্রশ্নটির সহজ কোন উত্তর নেই। এর সবচেয়ে বড় কারন শখ, শখের শেষ বলে কি কিছু আছে। কথায় বলে শখের তোলা আশি টাকা। আসলেই তাই। শখের উপর নির্ভর করে বিলাসবহুল গাড়ির দাম। একটু খোলাসা করেই বলা যায়। ধরুন, কোন ধনকুবের শখ হলো তিনি বিশ্বের সবচেয়ে দামি গাড়ি তার গ্যারজে রাখতে চান। সেই অনুযায়ী, বিলামবহুল গাড়ি নির্মাতারা তাঁকে সেটি বানিয়েও দিলো।কিন্তু এরপরই আরেক ধনকুবের শখ হলো সেটিকেও ছাড়িয়ে যাওয়ার। গাড়ি নির্মাতারা আর বসে থাকবে না। বানিয়ে ফেলবে আগেরটির চেয়েও আরেকটি দামি গাড়ি। এজন্যই বিলাসবহুল গাড়িগুলোকে বলা হয় ধনীদের শখ আর গাড়ি নির্মাতাদের যন্ত্রকৌশলের উচ্চাভিলাষী উদ্ভাবনী শক্তির মিশ্রন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো তৈরিই করা হয় ধনীদের কথা মাথা রেখেই। এসব গাড়ি কখনও শো রুমে রাখা হয় না। কিনতে হলে দিতে হয় আগাম কার্যাদেশ। এরপর অপেক্ষা, ছয় থেকে এক বছর পরেই হাতে পাওয়া যায় গাড়ি। অভিজাত গাড়িগুলো প্রকৌশল শ্রেষ্ঠত্বেকে মূর্ত করে এবং কিছু নির্বাচিত কয়েকজনের জন্য সেগুলো সংরক্ষিত থাকে, তাদের জন্যই যারা স্বচালিত শিল্পকলার একটি অতুলনীয় অভিজ্ঞতা চায়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো তৈরি হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, সর্বাধুনিক প্রযুক্তি, ব্যতিক্রমী ও আকর্ষনীয় ডিজাইন, আরামদায়ক অভ্যন্তরীণ সজ্জা এবং সর্বোপরি ইঞ্জিনের সক্ষমতাকে সামনে রেখে। এসব কারণে অভিজাত গাড়িগুলোর কোন বিকল্প হয়, বাজারে সবার থেকে আলাদা করে তোলে।এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলোর কথা এবার জানা যাক। বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি হলো রোলস রয়েস লা রোজ নোঁরে ড্রপটেইল। এটির দাম ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটির দাম পড়বে তিনশ’ ৬০ কোটি টাকার বেশি। লা রোজ হল দুই-সিটের সুপারকার। এটির বডি তৈরি হয়েছে কার্বন, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম দিয়ে। রা রোজ ৫ দশমকি ৩ মিটার লম্বা এবং দুই মিটার চওড়া। বিভিন্ন কোণ থেকে দেখলে এর বডির রঙ পরিবর্তন হয়। প্রায় দেড়শ ধরনের পরীক্ষা চালিয়ে এই গাড়ির রঙ বের হয়েছে এবং রঙের মিশ্রনটি গোপন রাখা হয়েছে। এটিকে বলা হচ্ছে কালো গোলাপ। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ির স্থানটিও দখলে রেখেছে রোলস রয়েস। একই কোম্পানি বোট টেইল মডেলের গাড়িটি ফোর্বস সাময়িকীর বিচারে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি। এটির দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তিনশ কোটি টাকার উপরে। এটিতেও রয়েছে অবিশ্বাস্য সব ফিচার।রোলস রয়েস সাধারণত ধনীদের জন্যই গাড়ি তৈরি করে। এছাড়াও প্রতিষ্ঠানটি উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করে থাকে। সে যাক, এবার আসা যাক, তৃতীয় সর্বোচ্চ দামি গাড়ির কথায়। এটি তৈরি করে ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাতি। এই ব্রান্ডের একটি গাড়ি নীতা আম্বানির গাড়ি বহরে রয়েছে। বুগাতি লা ভার্চু নোয়া হলো এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি গাড়ি। এটির দাম ১৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় পড়বে একশ’ ৮০ কোটি টাকার বেশি। এটি একটি অভিজাত স্পোর্টস মডেলের আদলে তৈরি কালো রংয়ের গাড়ি। এটির ডিজাইন যে কারো মাথার ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। বিশ্বের সবচেয়ে দামি গাড়ির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাগানি জোন্ডা এইচপি বারসেট্টা মডেলের গাড়ি, এটির দাম বাংলাদেশি টাকায় একশ’ ৭৫ কোটি টাকার বেশি। পঞ্চম স্থানে- এসপি অটোমেটিভ কেওয়স। এটির দাম ১৪৪ কোটি টাকা। ষষ্ঠ স্থানে আবারও রোলস রয়েস সুইপটেইল, দাম ১৩০ কোটি টাকা।সপ্তম স্থানে থাকা বুগাতি সেন্টোডিসি মডেলটির দাম ৯০ কোটি টাকা। অষ্টম স্থানে থাকা মার্সিডিজের মেবাখ এক্সেলেরো মডেলটির দাম বাংলাদেশি টাকায় ৮০ কোটি টাকা। নবম স্থানে আছে পাগানি হুয়ারা কোডালুঙ্গা ও দশম স্থানে বুগাতি ডিভো মডেল। এই দুটোর দাম যথাক্রম ৭৫ ও ৬০ কোটি টাকা। 

post
বাংলাদেশ

বারের সামনে তরুণীদের হাতাহাতির ভিডিও ভাইরাল, যা জানালেন ডিবি হারুন

সোশ্যাল মিডিয়ায় গত ১৪ এপ্রিল রাতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেঁচামেচিও করছিলেন তারা। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনায় মারধরের শিকার এক নারী থানায় অভিযোগ করলে পুলিশ তিন তরুণীকে গ্রেফতার করেছে।সেদিন রাতে আসলে কী ঘটেছিল, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ওই নারীরা সেদিন রাতে বারে মদপান করতে গিয়েছিলেন। তাদের কারো লাইসেন্স ছিল না। এরপরও বারের লোকজন তাদের মদ দেয়। বারের মালিকের উচিৎ ছিল তাদের কাছে লাইসেন্স আছে কি না দেখা। আবার অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন, বেসামাল হলেন। তাদের উচিৎ ছিল নারীদের নিয়ন্ত্রণ করা। ডিবিপ্রধান বলেন, বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলেন। গুলশান সোসাইটির মানুষ দেখলেন, ভিডিও করে ভাইরাল করলেন। এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা এই ভিডিও দেখে কী মনে করবেন। নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে অভিভাবকরা তা মেনে নেবে না।অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই নারীরা কারো না কারো ঘরের সন্তান। আপনার মেয়েরা শেষরাতে কোথায় যায়, কোথায় গিয়ে কী করছে খোঁজ রাখা উচিৎ। আজকে এসব নারী বারে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে, কাপড় খোলার কাজ করেছে। এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে। ডিবিপ্রধান আরও বলেন, যে মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন। তিনি অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে হারুন বলেন, লাইসেন্স না থাকার পরও যে বার মদ বিক্রি করেছে এবং ওই নারীদের নিয়ন্ত্রণ করেনি তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেব। 

post
খেলা

১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ডর্টমুন্ড

প্রায় ১১ বছরের অপেক্ষা। ওয়েম্বলিতে ২০১৩ সালের সেই অল জার্মান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর ডর্টমুন্ডকে আর দেখা যায়নি শেষ চারে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে উঠে গেছে এই জার্মান জায়ান্ট ক্লাব। আগের লেগ ২-১ ব্যবধানে হেরে গেলেও হোম ম্যাচে বেশ উজ্জীবিত ছিলো ডর্টমুন্ড। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে পুরো ম্যাচ জুড়ে সেই রেশ ধরেও রেখেছিলো হলুদ-কালোরা। দু’বার যথাক্রমে ৫ ও ৩ মিনিটের ব্যাবধানে জোড়া আঘাতে দিয়েগো সিমিওনের দলকে এবারের মৌসুম থেকে নকআউট করলো হলুদ-কালোরা। সিগনাল ইদুনা পার্কের ইয়োলো ওয়াল ফুটবল ফ্যানদের কাছে বেশ পরিচিত। আগুন আর ধোঁয়ার মিশেলে যেকোনো অ্যাওয়ে ম্যাচ খেলা দলকে ভয়ংকর চাপে ফেলে দেয় ডর্টমুন্ডের সমর্থকেরা। আগামী ২৯ এপ্রিল ও ৬ মে সেমির দুই লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড।

post
খেলা

ভালোবাসার শহর প্যারিসে অলিম্পিক গেমসের ক্ষণগণনা শুরু

আর মাত্র ১০০ দিন বাকি। এরপরই শুরু হবে ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩ তম আসর। প্রস্তুত ফ্রান্স। প্রস্তুত আয়োজক শহর প্যারিস। শুরু হয়েছে সেই মাহেন্দ্রক্ষণ আসতে কত দেরি, সেই কাউন্টডাউনও। আইফেল টাওয়ার ও সিন নদীর মাঝে বসানো হয়েছে একটি বিশেষ ঘড়ি। এই নদীর পাড়েই অনুষ্ঠিত হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ জুলাই শুরু হয়ে এই আসরের পর্দা নামবে ১১ আগস্ট। অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মত আসরগুলো কেন্দ্রীভূত হয় একটি স্টেডিয়ামকে ঘিরে। সেখানেই হয় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। এবার ব্যতিক্রম প্যারিস। প্রথমবারের মত মেইন স্টেডিয়ামের বাইরে উদ্বোধন হবে এবারের আসর। বাংলাদেশের কোনও অ্যাথলেটের অবশ্য অলিম্পিক পদক নেই। পদক পরের কথা নিজেদের সেরাটাও খেলতে পারেন না বেশির ভাগ অ্যাথলেট। প্যারিসে ভাগ্যটা বদলাবে কি? উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর হতে যাচ্ছে প্যারিস। এরআগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক আয়োজন করেছিলো শহরটি। একশ বছর পর আবারও আয়োজক হয়েছে প্যারিস। এর আগে লন্ডন ২০১২ সালে প্রথমবারের মতো একটি শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজকের তকমা পেয়েছিল।

post
আন্তর্জাতিক

বিশ্বের নজর এখন ইসরায়েলে

ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কীভাবে হামলার জবাব দেবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। এর আগে, শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

post
বাংলাদেশ

ঝালকাঠিতে ৫ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১২ প্রাণ

ঝালকাঠিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে চাপা দেওয়ায়, শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়, আরও বেশ কয়েকজন। দুপুরে, বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায়, এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার কোরে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং আহত অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

post
আন্তর্জাতিক

আমিরাতে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সোমবার রাত থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, আমিরাতের আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ে ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৭৫ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরাসরি ক্লাস নেওয়ার বদলে বাড়ি থেকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে মেট্রোর কার্যক্রম বন্ধ থাকায় শত শত যাত্রী আটকা পড়েছে। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানায়।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশি গ্রেফতার

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়। জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বাহারুদ্দীন বিন তাহির জানান, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় বৈধ পাস বা পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছেন বলে তথ্য পায়। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই এমন ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

post
আন্তর্জাতিক

সৌদি আরবে হাজিদের জন্য এখনো বাড়ি ভাড়াই করা হয়নি

আর মাত্র তিন সপ্তাহ পর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হলেও সৌদি আরবে হাজিদের জন্য এখনো বাড়ি ভাড়াই করা হয়নি। এমনকি বাড়ি ভাড়া করার জন্য হজ মিশন, এম্বাসি ও ধর্ম মন্ত্রণালয়ের তেমন কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেছেন হজ এজেন্সির অব বাংলাদেশ-হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হজ ব্যবস্থাপনা ২০২৪ সংক্রান্ত এক মতবিনিময় সভায় হাব সভাপতি এসব কথা বলেন। এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, ২৮ হাজার হাজি মুজদালিফায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন। তিনি আরো বলেন, ‘মুজদালিফায় হজের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। যা ওয়াজিব। এটি হাজিদের পালন করতে হয়। অথচ ২৮ হাজার হাজি মুজদালিফায় যেতে পারবেন না। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.