post
এনআরবি লাইফ

কুমিল্লায় প্রবাসীর জমি দখলের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে ভূক্তভোগী ইতালী প্রবাসী মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, প্রবাসী হওয়ার কারনে শহিদুলের জমি দখলের পায়তারা করছে তারই আপন ভাই শফিকুল ও তার সহযোগিরা। শফিকুল প্রভাব খাটিয়ে শহিদুল ইসলামের বাড়ীর সামনে ঘর নির্মান করছে বলেও অভিযোগ করা হয় থানায়। এছাড়াও অন্য যায়গায় শহিদুল দোকান তুলতে গেলে,শফিকুলের লোকজনেরা সেখানেও বাঁধা দেয়। প্রতিবাদ করতে গেলে মারধোর, এমনকি মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার সাব ইন্সপেক্টর-এসআই বাপ্পি জানান, এই ঘটনায় তদন্ত করা হচ্ছে।

post
এনআরবি চাকুরী

শিক্ষক নিয়োগ দেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগে ০২টি পদে ০৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের নাম: পদার্থ বিজ্ঞান বিভাগ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। আবেদন ফি: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ৭৫০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪ সূত্র: ইত্তেফাক, ২৬ এপ্রিল ২০২৪

post
খেলা

বাংলাদেশের প্রশংসায় ভারতীয় অধিনায়ক

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারতীয় নারী ক্রিকেট দল। তার আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, থাকতে চান ইতিবাচকও। দুই দলের সবশেষ সিরিজটা হারমানপ্রীতের জন্য ছিল তিক্ততার। হারের মুখ দেখেছিলেন আবার মেজাজ হারিয়ে নিষিদ্ধও হয়েছিলেন। তবে এবার সিরিজের আগে ওসব মাথায় নেই তার, ‘এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব। নিজেদের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি।' বাংলাদেশের প্রশংসা করে হারমানপ্রীত বলেন, 'আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।'

post
বাংলাদেশ

খোলা তেলে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়

খোলা ভোজ্যতেল দিয়ে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়, তাই খাদ্য নিরাপত্তা ‍নিশ্চিত করতে হলে এ বিষয়ে সতর্ক প্রদক্ষেপ নেয়া দরকার- বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। শনিবার রাজধানীতে নিরাপদ খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন ‘বিসেফ ফাউন্ডেশন’ ও লিমরা এক্সিবিউশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে, সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ফারুকের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড টেকনোলজিষ্ট ড. শ্রীকান্ত শীল। বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য ড. মোহাম্মদ শোয়েব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পরিচালক অধ্যাপিকা খালেদা ইসলামসহ অনেকে।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীনের উচিত অংশীদার হওয়া

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়। দুই দেশের সম্পর্কের জন্য ‘তিনটি প্রধান নীতি’ হিসেবে, পারস্পরিক সম্মান প্রদর্শন, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং দু’পক্ষের জন্যই লাভজনক সহযোগিতার আহ্বান জানান শি। এসময় চীন ও যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার তিনদিনের সফরে চীনের সাংহাইয়ে পৌঁছান। শুক্রবার বেইজিং সফরকালে প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন ব্লিনকেন। সেখানেই ব্লিনকেনকে এইসব কথা বলেন শি। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠককালে রাশিয়াকে চীনের সমর্থন দেয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানান ব্লিনকেন।

post
বাংলাদেশ

রোববার খুলছে দেশের স্কুল-কলেজ

প্রচণ্ড তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটির বাড়ানোর পর কাল রোববার থেকে খুলছে দেশের স্কুল-কলেজ। চলমান তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে আনা হচ্ছে। পাশাপাশি অ্যাসেম্বলিও বন্ধ রাখতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধই থাকবে।

post
আন্তর্জাতিক

ফিলিস্তিন প্রতিষ্ঠিত হলে যুদ্ধ থামাবে হামাস

১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনিদের যেসব ভূমির দখল নিয়েছে ইসরায়েল, সেগুলো মিলিয়ে যদি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তবেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি হামাস। গাজার এই সশস্ত্র সংগঠনটির কয়েকজন কর্মকর্তা এমন ইঙ্গিতই দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। ইস্তাম্বুলে অবস্থান করা হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, যদি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী হবে জেরুজালেম। সেখানে শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে আসার অধিকার সুরক্ষিত থাকবে এবং আল কাসেম হবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জাতীয় সশস্ত্র বাহিনী। সেক্ষেত্রে হামাস যুদ্ধ বন্ধ করে অস্ত্র ত্যাগ করতে রাজি আছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজা মিলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও দুর্দশার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এছাড়াও সমস্যা সমাধানে সরকারকে রাজনৈতিক সদিচ্ছা দেখানোর আহবান জানিয়েছেন দেশটির সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। বিদেশি কর্মীদের শোষণ থেকে রক্ষা করতে উভয় দেশের ব্যর্থতার বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমালোচনার মুখে এ মন্তব্য করেন সান্তিয়াগো। ১৯ এপ্রিল জারি করা বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত বিশেষজ্ঞরা বলেছেন, শোষণ, অপরাধীকরণ ও মানবাধিকার লঙ্ঘনের’ ঘটনায় অন্যান্য দেশের কর্মীদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পরিস্থিতি ভয়াবহ। এঘটনায় চার্লস সান্টিয়াগো সরকারের ব্যর্থতাকে ‘ভয়াবহ’ এবং ‘সমস্যাজনক’ হিসেবেও বর্ণনা করেছেন।

post
আন্তর্জাতিক

ইংল্যান্ড-ওয়েলসে বেড়েছে চুরি

ইংল্যান্ড এবং ওয়েলসে দোকানে চুরির হার আশংকা জনক হারে বেড়েছে। যা গত বিশ বছরের মধ্যে সর্বোচ্চ। পুলিশ জানিয়েছে গত বছর চার লক্ষ ত্রিশ হাজার চুরির ঘটনা রেকর্ড করেছে তারা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বলেছে, যা গত এক বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি। রিটেইলারদের একটি সংগঠন জানিয়েছেন, চুরির হার বৃদ্ধি পাওয়ায় তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সাউথ ওয়েলসের এক ব্যবসায়ী জানিয়েছেন, গত বছর কেবল চুরি যাওয়া পণ্যের পেছনে তিনি লোকসান গুনেছেন প্রায় ১০ হাজার পাউন্ড। অন্যদিকে পোস্ট অফিস এবং স্টেশনারী দোকান চালান ফিউনা মেলনি। বললেন চুরি যাওয়া পণ্যের পিছনে গত এক বছরে তার লোকসান ২৬ হাজার পাউন্ড। এভাবে অসংখ্য ব্যবসায়ী আছেন যারা প্রতি মাসে চুরি যাওয়া পণ্যের কারণে হাজার হাজার পাউন্ড লোকসান গুনছেন। প্রসাশন কঠো না হলে এ সংকট কাটবে না বলে মন্তব্য করেন তারা।

post
বাংলাদেশ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বিবিসিসিআই’র সভা

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী বিবিসিসিআই। প্রতিষ্ঠানটির সভা কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বিবিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল এ এইচএম নুরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, সাবেক প্রেসিডেন্ট ও এডভাইজার এমিরেটাস শাহগীর বখত ফারুক এবং সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদসহ আরো অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.