post
বাংলাদেশ

সারাদেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এদিকে সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে । এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাম্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

post
খেলা

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির বড় জয়

মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচে জোড়ার গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এছাড়া সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন এলএমটেন। এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনোর দল। রোববার বাংলাদেশ সময় ভোরে চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় মায়ামি ও নাশভিলে। ম্যাচের মাত্র দুই মিনিটেই এগিয়ে যায় নাশভিলে। তবে গোল করে নয়, মায়ামির ফ্রাঙ্কো নেগরির আত্মঘাতী গোলে লিড নেয় তারা। ন্যাশভিলের ড্যানিয়েল লোভিৎসের কর্নার ডিফেন্ডার ফ্রাঙ্কোর গায়ে লেগে ঢুকে যায় নিজেদের জালেই। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামিও। ম্যাচের মাত্র ১১ মিনিটেই দলকে সমতায় ফেরান অধিনায়ক লিওনেল মেসি। তার গোলে সহায়তা করেন লুইস সুয়ারেজ। ৩৯ মিনিটে সের্হিও বুসকেটসের গোলে লিড নেয় মায়ামি। এবার এই গোলে সহায়তা করেন মেসি। আর ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন এলএমটেন। এই গোলটি তিনি পেনাল্টি থেকে করেন। এই ম্যাচটিকে কাতালান ক্লাব ‘বার্সেলোনাময়’ জয়ও বলা যায়। কেননা- তিন গোলেই অবদান রয়েছে সাবেক বার্সেলোনা তারকাদের। লিওনেল মেসির জোড়া গোল, সেই গোলের একটিতে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট আবার সের্হিও বুসকেটসের গোলে মেসির অ্যাসিস্ট; সব মিলিয়ে ম্যাচটি বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-বুসকেটসের জুটির কথা মনে করিয়ে দেয়। আবার আরেক দিক থেকে এটিকেই মেসি জাদুর ম্যাচও বলা যায়। কেননা, দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি করিয়ে তিন গোলেই অবদান রেখেছেন লিওনেল মেসি।

post
বাংলাদেশ

আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার

গত মৌসুমের তুলনায় দাম বাড়িয়ে আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা ও প্রতি কেজি আতপ চাল সংগ্রহ করা হবে ৪৪ টাকায়। আগামী সাত মে থেকে ধান-চাল কেনা শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান সাধন চন্দ্র।

post
বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে, চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান। পরে সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী। যেখানে বাহিনীটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছে। মুজিব ব্যাটারী,বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে, পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। ‘মুজিব ব্যাটারি’র’ স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে, চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত, শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। সেসময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি,মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারীর প্রথম গোলাবর্ষণকারী কামান,আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন। এরপর সকল পদবির সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

post
আন্তর্জাতিক

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই শুরু

গত এক সপ্তাহ কিছুটা নীরব থাকার পর শনিবার থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াবতী শহরে আবার মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন,এবার লড়াই শুরু হয়েছে শহরের বাইরে। এ মাসের শুরুতে থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর মায়াবতী ঘিরে জান্তা ও মিয়ানমারের জাতিগত বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়নের কেএনইউর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের জান্তা ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে।

post
আন্তর্জাতিক

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক ভিডিও কনফারেন্সে তিনি ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বলেন,রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন। রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এ মুহূর্তে ইউক্রেনের অন্তত সাতটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন জানিয়ে ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কি না,প্যাট্রিয়ট পাওয়া না, পাওয়াই তা নির্ধারণ করে দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনকে অবশ্যই থামাতে হবে। তাহলে আকাশসীমা আবার নিরাপদ হবে। আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার। জেলেনস্কির মতে,রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সহায়তা অত্যন্ত সীমিত। এ সময় ইসরায়েলকে পশ্চিমা দেশগুলোর অব্যাহত সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি।

post
এনআরবি লাইফ

কাতারস্থ কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগকে ফুলেল শুভেচছা

কাতারস্থ কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন সোহাগকে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ফুলেল শুভেচছা জানিয়েছে কুমিল্লা সমিতি কাতার। সাধারণ সম্পাদক আরিফ মজুমদারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা তাকে এ ফুলেল শুভেচছা জানান। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মোহাম্মদ শামীম, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, কাতারস্থ ছাগলনাইয়া প্রবাসী কল্যান সমিতির সভাপতি খোরশেদ আলম পাটোয়ারী, মিডিয়াকর্মী সাদ্দাম হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ ফিরোজসহ অনেকে।

post
অভিবাসন

অভিবাসন নিয়ে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা: শফিকুর রহমান চৌধুরী

অভিবাসন নিয়ে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,যেখানেই সমস্যা তৈরি হচ্ছে,তা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। বিপদগ্রস্ত প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত আছে। এসময় তিনি মালয়েশিয়ার শ্রমবাজারের অভিযোগ নিয়ে বলেন, সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তা পর্যালোচনা করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় প্রথম বাংলাদেশী ব্যান্ড ইউনিক এর যাত্রা শুরু

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে প্রথম বাংলাদেশী ব্যান্ড ইউনিক এর যাত্রা শুরু হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল সলিলের বলরুমে এ উপলক্ষে লাইভ মিউজিক্যাল ফিয়েস্তা-২০২৪ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ায় পিএইচডি স্কলার লিওরণা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস মিডিয়া সুফী আবদুল্লাহিল মারুফ ও তার সহধর্মিণী মালা খন্দকার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইউনিক ব্যান্ডের লিড ভোকালিস্ট মো: জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, লিওরণা চৌধূরী, আবু হানিফ, ইকরা সুলতানা ইতি। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনি কেএল ইউনিভার্সিটির কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর ডা: এমদাদুল হক, বাংলাদেশের বিখ্যাত নাট্যকার ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী দাতু সেরী কামরুজ্জামান কামাল, দাতু আব্দুর রউফ, সাখাওয়াত হোসেন জোসেফ, মো: মঞ্জু খা, এমদাদুল হক সবুজ, রমজান আলী, জসিম উদ্দিন, মনিরুজ্জামান মনির, মো: রাসেলসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শপাড়া হাদির গো বাড়ি। কুয়েতের জিলিব আল সুয়েখ এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এ দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.