post
সংবাদ

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আবু সাইয়্যিদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সে কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার আবুধাবি সিটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইয়্যিদের কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, আবু সাইয়্যিদ আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন। সেদিন বন্ধুদের সাথে গভীর রাতে সিটিতে ঘুরতে যায়, সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে, তার স্বজনদের হাতে ছাড়পত্র দেয়া হয়েছে।

post
এনআরবি লাইফ

প্রবাসীদের জন্য নিরাপদ ঔষধ জরুরী

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। তাই তাদের জন্য নিরাপদ ঔষধ সরবরাহ করা জরুরী। কেননা তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক অভিবাসন প্রকল্পের নরসিংদীর সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার হোসেন। ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাসবন্ধু ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিন ব্যাপী কর্মশালায় তিনি একথা বলেন। প্রত্যাশা প্রকল্পের আয়োজনে ঢাকা উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরত অভিবাসীদের পুনর্বাসনসহ সামাজিক অবস্থান তৈরি করতে প্রবাস বন্ধু ফোরাম সদস্যদের করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালয় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রকল্প সংগঠক মো: মাজহারুল হক মোল্লা ও মো: হেদায়েত উল্লাহ। কর্মশালায় নরসিংদী জেলার ৪০ জন প্রবাসবন্ধু সদস্য অংশগ্রহণ করে।

post
খেলা

নাপলীতে বেঁচে আছেন ম্যারাডোনা

ফুটবল খেলা কার না ভাল লাগে। ফুটবলের কথা বলতেই স্মরণ করতে হয় বিশ্বের ফুটবল ইতিহাসের কিংবদন্তী খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনাকে। ইতালীর অন্যতম বন্দর নগরী নাপলী শহরে গেলে দেখা যায় ম্যারাডোনাকে ঘিড়ে অনেক কিছুই। এসব কিছু দেখে মনেই হয়না যে ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে গেছেন। শহরটিতে বেড়াতে আসা পর্যটকদের উপচে পরা ভিড় থাকে এমানুয়েলে ডি ডিদও নামক সরকে। কারণ সেখানে ১৯৯০ সালে ম্যারাডোনার সম্মানে একটি ৬তলা ভবন জুড়ে পেইন্টিং করা হয় প্রিয় খেলোয়াড়ের ছবি। সেখানে একটি ছোট চত্বরও রয়েছে। এখানে এসে অনেকেই আবেগা আপ্লাত হয়ে যায়। এমানুয়েলে ডি ডিদও নামক সড়কে বর্তমানে দিয়েগো ম্যারাডোন নামে নাম করণ করা হয় এবং তার নামে এককি স্টেডিয়ামও রয়েছে নাপলীতে। এ ছাড়াও ম্যরাডোকে শহরটির নাগরিকত্বাও দেয়া হয়েছিল ইতালীয় সরকারের পক্ষ থেকে।

post
এনআরবি বিশ্ব

আলবেনিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আলবেনিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের সময় হাফিজুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। বর্তমানে নিহতের মরদেহ আলবেনিয়ার মাদার তেরেসা হাসপাতালের মর্গে রয়েছে। নিহত হাফিজুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুতগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে। জানা যায়, গেল ২৯ মার্চ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ কসোভো যান হাফিজুর রহমান। কিছু দিন থাকার পর ওই দেশ থেকে গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর কসোভো থেকে আরও কয়েকজন অভিবাসীর সাথে চলে যান আলবেনিয়ায়। সেখান থেকে ২০ এপ্রিল দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন হাফিজুরসহ ৫ বাংলাদেশি। কিন্তু পথে সীমান্তের পাহাড়ে হিট স্ট্রোক করে মারা যান হাফিজুর।

post
সংবাদ

এমদাদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বাংলা টিভির অ্যাকাউন্টস ম্যানেজার সদ্য প্রয়াত মো. এমদাদুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে, দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলা টিভি কর্তৃপক্ষ।বুধবার বাদ আসর রাজধানীর সিদ্ধেশ্বরীতে, বাংলা টিভি ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রয়াত মো. এমদাদুল ইসলামের স্মৃতিচারণ করেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নূর উস শামস শান্তুনু। তারা বলেন, অত্যন্ত সৎ, পেশাদার, নিষ্ঠাবান ও বিনয়ী সহকর্মী হিসেবে এমদাদুল ইসলামে অবদান বাংলা টিভি সবসময় শ্রদ্ধার সাথে মনে রাখবে। এসময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বাংলা টিভি কর্তৃপক্ষ। দোয়া মাহফিলে বাংলা টিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বাংলা টিভির সারাদেশের প্রতিনিধি এবং বিভিন্ন দেশে বাংলা টিভির প্রবাসী প্রতিনিধিরা। সবাই মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

post
বাংলাদেশ

ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দেড় বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন তাহমিনা আক্তার (২৪) নামের এক নারী। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার কাজীগাঁও এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করেন চাঁদপুর রেলওয়ে থানা-পুলিশ। তখন হাজীগঞ্জ থানা-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত তাহমিনা আক্তার হাজীগঞ্জের ধড্ডা গ্রামের দেওয়ানজি বাড়ির মো. রফিকুল ইসলামের মেয়ে। ২০১৯ সালে একই উপজেলার সন্না গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে তাহমিনার সামাজিকভাবে বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাহমিনার সঙ্গে মারা যাওয়া শিশুসন্তানের নাম আবদুর রহমান। তাহমিনার মুনতাহা নামে পাঁচ বছর বয়সী আরেকটি মেয়ে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার আগে নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেন তাহমিনা। পোস্টে তিনি তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন ও মেয়েকে দেখে রাখার অনুরোধ করে গেছেন। এর আগে গত ২৮ মার্চ স্বামী ও তাঁর স্বজনদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন তাহমিনা।

post
বাংলাদেশ

আরও ২৩ জনের শরীরে করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮৯৭ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫০৬ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

post
বাংলাদেশ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের উপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের উপরে হামলে পড়েন। এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন বলে জানা গেছে। তাদের মারধরে কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মিশাকে শপথ পাঠ করান।

post
বাংলাদেশ

হামরিয়া বন্দরে নোঙর করেছে এমভি আবদুল্লাহ

অবশেষে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলস্যুদের হাতে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার ৯ দিন পর সোমবার সন্ধ্যায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভিড়েছে জাহাজটি। এসময় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ১৫ সদ্যের প্রতিনিধি দলে আছেন কেএসআরএম-কবির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান আরাফাত। কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ নাবিকের সবাই সুস্থ। কিন্তু এই মুহুর্তে তারা চাইলে বাইরে আসতে পারবে না। কারণ, আরব আমিরাতে প্রবেশের জন্য এখনও তাদের ভিসা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভিসার জন্য আবেদন করা হবে। এসময় এমভি আব্দুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ,মুক্ত হয়ে কৃতজ্ঞতা জানান।

post
আন্তর্জাতিক

ফৌজদারি আদালতে হাজির ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর ফের প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে আদালতে হাজির হলেন তিনি। আদালতে ঢুকতেই তিনি তার এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিন ‘আমেরিকার জন্য খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। শুনানি শুরুর আগে আদালতকক্ষের বাইরে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নতুন করে তার বিচারকে খুবই অন্যায় এবং নির্বাচনে বাধ সাধার চেষ্টা বলে আখ্যায়িত করেন। আদালতে যাওয়ার আগেও ট্রাম্প ট্রুথ স্যোশালে তার বিচারকে উইচ হান্ট আখ্যা দিয়েছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.