যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকে ডিপ্লোমেট ম্যাগাজিন ইউকে ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৪-এ ভূষিত করেছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল হাই কমিশনারের কাছে এ সম্মাননা তুলে দেন। এর আগে ২০২২ সালেও সাইদা মুনা তাসনিম জলবায়ু বিষয়ক কূটনৈতিক অবদানের জন্য ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন।
