post
বাংলাদেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ঘোষনা দিয়েও ডাল ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, পশু পালন,মাংস উৎপাদন ও প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।বিএনপির শাসনামলে দেশে খাদ্য ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ঘাটতি পূরণ করে, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বলেন, ঘোষনা দিয়েও দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই পুষ্টিমানের ওপর বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।এছাড়া কৃষি উৎপাদন ও তার প্রক্রিয়াজাতকরণে পরিছন্নতার পাশাপাশি, প্যাকেটজাত করনে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার কথা বলেন সরকার প্রধান।

post
সংবাদ

২০০৯ সাল থেকে জন্ম নেয়া কেউ আর ধুমপান করতে পারবে না

২০০৯ সাল থেকে জন্ম নেয়া কেউ আর ধুমপান করতে পারবে না। এর জন্য নতুন বিল পাস করতে যাচ্ছে যুক্তরাজ্যের টরি সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের লক্ষ্য এর মাধ্যমে ধুমপান মুক্ত প্রথম প্রজন্ম তৈরী করবেন তারা। তবে এ বিষয়ে এমপিগণ তাদের মতামত জানাবেন। এদিকে, কিছু টরি এমপি বিলটিকে সমর্থন করবে না বলে জানিয়েছেন। বিশেষ করে ট্রেড সেক্রেটারী কেমি বেইডনক বিলটির বিরোধী।সর্বত্র ধুমপান। বার, রেস্টুরেন্ট সবখানে। একসময় স্কুলেও ধুমপান করা যেতো। উড়োজাহাজেও ধুপমান বন্ধ করা হয় জরিমানা আরোপের মাধ্যমে। আন্ডারগ্রাউন্ড রেলে সিগারেট নিষিদ্ধ করা হয় ১৯৮৪ সালে। জনবহুল এলাকায় সিগারেট নিসিদ্ধ করা হয় ২০০৭ সালে। তবে বিঙ্গুর মতো স্থানে এ বিষয়ে কি প্রতিক্রিয়া?ঊনিশ বছর বয়েসীদের প্রতিক্রিয়াই বা কি?হেলথ সেক্রেটারী নুতন বিল সম্পর্কে পরিস্কার ধারণা দিলেন। লেবার দল একমত। স্কটিশ ন্যাশনাল পার্টির সুরও এক। লিবারলে ডেমোক্রেট কিছুটা কৌশলী ভ‚মিকা নিলো। সাবেক এ প্রধানমন্ত্রীও নিজের ধারণা সম্পর্কে জানালেন। বিপুল সংখ্যক মানুষের অভ্যেসের মধ্যে অন্যতম ধুমপান। এ অভ্যেসে পরিবর্তন আনতে সরকারের পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা দেখার বিষয়।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনায় লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ১৪ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের একটি বিমান হামলায় হিজবুল্লাহর কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার বদলায় ইসরায়েলি সামরিক স্থাপনায় এ হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ছয় সেনার অবস্থা গুরুতর। সেনাবাহিনী আরও জানায়, লেবানন থেকে বেদুঈন গ্রাম আরব-আল আরামশে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গায় আঘাত হানা হয়েছে। আল-আরামশে গ্রামে ইসরায়েলি সেনারা একটি কমিউনিটি সেন্টারে ছিল বলে জানিয়েছে ইসরায়েলের ইনেট নিউজ সাইট।

post
এনআরবি বিশ্ব

ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠী, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিচালনায় ছিলেন হিরা কাঞ্চন হিরক, নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীপর্ণা দেব সরকার। তত্বাবধানে ছিলেন তৌফিকুর রহমান, মাধবী,  ঝুমনী, আতিয়া,  শিখা এবং নীরা। অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি কবি গোলাম কবির শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত সবাইকে ধন্যবাদ দেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় 'বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ আলোচনা সভায় সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। সভার শুরুতে সভাপতি সুরুজ্জামান জামান উপস্থিত সকল প্রবাসীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, আব্দুল হাকিম, আবু ইউসুফ, জসিম উদ্দিন, শিপলু আহমেদ নিয়াজি, জসিম উদ্দিন, করিম উদ্দিন, এলাইস মিয়া, শহীদ উদ্দিন, সেলিম আহমদ লালন, নুরুজ্জামান আলী ও ইকবাল বকসিসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাঈদ খোকনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, এ কে এম আজগর আলী, আসলাম সেলিম, কাসেম আলী, জয়নাল আবেদীন, হোসেন খান এনায়েত, সাদ্দাম হোসেন ও জুনায়েদ আহমেদ।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে নিজস্ব জমিতে হবে বাংলাদেশ দূতাবাস

তিন দিক ঘিরে রয়েছে চীন, ফিলিস্তিন ও জাপানের দূতাবাস এবং একদম পাশ ঘেঁষেই রয়েছে জাতিসংঘের একটি ভবন। এরই মাঝামাঝি স্থানে নিজস্ব জমিতে হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরী ভবন।দেশটির মুশরেফ এলাকার ডিপ্লোমেটিক জোনে কুয়েতের বরাদ্দকৃত ২টি জমি রাষ্ট্রদূতকে বুঝিয়ে দিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বশরীরে উপস্থিত হন সেখানে। এসময় রাষ্ট্রদূত জানান, প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে দ্রুত কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ শুরু করা হবে। চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ এর জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন, প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান সহ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

post
সংবাদ

অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাখাই উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দায়। লাখাই উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনা করেন, সোহেল রানা, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ, জুয়েল চৌধূরী, মনির ও ইয়াসিন। আগামীতে এডভোকেট মুশফিউল আলম আজাদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের

গ্রিসে অবস্থানরত প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। দেশটির রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালিদ, কাউন্সিলর বিশ্বজিত কুমার পল ,দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,সিনিয়র সহ -সভাপতি শেখ আলামিন সিআইপি, গ্রীস যুবলীগ, ছাত্রলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে

সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বেশ বড়। এদের মধ্যে কিছু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ আমিরাতের গন্ডি পেরিয়ে ব্যবসার ক্ষেত্র প্রসারিত করছেন বহিঃবিশ্বে। তাদেরই একজন সিলেটের মুরাদুল ইসলাম। বিগত ত্রিশ বছর ধরে মরুর দেশটিতে এই প্রবাসী করছেন সুগন্ধি ব্যবসা।সিলেটের ওসমানী নগর বালাগঞ্জ থানার মৃত আবুল হোসেনের ছেলে মুরাদুল ইসলাম। প্রায় চার দশক আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চার বছর চাকরির পর ১৯৯১ সালে স্বল্প পরিসরে শুরু করেন, সুগন্ধি তৈরীর প্রধান কাঁচামাল আগার উদের ব্যবসা। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ১৯৯৬ সালে আবুধাবিতে শুরু করেন নিজস্ব প্রতিষ্ঠান "রিহ্ আল মাদিনা উদ এন্ড পারফিউমস কোম্পানি এলএলসি"। পরে দুবাইতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, বেশ কয়েকটি আউটলেট এবং আজমানে তৈরি করেন কারখানা।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কাঁচামাল হিসেবে আগার উদ আমদানি করে প্রসেসিং-এর পর তা সরবরাহ করা হয়। আমিরাতের বিভিন্ন রাজ পরিবার ও সরকারী দপ্তরের পাশাপাশি সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে সুগন্ধি সরবরাহ করছে মুরাদুল ইসলাম।বর্তমানে ইউরোপ, আমেরিকা ও কানাডায় সুগন্ধি রপ্তানির মাধ্যমে সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাজ্যে সুগন্ধি সরবরাহের মাধ্যমে।সিলেট ইবনে সিনা হাসপাতালের অংশীদার মুরাদুল ইসলাম বাংলাদেশেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দেশের মানুষের জন্যেও কিছু করতে চান সফল এই রেমিটেন্স যোদ্ধা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.