post
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করবে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,তার দেশের সেনাবাহিনীর ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হলে, ইসরায়েল তা প্রত্যাখ্যান করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সেনা ইউনিটকে দেওয়া সহায়তা কাটছাঁটের পরিকল্পনা করছে- এমন খবরের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু ওই মন্তব্য করেন। তিনি বলেন, সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এর আগে, যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইট এক খবরে জানিয়েছিল, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেৎজা ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। মানবাধিকার লঙ্ঘন করলে বিদেশি ইউনিটগুলোকে দেওয়া সাহায্য নিষিদ্ধকরণ নিয়মের আওতায় যুক্তরাষ্ট্র এ ধরনের কোনও পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের পহেলা বৈশাখ পালন

যুক্তরাজ্যে প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ পালন করা হয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে তারা এ আয়োজন করেন। যেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে তৈরী হয় এক মিলনমেলায়। জানা যায়, যুক্তরাজ্যে অভিবাসী সম্প্রদায়ের ভেতর অন্যতম বৃহত্তম সংখ্যায় আছে ব্রিটিশ বাংলাদেশীদের অবস্থান। বিভিন্ন পেশায় সুনামের সাথে বসবাস করছেন তারা। দেশের সাথে মিল রেখে বিভিন্ন দিবস পালন করেন যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বৈশাখ পালন করে আসছেন তারা। নতুন প্রজন্মের কাছে বাঙালিদের ঐতিহ্য তুলে ধরা এবং কাজের একঘেয়েমি দূর করতে এ আয়োজন করা হয় বলে জানালেন প্রবাসীরা। দেশটির বহুসংস্কৃতির সভ্যতায় আবহমান বাঙলার ঐতিহ্য নিয়ে নতুন প্রজন্ম কাজ করে যাবে- এমন প্রত্যাশা করেন যুক্তরাজ্য শাখা উদিচীর প্রেসিডেন্ট গোলাম মোস্তফাসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে বাংলাদেশী রেস্তোরা উদ্ভোধন

যুক্তরাজ্যের নর্থ ওয়েষ্ট লন্ডনে ‘দি ক্ষাছ লাউঞ্জ’ নামে বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্তোরা উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারি গার্ডিনার, ডন বাটলার ও কারেন বাক। এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডনের অ্যাসেম্বলি সদস্য ক্রুপেশ হিরানি, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হযরত আলী ও পলিটিক্যাল কাউন্সিলার দেওয়ান মাহমুদুল হক, ব্রেন্ট কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট ও ওয়েস্ট-মিনিস্টার কাউন্সিলের লিডার অ্যাডাম হ্যাগ। এছাড়াও উপস্থিত ছিলেন, নিউহ্যাম কাউন্সিলের স্পিকার রোহিমা রহমান, এনফিল্ডের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম, কুইন্স পার্ক ওয়ার্ডের নিল নারভা, সিএলএল আর রায়ান হ্যাক ও ব্রেন্ট কাউন্সিলার রিতা বেগম। 

post
আন্তর্জাতিক

কাতারের সাথে বাংলাদেশের পাঁচ চুক্তি সই

বিনিয়োগ,কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে, পাঁচটি চুক্তি এবং পাঁচ সমঝোতায় সই করেছে, বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।  জানা যায়, মঙ্গলবার সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে, টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এসময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি, ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট, মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকের পর করবী হলে দুই নেতার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এসময় দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার,আইনি বিষয়ে সহযোগিতা,সমুদ্র পরিবহন,পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা,উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা,যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিরপুরের কালশীতে বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটি, কাতারের আমিরের নামে নামকরণ করার ঘোষণা দেয়া হয়।

post
বাংলাদেশ

এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছে

সোমালিয়ান দস্যুদের হাতে বন্দি থাকা বাংলাদেশী জাহাজ এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাস। দীর্ঘ ৩১ দিন আটক থাকার পর ২২শে এপ্রিল দেশটির আল হামরিয়া বন্দরে এসে পৌঁছালে তাদের স্বাস্থ্য পরিক্ষা করানো হয়। পরে সংবাদ সম্মেলনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এবং দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানান। জানা যায়, গেল ১২ই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ এবং এর ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা। এর ৩১ দিন পর ১৩ এপ্রিল রাতে মুক্তিপণ নিয়ে জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। পথে এম ভি আবদুল্লাহর নিরাপত্তা দেয় ইউরোপিয় ইউনিয়নের যু্দ্ধজাহাজ, অপারেশন আটলান্টা। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজ এম ভি আব্দুল্লাহ। কেএসআরএম স্টিলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহারিয়ার জাহান জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা করবে এম ভি আব্দুল্লাহ। সোমালি উপকূল পেরিয়ে আমিরাতে পৌঁছাতে, প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে, এম ভি আব্দুল্লাহকে। বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকায়, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়েছে মুক্তির এই কঠিন যাত্রা।

post
এনআরবি বিশ্ব

লেবাননে প্রবাসীদের বৈশাখী কনসার্ট

লেবাননে বিগত কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা কেড়ে নিয়েছে দেশটিতে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশির আনন্দ। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বৈশাখী কনসার্ট। পাম্মা প্রোডাকশনের উদ্যোগে বৈরুতের সালোমির স্থানীয় একটি স্কুলে এ কনসার্টের আয়োজন করা হয়। বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের অংশগ্রহনে কনসার্ট পরিণত হয় বাংলাদেশীদের মিলন মেলায়। তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যদিয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আসিফ আকবর , অভিনেত্রী ও মডেল তারকা ফারদিন দিঘী এবং রিয়া। পাম্মা প্রোডাকশনের স্বত্তাধিকারী পাম্মা গোত্র কনসার্ট সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুমন খান, নজরুল খান, উজ্জল গাজী, এস কে শারফিন ও আহমেদ রাফি। স্পন্সর প্রতিষ্ঠান শতগুরু ট্রাভেলসের সহায়তায় অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ পারভেজ নিলয়।

post
আন্তর্জাতিক

জেদ্দায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে রেডিসন ব্লু হোটেলে এ আয়োজন করা হয়। কনসাল জেনারেল নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিন আল হিমালি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সাউথ আফ্রিকার কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের ৩২ জন কনসাল জেনারেল, ওআইসি, আইডিবি এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এর আগে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলামসহ কনস্যুলেটের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

post
খেলা

বাংলাদেশ দলের অ্যানালিস্টের দায়িত্বে মহসিন

স্থায়ীভাবে বাংলাদেশ জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেলেন মহসিন খান। ২ বছরের জন্য আফগানিস্তান জাতীয় দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে, খণ্ডকালীন চুক্তিতে বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন মহসিন। সোমবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হোম সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। সেই হিসেবে আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। পাকিস্তানি বংশোদ্ভূত মহসিন শেখ ২০২৩ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে শান্তদের অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন। মহসিন শেখ এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পক্ষে কাজ করেছেন। কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষেও। বিপিএল, আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশ লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। উল্লেখ্য, সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের শেষ দিকে সুপার ফোরে যাওয়ার সমীকরণ না জানার কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন মহসিন। শ্রীলঙ্কার বিপক্ষে ২৯২ রানের লক্ষ্য ৩৭.১ ওভারে তাড়া করতে পারলে সুপার ফোরে যেতে পারবে আফগানিস্তান। তবে এমন সমীকরণের পরও আরও একাধিক সমীকরণ ছিল যা জানতো না আফগানিস্তান। ২৯২ রানের লক্ষ্য হলেও আফগানিস্তান যদি ৩৭.২ ওভারে ২৯৩ রান, ৩৭.৩ ওভারে ২৯৪ রান, ৩৭.৫ ওভারে ২৯৫ রান, ৩৮ ওভারে ২৯৬ রান অথবা ৩৮.১ ওভারে ২৯৭ রান করতে পারত তাহলে সুপার ফোরে যেত। আধুনিক ক্রিকেটের এই যুগেও বাকি সমীকরণগুলোর ব্যাপারে জানত না আফগানিস্তান ক্রিকেটের সে সময়ের অ্যানালিস্ট।

post
বাংলাদেশ

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

post
আন্তর্জাতিক

বদলে যাচ্ছে ব্রিটেনে বাড়ি কেনার গল্প

বদলে যাচ্ছে ব্রিটেনে বাড়ি কেনার গল্প। প্রথম বাড়ি ক্রেতাদের জন্য এতোদিন বাড়ি কেনা সহজ থাকলেও বদলে যাচ্ছে নিয়ম। এখন থেকে বাড়ি কিনতে গিয়ে সবচেয়ে বেশি কঠিন সময়ে পড়বে প্রথম বাড়ি ক্রেতারা। বলা হচ্ছে এখন থেকে প্রথম বাড়ি ক্রেতার থাকতে হবে উচ্চ আয় কিংবা দেখাতে হবে বাবা, মা‘র কাছ থেকে প্রাপ্ত অর্থ সহায়তার প্রমাণ। বিল্ডিং সোসাইটিস এসোসিয়েশন এক প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। বলেছে গত সত্তর বছরে প্রথম বাড়ি ক্রেতারা এমন বেকায়দায় পড়েনি। সংস্থাটি বলছে এতে করে ব্রিটেনে আবাসন সংকট আরো প্রকট আকার ধারণ করবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে, বাড়ি কেনার নিয়ম কানুন আরো শিথীল করতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.