post
বাংলাদেশ

পদ্মা সেতুতে ৪২ দিনে ১০১ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতু চালু হওয়ার পরদিন থেকে শনিবার (৬ আগস্ট) পর্যন্ত ৪২ দিনে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। এই সময়ের মধ্যে সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১টি যানবাহন। রোববার (৭ আগস্ট) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।তিনি বলেন, গতকাল পর্যন্ত ১০১ কোটি ৯ লাখ টাকা টোল আদায় হয় এবং গত ২৪ ঘণ্টায় আদায় হয় ২ কোটি ১ লাখ টাকা। ৪২ দিনে জাজিরা প্রান্তে আদায় হয় ৫০ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৫০০ টাকা আর মাওয়া প্রান্তে আদায় করা হয় ৫০ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯০০ টাকা। প্রসঙ্গত, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। ২৬ জুন থেকে সেতুটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর প্রথম ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।

post
এনআরবি বিশ্ব

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার

ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোরশেদ আলম (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুহাম্মদ সুমন নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওমান রয়েল হাসপাতালে নিহতের লাশ রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন নিহতের এলাকার বাসিন্দা মুহাম্মদ মাহফুজ। খোরশেদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দনে। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম। আহত সুমনের বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমানের রিচেল ইন্ডাস্ট্রি এরিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন খোরশেদ।

post
টেক মেন্টর

ওয়াশিংটন ইউনিভার্সিটির এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশন এক্সপো ২০২২ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার( ৩১ জুলাই) রাজধানীর পান্থপথ গুডলাক সেন্টারে পিপলএনটেক ইনস্টিটিউটে বেলা ১১ টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে এই এক্সপো। এসময় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশনাল কনসালট্যান্ট মাছুমা ভূঁইয়া ফারহার পরিচালনায় এক্সপোতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটি তে ভর্তির সুযোগ সুবিধা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয়। এসময় এক্সপো অনুষ্ঠানে যোগ দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সিএফও এবং পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ। উচ্চশিক্ষার জন্য কেন ওয়াশিংটন ইউনিভার্সিটি পছন্দ করবেন এ সম্পর্কে এক্সপোতে শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটির অবস্থান, পড়াশোনার মান, কোর্স ফি, টিউশন ফি সহ বিশদ আলোচনা করেন। এছাড়াও এক্সপো অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভর্তি, ভিসাসহ যাবতীয় তথ্য প্রদান করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি প্রীতি সরকার, মাহির শরীফ, তাসকিন আরিফ মেঘা।

post
টেক মেন্টর

‘আমাদের হাজারো আবুবকর হানিপ দরকার’-বিকর্ণ কুমার ঘোষ

নিজস্ব প্রতিবেদক-বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বিকর্ণ কুমার ঘোষ বলেছেন এখন‘আমাদের হাজারো আবুবকর হানিপ দরকার’-বিকর্ণ কুমার ঘোষবাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বিকর্ণ কুমার ঘোষ বলেছেন বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা এখন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছে, যে ইউনিভার্সিটির মালিকানা একজন বাংলাদেশির, যার নাম ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ‘সম্প্রতি আমি তার ইউনিভার্সিটিতে ভিজিট করেছি। মি. হানিপ এবং ফারহানা হানিপ তারা সেখানে অসাধারণ কাজ করছে। আমরা তাদের জন্য গর্ববোধ করি। যুক্তরাষ্ট্রের মাটিতে মি. হানিপ বাংলাদেশের পতাকা গৌরবের সাথে উড়াচ্ছেন। এই দেশকে এগিয়ে নিতে আমাদের হাজারো হানিপ দরকার,’ বলেন বিকর্ণ কুমার ঘোষ। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশের অধ্যায়নরত বিদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভলপমেন্টের জন্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মি. বিকর্ণ কুমার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন যাতে করে কম খরচে এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে- অর্থনৈতিক ক্ষেত্রে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এমনকি শিক্ষা ক্ষেত্রেও। আমাদের প্রধানমন্ত্রী এই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে মাত্র দশ থেকে বারো বছরে। তাকে ছাড়া আমাদের এই উন্নয়ন সম্ভব হতো না, এই দেশ ডিজিটাল বাংলাদেশ হতো না। ‘আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে- এবারের গন্তব্য স্মার্ট বাংলাদেশ গড়ার। বাংলাদেশ স্মার্ট হলে আমাদের নাগরিক স্মার্ট হবে, সরকার স্মার্ট হবে, আমাদের অর্থনীতি স্মার্ট হবে। এজন্য আমাদের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে, তাহলেই একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,’ তিনি যোগ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তথ্যপ্রযুক্তি খাত আগামি ২০৩০ সালের মধ্যে তৈরি পোষাক খাতের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং ২০৪১ সালে তথ্যপ্রযুক্তি খাত হবে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এসময় তিনি উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও দক্ষ হওয়ার মাধ্যমে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান। বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যদি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চ শিক্ষার জন্য যেতে চান তাহলে পিপলএনটেক তাদের সবধরনের সাহায্য-সহযোগিতা করবে। উক্ত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ তাঁর ইউনিভার্সিটি ও অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন যখন একজন শিক্ষার্থী কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন সে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করেন কিন্তু ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা একাডেমিক ও ইন্ডাস্ট্রি উভয় জ্ঞানই অর্জন করতে পারে, এরফলে তারা দক্ষ হয়ে চাকরি জীবনে প্রবেশ করে এবং প্রথম দিন থেকেই তারা অবদান রাখতে পারে। সুতরাং আমাদের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা শিক্ষা প্রদান করছি। আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ৪ থেকে ৩০ বছরের অভিজ্ঞ স্কলার রয়েছে। এই অভিজ্ঞ স্কলারদের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক ও ইন্ডাস্ট্রি উভয় জ্ঞানই অর্জন করতে পারছেন এবং দক্ষ হয়ে বের হচ্ছেন। যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর ৮৫ হাজার দক্ষ জনশক্তি এইচওয়ানবি (H1B) ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, এখানেও আমাদের কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা যারা অনেক দক্ষ তারা এই সুযোগ টা নিতে পারে। ‘আমাদের লক্ষ্য হলো আমাদের শিক্ষার্থীরা আমেরিকার প্রথম সাড়ির কোম্পানি গুলো তে জব করবে। সেভাবে আমরা তাদের দক্ষভাবে গড়ে তুলি’। তিনি বলেন গত ১৫ বছরে পিপলএনটেক থেকে ট্রেনিং নিয়ে প্রায় ৭ হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রের মেইন স্টিমে কাজ করছেন। সভাপতির বক্তব্যে পিপলনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ উপস্থিত বিদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য-সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষভাবে গড়ে তোলার আহবান জানান। শিক্ষার্থীদের পিপলনটেক সম্পর্কে অবহিত করতে গিয়ে তিনি বলেন, পিপলনটেক বাংলাদেশের একটি বহুজাতিক পেশাগত দক্ষতা উন্নয়ন কেন্দ্র, চাকরির স্থান নির্ধারণ, পরামর্শ এবং আউটসোর্সিং কোম্পানি। এটি "ডিজিটাল বাংলাদেশ" স্লোগান নিয়ে কাজ করার মিশন এবং ভিশন নিয়ে ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ও ২০১৪ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে পিপলনটেক আমেরিকায় ৮০০০ জনের বেশি অভিবাসীকে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের সবাই প্রতি বছর এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা বেতন মূলধারার চাকরি পেয়েছে। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন, ইস্টার্ন ইউনিভার্সিটির ডিন ও ফ্যাকল্টি অফ ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজির প্রফেসর ড. মো মাহফুজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রধান ড. শাহ মুর্তজা রশিদ আল মাসুদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর অ্যাক্টিং হেড আবুল কালাম আজাদ,ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক ড. আহমেদুল কবির। 

post
বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। এর ঘণ্টাখানেক পর জানা যায় ১১ জন নিহত হয়েছেন।সর্বশেষ মিরসরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করছি। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিজাম উদ্দিন বলেছিলেন, খৈয়াছড়া এলাকায় একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি করে কয়েকজন খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের বুকে লিটল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশ নামের জয়জয়কার চলছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিন অঞ্চলের নামকরণ করা হলো ছোট বা 'লিটল বাংলাদেশ'। সর্বশেষ ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল তিনটিতে। এছাড়াও বাংলাদেশ এভ্যেনু ও ব্লুভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম। এ নিয়ে নিউ ইয়র্ক সিটির একটি বিল ইতিমধ্যে সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে জানান বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ। তিনি আরও জানান, তার উত্থাপিত বিলটি গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ হয়েছে। যে কোনো সময় চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামের সাইনবোর্ড লাগানো হবে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ হিসেবে নামরকরণ করা হয়। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মাধ্যমে নিউ ইয়র্কের দু'টি এলাকার নামকরণ করা হল লিটল বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে একটি সড়ক করার উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউ ইয়র্ক নগর কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবটি পাস করানোর চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের থার্ড স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি এলাকাকে লস অ্যাঞ্জেলস শহর কর্তৃপক্ষ কর্তৃক 'লিটল বাংলাদেশ' নামে স্বীকৃতি দেয়। এটি শহরটিতে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের প্রাণকেন্দ্র। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়। ২০১৯ সালের ২২ জুন আনুষ্ঠানিকভাবে ওই সড়কে নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়।

post
টেক মেন্টর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকে’র প্রেসিডেন্ট ফারহানা হানিপকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।বুধবার (২৭ জুলাই) পিপলএনটেক বাংলাদেশ অফিসে দুপুর ১ টায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। পরে ফারহানা হানিপ প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন এইচ আর এন্ড এডমিন তৌহিদুর রহমান,নেটওয়ার্ক সিস্টেমের হেড অফ ফ্যাকলটি কাজী মাহমুদ, জবপ্লেসমেন্ট ব্যবস্থাপক মাছুমা ভূইয়া ফারহা, সফটওয়্যার ডেভলপমেন্ট ম্যানেজার তাপস চন্দ্র দাস, বিজনেস ডেভলপমেন্ট ডেপুটি ম্যানেজার রনি সাহা, সহকারী ব্যবস্থাপক( একাউন্টস) হাসিনা আক্তার, সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ, বিজনেস ডেভলপমেন্টের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (প্রজেক্ট) ইয়াসিন আলম, হাফিজুর রহমান, আশরাফুল হক, ফরহাদ হোসেন, সাবরিনা পারভিন, অনামিকা সরকার পুজা, সাজ্জাদ হোসাইন, প্রীতি সরকার, মাহির হোসাইন, তাসকিন আরিফ মেঘা, লাবনি আক্তার, তানহা, শর্ণা, আশরাফুল সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

কার্ডিফে পাঁচ বাংলাদেশি কাউন্সিলরকে সংবর্ধনা

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের সিটি কাউন্সিলের নির্বাচনে নবনির্বাচিত পাঁচ বাংলাদেশি কাউন্সিলরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার। গত সোমবার (১৮ জুলাই) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেইকফোর্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিল লিডার হিউ টমাস, কাউন্সিলর জেসমিন চৌধুরী ও কাউন্সিলর ড. বাবলিন মল্লিক।মার্ক ড্রেইকফোর্ড তার বক্তব্যে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বই প্রকাশনাসহ বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। কার্ডিফ কাউন্সিলে এ বছর পাঁচ জন বাঙালি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আনন্দিত হয়েছেন উল্লেখ করে তিনি আগামীতে আরও বাঙালি কাউন্সিলর নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে বৃটিশ রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির নব প্রজন্মের সন্তানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিউনিটির জন্য করণীয় কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এগুলো হচ্ছে- বাংলাদেশ কমিউনিটির কল্যাণে একটি বড় আকারের মাল্টিপারপাস ও মাল্টিকালচারাল সেন্টার প্রতিষ্ঠা, একটি ইসলামিক মাদরাসা করার উদ্যোগ, একটি বড় কবরস্থান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কার্ডিফ শাহজালাল মসজিদের সামনে একটি ক্রসিংয়ের ব্যবস্থা করার যথাযথ ভূমিকা রাখা।  

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ। চাঁদা ও টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, গত ৩-৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যান শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি একজনের দোকানে চাকরি নেয়। আফ্রিকার সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই দেশের দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

post
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কালার ফেস্টিভ্যালের মঞ্চ মাতাল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার দেগু শহরে অনুষ্ঠিত হয়েছে দেগু কালারফুল ফ্যাস্টিভ্যাল। দুইদিন ব্যাপী এ আন্তর্জাতিক ড্যান্স প্যারেড উৎসবে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। আন্তর্জাতিক এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেল বাংলাদেশ। বাংলাদেশের তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার আরতি নৃত্যের মাধ্যেমে বাংলাদেশে সংস্কৃতিকে তুলে ধরে।শনিবার (৯ জুলাই) থেকে শুরু হয়ে রোববার (১০ জুলাই) দুই দিনব্যাপী চলে এ উৎসব। সেসময়টা পুরো রাস্তা শিল্পী এবং দর্শকদের দখলে ছিল। আন্তর্জাতিক এই উৎসবে কোরিয়ার বৃহত্তম প্যারেডে প্রথমবার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। দেগু কালার ফেস্টিভ্যাল’-এ তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছে। বিশ্ববাসীর সম্মুখে বাঙালি আরতি নৃত্যের মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরে রীতিমতো সবাইকে মুগ্ধ করেছে। তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তর নের্তৃত্বে ১০ সদস্যের একটি দল তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটারের নৃত্যশিল্পী ও তুরঙ্গমী স্কুল অব ডান্সের শিক্ষার্থীরা ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করেন।উৎসবে তুরঙ্গমীর দুটি প্রযোজনা 'পাঁচফোড়ন' ও 'নন্দিনী' মঞ্চস্থ হয়। ১০ মিনিট ও ৫ মিনিট দৈর্ঘ্যের প্রযোজনা দুটির ভাবনা, বিকাশ, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। পূজা সেনগুপ্ত সময় সংবাদকে বলেন, দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ড্যান্স প্যারেডে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে 'পাঁচফোড়ন' ও 'নন্দিনী' আরতি নৃত্যের মঞ্চস্থ করার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে পেরে।দেগু কালারফুল ফ্যাস্টিভ্যালে ১০ টি দেশের প্রায় ২ হাজার শিল্পী অংশগ্রহণ করেন। এ ফ্যাস্টিভ্যালকে ঘিরে নানা আয়োজন করে থাকেন কোরীয় নাগরিকরা। করোনার কারণে গত ৩ বছর উৎসব না করতে পারায় এবারের থিম ছিল 'দ্য রিটার্ন অফ দ্য ফেস্টিভ্যাল-এ কালারফুল ইজ ব্যাগ'। দুদিন জুংগাং ইন্টারসেকশন থেকে শুরু করে জংগাক ইন্টারসেকশন পর্যন্ত জায়গাজুড়ে বিশাল কনসার্ট হলে পরিণত হয়। উৎসবটি দেগুর ইয়াংনিওংসি ওরিয়েন্টাল মেডিসিন কালচার ফেস্টিভ্যালের মতো দেগু শহরের একটি প্রতিনিধিত্বমূলক উৎসব। তাই এটিকে রঙিন দেগু উৎসব বলা হয়। উৎসবের নামের প্রতীক রঙিন এবং এটি দেগু শহরের একটি স্লোগান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.