টেক মেন্টর

ওয়াশিংটন ইউনিভার্সিটির এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

post-img

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশন এক্সপো ২০২২ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার( ৩১ জুলাই) রাজধানীর পান্থপথ গুডলাক সেন্টারে পিপলএনটেক ইনস্টিটিউটে বেলা ১১ টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে এই এক্সপো।

এসময় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশনাল কনসালট্যান্ট মাছুমা ভূঁইয়া ফারহার পরিচালনায় এক্সপোতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটি তে ভর্তির সুযোগ সুবিধা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয়।

এসময় এক্সপো অনুষ্ঠানে যোগ দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সিএফও এবং পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ। উচ্চশিক্ষার জন্য কেন ওয়াশিংটন ইউনিভার্সিটি পছন্দ করবেন এ সম্পর্কে এক্সপোতে শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটির অবস্থান, পড়াশোনার মান, কোর্স ফি, টিউশন ফি সহ বিশদ আলোচনা করেন।

এছাড়াও এক্সপো অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভর্তি, ভিসাসহ যাবতীয় তথ্য প্রদান করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি প্রীতি সরকার, মাহির শরীফ, তাসকিন আরিফ মেঘা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.