post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় অপহরণ আতংকে প্রবাসী বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের অপহরণের ঘটনা বহু গুণ বেড়েছে। আবার অপহরণের পর মুক্তিপণ দিয়ে ফিরে আসা এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে। দেশটির প্রধান শহর জোহানসবার্গ, কেপটাউন, ডারবান, ব্লুমফ্রন্টেন্ট ছাড়াও ৯টি প্রদেশেই বাংলাদেশি ছোট-বড় ব্যবসায়ীরা অপহরণ শিকার হচ্ছেন। সম্প্রতি জোহানসবার্গে নিজ দোকানের সামনে ৪ দেহরক্ষীর মধ্য থেকেই বাংলাদেশি ব্যবসায়ী সালাউদ্দীনকে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীদের একটি দল। অপহরণের প্রায় এক মাস হয়ে গেলেও তার কোনো হদিস মেলেনি। তা ফিরে না আসা বা অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে যোগাযোগ না করায় বিষয়টিকে অন্যান্য অপহরণের সঙ্গে মেলাতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা।গত ১৯ আগস্ট দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্স টাউনের একটি সড়ক থেকে রিংকু, সুজন, মানিক ও ইসমাইল নামের চার বাংলাদেশি অপহৃত হওয়ার তিন দিন পর ২ লাখ ৮০ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। ফিরে আসাদের কেউ কেউ মাফিয়াদের আগের দেওয়া হুমকির বাস্তবরূপ দেখলেও বর্তমানে টার্গেটের বাইরেও রাস্তা থেকে আচমকা তুলে নিয়ে অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা বেড়েছে। অপহৃত হওয়ার পর আইনি পথে না গিয়ে নিরীহ প্রবাসীরা চক্রের দাবি মেনে সামর্থ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকা বা বাংলাদেশিদের কাছে দাবিকৃত টাকা মিটিয়ে প্রাণে বেঁচে আসার চেষ্টায় থাকেন। দক্ষিণ আফ্রিকায় অপহৃত প্রবাসী ব্যবসায়ীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করেন প্রবাসী বাংলাদেশি শফিকুর রহমান। তিনি বলেন, সপ্তাহে দুই থেকে চারটা অপহরণের ঘটনা আমরা শুনে থাকি। বাস্তবে দেশটিতে এর চেয়ে বেশি প্রবাসী ব্যবসায়ীরা অপহরণের শিকার হচ্ছেন। বেশিরভাগ ফিরে আসার পর আর মুখ খুলেন না। শুধু ধনীরা অপহরণ হচ্ছেন এমন নয়, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরাও অপহৃত হচ্ছেন।শফিকুর বলেন, এটা শুধু বড় বড় গ্যাংস্টার বা মাফিয়ারা করছে বিষয়টি এমন নয়। ক্ষেত্র বিশেষে পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকান, এমনকি কিছু এলাকায় বাংলাদেশিরা অপরাধ চক্র গড়ে তুলেছেন। শুধুমাত্র অপরাধমূলক চিন্তা থেকে তারা এসব ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের কমিউনিটি সংগঠন বাংলাদেশ পরিষদের সহসভাপতি মোশাররফ হোসেন বলেন, আমরা সালাউদ্দীনের অপহরণের ঘটনাসহ বিষয়গুলো নিয়ে দেশটির পুলিশসহ বিশেষ বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। কিছু ঘটনায় সফল হয়েছি। এই সমস্যা শুধু আমাদের নয়, এটা এখানকার বড় সমস্যা। যার কিছুটা খারাপের শিকার আমরাও হয়ে যাচ্ছি। তারপরও কমিউনিটি ঐক্যবদ্ধ থাকলে, একে অপরকে সহযোগিতার মনোভাব নিয়ে চললে আশা করছি ভালো ও নিরাপদ থাকতে পারব। দক্ষিণ আফ্রিকা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপন বলেন, সম্প্রতি দূতাবাসের সহযোগিতায় আইনি লড়াইয়ে দেশটিতে প্রবাসী ব্যবসায়ী শহিদুর রহমানকে (৪৭) অপহরণের পর হত্যার ঘটনায় দুই আফ্রিকানকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমার ধারণা সঠিক পথে আইনি প্রক্রিয়ায় গেলে দেশটিতে বাংলাদেশিরা ভবিষ্যতে নিরাপদে থাকতে পারবেন।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন বাংলাদেশি যুবকেরা

সংযুক্ত আরব আমিরাতে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়াটা প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিদেশি ভাষায় কথা বলতে বা রোগের বর্ণনা করতে না পারায় অনেক সময় সঠিক চিকিৎসা পান না তারা।প্রবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন তিন বাংলাদেশি যুবক। তিন বন্ধুর বিনিয়োগে গড়ে তুলেছেন ‘আমার ক্লিনিক’ হাসপাতাল। যেখানে স্বল্প খরচে চিকিৎসার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।আমিরাতে আজমানের সানাইয়ায় স্থাপিত এই স্বাস্থ্য কেন্দ্রে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি ওষুধ বিতরণ কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। আর্থিকভাবে অসহায় প্রবাসীদের যেকোনো সময় স্বাস্থ্যসেবা দেওয়া হবে এখানে।শারজাহ ও আজমানে দুটি চিকিৎসা কেন্দ্রে বর্তমানে বাংলাদেশি চিকিৎসকসহ ২০ জনের বেশি স্বাস্থ্যকর্মী কাজ করছেন। প্রবাসীদের কথা চিন্তা করে আগামীতে বিভিন্ন রোগের চিকিৎসা সেবায় আরো বেশ ডাক্তার ও সেবিকা নিয়োগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ফেসবুক লাইভে এসে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের আজমানে মুহাম্মদ খায়রুল বাশার রানা (৫৫) নামে একজন প্রবাসী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ আগস্ট) আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।ওই প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত বদিউল আলমের ছেলে। সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড নামক এলাকার একটি ভাড়া বাসার কক্ষে ভাড়ায় থাকতেন। ফেসবুক লাইভে এসে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেন। রফিকের বিরুদ্ধে তার দোকান ও টাকা আত্মসাতের অভিযোগ তুলেন। 

post
বাংলাদেশ

বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মাদারীপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার এ দাবি করেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগম ও তার স্বামী মিল্টন শিকদার আমেরিকা প্রবাসী। তারা গত ৩০ জুন ছুটি কাটাতে মাদারীপুরের পৈতৃক বাড়ি মহিষেরচর এলাকায় আসেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসার দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে ৮ জন মুখোশধারী ডাকাত। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, ডলার ও মোবাইল ও ল্যাপটপসহ ২০ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়। ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, ‘আমি ও আমার স্বামী আমেরিকার নাগরিক। গত ২ মাস আগে ছুটি কাটাতে গ্রামের বাড়ি আসি। গতকাল মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ডাকাতরা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে দুল, বালা, হারসহ ৬ থেকে ৭ ভরি স্বর্ণ, ১০ হাজার ডলার, আমেরিকা থেকে নিয়ে আসা ৫টি ফোন ও ১টি ল্যাপটপ নিয়ে যায়। প্রশাসনের কাছে দাবি, তারা যেন দ্রুত ডাকাতদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করে’। মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার বলেন, ‘রাতে আমার বোন খাদিজার বাড়িতে মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি’। জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা জানান, ‘ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে’।

post
শিক্ষা

কম্পিউটারের সাধারণ সমস্যা ও সমাধান ( পর্ব-১ )

কম্পিউটারের সমস্যা ও সমাধানসমস্যা ও কারণ সমাধানসমস্যা: ০১: Computer / Laptop চালু হচ্ছে না। কারণ: ১. পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। ২. পাওয়ার বাটনে সমস্যা। ৩. র‌্যামের সমস্যা। ৪. প্রসেসরে সমস্যা। ৫. Charging পোর্ট সমস্যা।১. পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবল ভালভাবে চেক করতে হবে। ২. পাওয়ার বাটন চেক করতে হবে। ৩. বার বার বিপ দিলে র‌্যাম বদলাতে হবে। ৪. প্রসেসর ঠিকমতো কাজ করছে কিনা তা চেক করা ও কুলিং ফ্যান চেক করা। ৫. Charging পোর্ট ঠিক আচে কিনা তা দেখা। ৬. Charging Adapter Cheek করা। সমস্যা: ০২: Computer বারবার Restart হচ্ছে।কারণ:১. ভাইরাসের / এন্টিভাইরাসের কারণে।২. Unexpected Software Install করায়।১. Antivirus দিয়ে পুরো PC Scan করুণ।২. একাধিক Antivirus Delate করুন।৩. কোন Software Install করার পর এমন হলে সেই Software Uninstall করুন।সমস্যা: ০৩: উইন্ডোজ চালু হতে বেশি সময় নিচ্ছে।কারণ:১. স্টার্টআপে প্রোগ্রামের সংখ্যা বেশি।২. C Drive জায়গা কম।৩. C Drive অনন্ত ২০% ফাঁকা না থাকলে।১. Start Menu / Run গিয়ে MSCONFIG লিখে Enter দিন। অথবা২. Task Bur গিয়ে Task Manager ক্লিক করে Startup Click করে অপ্রয়োজনীয় Software Delete করুন।সমস্যা: ০৪: Computer Slow হয়ে গেছে।কারণ:১. C Drive জায়গা কম।২. অপ্রয়োজনীয় প্রোগ্রাম বেশি।৩. Virus এর কারণে।১. C Drive অনন্ত ২০% ফাঁকা রাখুন।২. অপ্রয়োজনীয় Delete প্রোগ্রাম করতে হবে।৩. Antivirus দিয়ে পুরো PC Scan করুন।৪. Run গিয়ে tree, temp, %temp%, prefetch, recent, Recycle Bin লিখে Delete করুন।সমস্যা: ০৫: Computer এ ঘরির সময় ঠিক থাকে না।কারণ: ১. বায়োসের ব্যাটারী ডাউন হলে।১. বায়োসের ব্যাটারীটি পরিবর্তন করে দিন।২. সময় ঠিক করে দিন।মো: আলিউল ইসলামফ্যাকাল্টি, পিপলএনটেক।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সৈয়দ মুহাম্মদ বেলাল নামে ফটিকছড়ির এক প্রবাসী যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।১০ দিন চিকিৎসাধীন থেকে রোববার (২১ আগস্ট) দুবাই এনএমসি স্পেশালিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।সৈয়দ বেলাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের সৈয়দ পাড়া নতুন হাবিলদার বাড়ির সৈয়দ শাহিনের ছেলে।আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারানো শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) বস্টনের এমআইটি’র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শাকিল আলী (১৯) ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্প্যুটার সায়েন্সের ছাত্র। শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলে পড়া গাড়িতে (জীপ) থাকা তাদের আরও ৩ সহপাঠী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)। গাড়িটি চালাচ্ছিলেন যসোয়া। নিউজার্সি স্টেটের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশের পক্ষ থেকে জানা যায়, বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন শহরের ২৩ রুট এবং উডহ্যাল রোডে একটি মার্সিডিজ গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়েছে। গুরুতর অবস্থায় নিকটস্থ সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা শাকিলের মৃত্যুর তথ্য জানান। অন্যরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে রবিবার দুপুরে প্রাপ্ত সংবাদে জানা গেছে। নিহত শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েছেন বলে প্যাটারসন সিটির বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানিয়েছেন। সালাম উল্লেখ করেন যে, হতাহতরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেছেন। ভিকটিম পরিবারের উদ্ধৃতি দিয়ে এম এ সালাম আরো জানান, ৫ বন্ধু নিকটস্থ একটি দোকানে আইসক্রিম কিনতে যাবার পথেই এই দুর্ঘটনার শিকার হন। উল্লেখ্য, নিহত শাহরিয়ার উদ্দিন আহমেদ ‘সবুজ বাংলা’ টিভির টেকনোলজি ডিরেক্টর ছিলেন। প্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে তিনি একটি অনলাইন টিউটোরিং এ্যাপ চালু করেছেন হোমওয়ার্কে সহযোগিতার জন্যে। অপরদিকে শাকিল আলী ছিলেন ইউনিভার্সিটিতে চালু ‘ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকা’র প্রেসিডেন্ট। এটি হচ্ছে ইউনিভার্সিটির নেতৃস্থানীয় একটি কর্মসূচি, যেটি রবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ক্লাবের পরিপূরক। অ্যামাজনের ইন্টার্ন হিসেবে কর্মরত শাকিল ট্রেজারার ছিলেন ‘রোহ ক্যাপ্পা অনর সোসাইটি’র। এদিকে, নিহতদের দাফন-কাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতার অভিপ্রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৫ জনের বন্ধুরা ‘গো ফান্ড ফর মী’ একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্য নির্দ্ধারণ করে খোলা এই একাউন্টে রোববার দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫৫৪৫ ডলার দিয়েছেন বলে জানা গেছে। এদিকে, প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায় যে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে কারো কিছু জানা থাকলে ১-৮৭৭-৩৭০-৭২৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিহত দু’বন্ধুর লাশ রবিবার পর্যন্ত মর্গে রয়েছে। ময়না তদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তরের পরই জানাযার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এম এ সালাম। 

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর

এখন থেকে বাংলাদেশি নাগরিকদের শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর। গতকাল বৃহস্পতিবার কায়রোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। গত ১৫ আগস্ট মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, এখন থেকে বাংলাদেশিরা শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, তারা মিশরে অন অ্যারাইভাল ভিসা পাবেন। আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। তবে মিশর ভ্রমণে আগ্রহীদের এ সার্কুলার সঙ্গে রাখারও অনুরোধ জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

post
এনআরবি বিশ্ব

গ্রিসে অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর

গ্রিসে অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর জানিয়েছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস। প্রায় ২৮ হাজার বাংলাদেশি এখন গ্রিসে বসবাস করছেন। এরমধ্য থেকে প্রায় ১৫ হাজার অনথিভুক্ত বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এই বৈধকরণ শুরু হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সাথে সামঞ্জস্য রেখে এই বৈধকরণ করা হবে। শিগগিরই এর প্রক্রিয়া সম্পর্কে গেজেট প্রকাশিত হবে। দূতাবাস সূত্রে জানা গেছে, গ্রিসে অনেক বাংলাদেশি অভিবাসী শ্রমিক তাদের অনিয়মিত অবস্থার কারণে চক্রের দ্বারা শোষিত হচ্ছেন। তাঁরা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এই সমস্যা মোকাবিলা করতে এবং অবৈধ অভিবাসন রোধ করতে বাংলাদেশ ও গ্রিস এমওইউ স্বাক্ষর করে। এটি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের একটি দেশের মধ্যে প্রথম। চুক্তির আওতায় গ্রিস প্রতি বছর কৃষি খাতে চার হাজার নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। দূতাবাস থেকে জানানো হয়েছে, এজন্য গ্রিক সরকার একটি অনলাইন প্লাটফর্ম চালু করবে। সেখানে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিরা আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে তাৎক্ষণিকভাবেই বৈধ হয়ে যেতে পারবেন। এরপর তাঁরা বৈধভাবে চাকরির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরপরই আবেদনকারীর ইমেইলে তার অস্থায়ী রেসিডেন্স পারমিট পাঠানো হবে। এই বৈধ বা নিয়মিত হওয়ার প্রক্রিয়াটি সহজ ও সংক্ষিপ্ত বলে জানিয়েছে দূতাবাস। আবেদন প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে দূতাবাসে নাম নিবন্ধন করতে হবে এবং পাসপোর্ট ও একটি অনুলিপি সত্যায়িত করে নিতে হবে। দূতাবাসে নাম নিবন্ধনের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হলো- ১. দুই বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট নিয়ে আসতে হবে। ২. ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে গ্রিসে আগমন বা বসবাসের প্রমাণপত্র থাকতে হবে। ৩. একটি ইমেইল অ্যাড্রেস থাকতে হবে এবং ৪. আবেদনকারীর নামে নিবন্ধিত একটি মোবাইল নম্বর থাকতে হবে। যারা ইতোমধ্যে তাদের সম্ভাব্য চাকরিদাতা নিশ্চিত করতে পেরেছেন তারা যথাশিগগির দূতাবাসে এসে নাম নিবন্ধন করে এবং তাদের পাসপোর্টটি সত্যায়িত করে নিয়ে যেতে পারেন। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং প্রায় শতাধিক আবেদনকারীর নাম নিবন্ধিত করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। দূতাবাস এক ফেসবুক পোস্টে জান জানিয়েছে, শুধুমাত্র দুই বছরের বেশি মেয়াদ যুক্ত পাসপোর্টধারীরাই দূতাবাসের নাম নিবন্ধনের এবং অনলাইন প্লাটফর্মে নিয়মিতকরণের জন্য আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট গ্রিক কর্তৃপক্ষ আবেদনটি যাচাইবাছাই করে গ্রহণের পর পাঁচ বছরের রেসিডেন্ট কার্ড প্রদান করবে। প্রতি পাঁচ বছর পর এটি নবায়ন করা যাবে। 

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের জন্য সঞ্চয় প্রকল্প চালুর পরিকল্পনা করছে মালয়েশিয়া

বিদেশি কর্মীদের জন্য সঞ্চয় প্রকল্প চালুর পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিদেশি কর্মীদের চাকরির মেয়াদ শেষে এককালীন সঞ্চয় নিয়ে দেশে ফিরতে পারবেন।শুক্রবার (১৯ আগস্ট) দেশটির টিভি চ্যানেলে সম্প্রচারিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।তিনি বলেন, ১০ বছর পর চাকরির মেয়াদ শেষে বিদেশি কর্মীদের নিজ দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানানোর সমস্যাটি ছিল। কারণ তাদের সঞ্চয় ছিল না। স্কিমটি চালু হলে এ সমস্যা আর থাকবে না। সুতরাং এই সঞ্চয় স্কিমটি বাস্তবায়িত করা প্রয়োজন। যেন তাদের সঞ্চয় থাকে এবং শর্তটি অন্তর্ভুক্ত থাকবে সঞ্চয় শুধু ১০ বছর পর তারা নিজ দেশেই তুলতে পারবেন।সারাভানান বলেন, এই স্কিমটি বাস্তবায়িত হতে সময় লাগতে পারে। কারণ আন্তর্জাতিক শ্রম সংস্থার অধীনে জোরপূর্বক শ্রমের সূচকসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।এদিকে, আগামী ১ সেপ্টেম্বর থেকে দক্ষ শ্রমিকসহ বিদেশি কর্মীদের প্রবেশের ক্ষেত্রে জনশক্তি অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। এই নতুন পদ্ধতির বিস্তারিত মন্ত্রিসভা বৈঠকের পরের সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.