এনআরবি বিশ্ব

নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত

post-img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার দিকে বাফেলোর জেনার ও ইস্ট ফেরিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– বাবুল ও ইউসুফ। তাদের বাড়ি কুমিল্লা ও সিলেটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের বাড়িতে কাজ করছিলেন বাবুল।এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে, তাদের কাছে অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির একপর্যায়ে ওই যুবক তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ইসিএমসি হাসপাতালে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এঘটনায় রোববার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। বাফেলোর মেয়রের কাছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কমিউনিটি। এ ঘটনায় বাফেলোর বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোকের ছায়া।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.