post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ বৃদ্ধির সুযোগ

মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রাপ্য সেবাসমূহ সহজ করা জরুরি। এ ব্যাপারে হাইকমিশনের দ্রুতসেবা, পাসপোর্ট ডেলিভারীসহ অন্যান্য কাজে প্রবাসীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখাতে হবে। রোববার (৪ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুরে সেন্টার ফর এনআরবির উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসী কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ার বাংলাদেশি ব্যবসায়ী রাশেদ বাদল, প্রবাসী সাংবাদিক আহমদুল কবির, এনআরবি সেন্টারের বোর্ড সদস্য এবিএম মোস্তাক হোসেন, প্রবাসী পারুল হোসেন, জয়নাল চৌধুরী, আমির হোসেন, ফারজানা আক্তার, আতিকুর রহমান, শাহাদাত খান রাসেল, মো. রিয়াদ, মো জাকারিয়া, সাংবাদিক বাপ্পি কুমার দাস, মো. আল আমিন, আমজাদ হোসেন ও মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার নেতারা।প্রবাসী বক্তারা বলেন, প্রবাসী আয় বাড়াতে হলে সরকারি সেবাগুলো বাস্তবায়ন করতে হবে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা নিয়ে প্রবাসীদের মাঝে সভা সেমিনার করতে হবে, মালয়েশিয়ার গ্রাম এলাকায় রেমিট্যান্স সেবা ও দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি করতে হবে। রেমিট্যান্স হাইসগুলোর সংখ্যা বৃদ্ধি করে তাদের লোকবল বৃদ্ধি করতে হবে, বিভিন্ন গ্রাম এলাকায় যে সকল প্রবাসী রয়েছেন তাদের রেমিট্যান্স প্রবাহের মধ্যে আনতে গেলে অনলাইন রেমিট্যান্স সিষ্টেম চালু করতে হবে।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে সৌদি আরবে

নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে সৌদি আরব। দামামে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও বড় আরেকটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদের ২২ বর্গমাইলজুড়ে নির্মিত হবে কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্তর্জাতিক এই বিমানবন্দরে ছয়টি সমান্তরাল রানওয়ে থাকবে। সৌদি আরবের তেলবহির্ভূত মোট দেশজ উৎপাদনে বার্ষিক ৭.১৮ বিলিয়ন ডলার অবদান রাখবে এই প্রকল্প বলে আশা করা হচ্ছে। স্থাপত্যশৈলী জগতের খ্যাতিসম্পন্ন ‘ফস্টার + পার্টনারস’ খ্যাত ব্রিটিশ স্থাপত্য, প্রকৌশল দ্বারা নকশা করা হয়েছে। ‘স্টুডিওর ফস্টার + পার্টনার্সের’ প্রধান লুক ফক্স বলেন, ‘বিমানবন্দরটি ঐতিহ্যবাহী টার্মিনালকে একটি একক ‘কনকোর্স লুপ’ হিসাবে পুনরায় কল্পনা করবে, যা পরিবেশিত হবে একাধিক প্রবেশদ্বারে মধ্য দিয়ে।’ ৪.৫ বর্গমাইলের বেশি ছোট আউটলেট, আবাসিক এবং বিনোদনমূলক সুবিধা এবং লজিস্টিক স্পেস থাকবে। ২০৩০ সালের মধ্যে বিমানবন্দরটি বছরে ১২০ মিলিয়ন যাত্রী বহন করার জন্য প্রস্তুত হবে। পরবর্তী দুই দশকে যার পরিমাণ বৃদ্ধি পাবে ৫০% শতাংশ। ২০৫০ সালের মধ্যে প্রতিবছর ৩.৫ মিলিয়ন টন কার্গো পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে। ‘ফস্টার + পার্টনারসের’ একজন সিনিয়র অংশীদার সেফ এ বাহা এলদিন একটি বিবৃতিতে বলেন, বিমানবন্দরের লক্ষ্য হলো রিয়াদকে ‘সৃজনশীলতা এবং উদ্বাবনের গ্লোবাল হাব’ হয়ে উঠতে সহায়তা করা। পর্যটন খাতে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছে সৌদি আরব। সেসব বৃহৎ প্রকল্পেরই একটি এই বিমানবন্দর। সিএনএন।

post
বিনোদন

ওমরাহ পালন করছেন বলিউড বাদশাহ শাহরুখ

মক্কা পরিদর্শন এবং ওমরাহ পালন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের নতুন সিনেমা ‘ডানকি’। এই সিনেমার শুটিং শেষ করেছেন সৌদি আরবে। তাই শুটিং শেষে তার মক্কায় ওমরাহ পালন।শাহরুখ টুইটারে সৌদি আরবে শুটিং শেষ করার ঘোষণা দেওয়ার এক দিন পর এই খবর আসে। এক ভিডিওতে তিনি সিনেমার কলাকুশলীদের ধন্যবাদ জানান। শাহরুখ খান আরও জানান, সৌদি আরবে সুন্দর শুটিং হয়েছে। ‘দর্শনীয় লোকেশনে’ শুটিং করতে দেওয়ার জন্য তিনি সৌদি আরবের সংস্কৃতি ও চলচ্চিত্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডানকি ছাড়াও, শাহরুখ খান তার ছবি ‘জওয়ান’ এবং ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম সৌদির

বাংলাদেশসহ পাঁচ দেশের মানুষের জন্য পবিত্র ওমরাহ পালনে নতুন নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার। ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। হাজীদের ভ্রমণ দুর্ভোগ দূর করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় রয়েছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত এবং মালয়েশিয়া।প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব ভ্রমণ করেন। এ তালিকায় বিপুলসংখ্যক বাংলাদেশিও রয়েছেন। ওমরাহ হজ পালনে কেউ আসেন এজেন্সির মাধ্যমে, কেউ আবার একা। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে হাজীদের দুর্ভোগ কমাতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ। ওমরাহ পালনকারীর ইমিগ্রেশনসহ বিমানবন্দরের যাবতীয় কাজ সম্পন্ন করা হয় নিজ দেশ থেকেই। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসার জন্য আঙুলের ছাপ পদ্ধতি। ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপও দিতে পারবেন তারা। এর জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে। এরপর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। শেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হবে।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত এবং মালয়েশিয়া থেকে আগতদের জন্য অনলাইনে ওমরাহ ভিসা ইস্যু করতে আঙুলের ছাপ নিবন্ধনের নিয়ম শুরুর ঘোষণা দিয়েছে। সহজে ভিসা পেতে এ শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এদিকে গত মাসে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরব সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে।

post
আন্তর্জাতিক

তেলের দাম বেঁধে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাল মস্কো

রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেওয়ার পশ্চিমা পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে মস্কো। একই সঙ্গে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার ইউক্রেনে হামলার জেরে মস্কোকে চাপে ফেলার চেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হবে। রাশিয়ার পক্ষ থেকে গতকাল শনিবার ঘোষণা দেওয়া হয়েছে, তারা পশ্চিমাদের এই পদক্ষেপ মানবে না। এই পদক্ষেপের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা তারা পর্যালোচনা করছে। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা পদক্ষেপের ব্যাপারে রাশিয়ার দিক থেকে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের আগে মস্কো পরিস্থিতি বিশ্লেষণ করবে। যুক্তরাষ্ট্র বলছে, তেলের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপে রাশিয়ার আয় কমে যাবে। অচিরেই বড় ধাক্কা খাবেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তবে পশ্চিমা পদক্ষেপটি ইউক্রেনকে সন্তুষ্ট করতে পারেনি। একে একটি ‘দুর্বল’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জেলেনস্কির মতে, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই পদক্ষেপ যথেষ্ট ‘গুরুতর’ নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর নিয়মিত রাত্রিকালীন ভাষণে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে ইতিমধ্যে বিশ্বের সব দেশের ব্যাপক ক্ষতি করেছে। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যে ‘দুর্বল’ পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সমালোচনা করেন তিনি।

post
এনআরবি সাফল্য

ড. মুহাম্মদ ইউনূসকে ব্যবসায় অর্থনীতিতে সম্মানসূচক ডক্টরেট প্রদান

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ব্যবসায় অর্থনীতিতে সম্মানসূচক ডক্টরেট দিয়েছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার চ্যান্সেলর, সেলাঙ্গরের সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহ, বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম অধিবেশনে তাকে এ সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। বুধবার (৩০ নভেম্বর) শুরু হওয়া ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া চারদিনের সমাবর্তন অনুষ্ঠান শেষ হয় ৩ ডিসেম্বর। এর আগে অধ্যাপক মুহম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কৃত করা সাত ব্যক্তির মধ্যে একজন, গান্ধী শান্তি পুরস্কারসহ ১০টি দেশের ব্যবসায়িক ও অর্থনীতির ক্ষেত্রে পুরস্কার লাভ করেন। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিটার্সবার্গ পুরস্কার লাভ করেছেন। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা, যিনি ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষ সংকটের পর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং দরিদ্র ব্যক্তিদের দীর্ঘমেয়াদি ব্যবসা শুরু করার জন্য ক্ষুদ্রঋণ প্রদানে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার পর ইউপিএম স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স জানিয়েছে, অধ্যাপক মুহম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা, ব্যবসা এবং অর্থনীতির ক্ষেত্রে গবেষণা ও শিক্ষাদানে নেতৃত্বের বিকাশের জন্য তিন বছর মেয়াদে মন্ত্রী বেসার সেলাঙ্গর চেয়ার হোল্ডার হিসাবে নিযুক্ত করবে। অনুষ্ঠানের ভাষণে ডিন প্রফেসর ড. ব্যানি আরিফিন আমিন নুরদিন বলেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে সহযোগিতা ইউনূস সোশ্যাল বিজনেস ফ্রেমওয়ার্ক ভিত্তিক সামাজিক ব্যবসায়িক কার্যক্রম এবং কমিউনিটি প্রোগ্রামে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াকে সাহায্য করবে। তিনি বলেন, বিশাল জ্ঞান এবং অভিজ্ঞতাসম্পন্ন এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে সামনে আমাদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়কে শিক্ষা এবং শিল্প নেটওয়ার্ক শক্তিশালী করতে সহায়তা করবে।

post
এনআরবি সাফল্য

পর্তুগালে বৈজ্ঞানিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী সোহেল মুর্শেদ

পর্তুগালে বৈজ্ঞানিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল ইঞ্জিনিয়ারিং এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের (এয়ারক্রাফ্ট) ওপর ব্যতিক্রমধর্মী অসামান্য বৈজ্ঞানিক অবদানের জন্য লিসবন বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালের এ বৈজ্ঞানিক সম্মাননা লাভ করেন। পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর (আইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ। তিনি রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি (আরআইটি), নিউ ইয়র্ক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি, ধানবাদ), ভারতের ভিজিটিং অধ্যাপক ছিলেন। তিনি সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ইউএসএ ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় (ইউসিএফ) পোস্টডক্টরাল গবেষক হিসেবেও কাজ করেছেন।অধ্যাপক মুর্শেদ বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের (ক্যারিয়ার এবং ২০২১ ইমপ্যাক্ট লিস্টের একক বছর উভয়ই) তালিকাভুক্ত হয়েছেন, যা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ১০ ​​অক্টোবর, ২০২২-এ প্রকাশিত হয়েছিল। একক বছরের (২০২১) তালিকায় ২ লাখ ৪ হাজার ৯ জন বিজ্ঞানীদের মধ্যে তার অবস্থান ১৬ হাজার ৮০তম। এছাড়া তিনি ২০২১ সালের তালিকায় পর্তুগালের ৭৬৩ তালিকাভুক্ত বিজ্ঞানীদের মধ্যে ৪৫তম স্থানে রয়েছেন। ১২টি বই এবং ৩৫টি বই-অধ্যায় ছাড়াও তিনি এ পর্যন্ত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নাল এবং সম্মেলনে ২০০টিরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা লেখক এবং সহ-লেখক হিসেবে কাজ করেছেন। ওয়েব অব সায়েন্স (প্রয়োজনীয় বিজ্ঞান সূচক) দ্বারা তার বেশ কয়েকটি গবেষণাপত্র হাইলি উদ্ধৃত পেপার হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তিনি নিয়মিতভাবে ইউরোপীয় কমিশন এবং ইউরোপের বিভিন্ন দেশের তহবিল সংস্থার জন্য বিশেষজ্ঞ মূল্যায়নকারী হিসেবে কাজ করছেন। এই অধ্যাপক ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মতো অনেক আন্তর্জাতিক পিএইচডি থিসিসের পাশাপাশি "নেচার"-এর মতো শীর্ষ-স্তরের কিছুসহ প্রায় ৪০টি আন্তর্জাতিক জার্নালের জন্য এক্সটারনাল পর্যালোচনাকারী হিসেবে কাজ করেন।অসামান্য কৃতিত্বের বিষয়ে এই গুণী বিজ্ঞানী বলেন, অর্জন আমার কাছে মুখ্য বিষয় নয়, আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। মানবতার কল্যাণে তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞানের উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যাতে পরবর্তী প্রজন্ম একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী পেতে পারে। সোহেল মুর্শেদ নড়াইল জেলার মাইজপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যথাক্রমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং এমইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এছাড়া সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন। পর্তুগালে তিনি ২০১০ সাল থেকে পরিবারসহ বসবাস করছেন।

post
এনআরবি বিশ্ব

পান্তা ভাত খেয়ে ৩ কোটি টাকা দেশে পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী

পরিবারের আর্থিক অনটন দূর করতে প্রিয়জনদের একটু সুখ-শান্তিতে রাখার নিয়তে বিদেশ-বিভুঁইয়ে পাড়ি জমান বাংলাদেশিরা। গতর খাটান, ঘাম ঝরান। শরীর ভালো, নাকি মন্দ সেদিকে কোনো খেয়াল থাকে না। প্রবাসে তাদের একটাই লক্ষ্য, কী করে একটু বেশি আয় করা যায়। কীভাবে বাড়িতে আরও কিছু বেশি টাকা পাঠানো যায়।আর তাই নিয়মিত আট ঘণ্টার কাজের বাইরেও অতিরিক্ত আরও চার-পাঁচ ঘণ্টা পরিশ্রম করেন। যতটুকু না খেলেই নয়, ততটুকু খেয়ে টাকা সঞ্চয় করেন। মাস শেষে যে বেতন পান তার বড় অংশই পাঠিয়ে দেন বাড়িতে। মালয়েশিয়ায় এমনই একজন প্রবাসীর সন্ধান মিলেছে। টাকা বাঁচাতে যিনি ভাতের সঙ্গে শুধু একটা পেঁয়াজ আর কাঁচামরিচ খান। জমানো সেই টাকার পুরোটাই দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেন। ওই প্রবাসীর একটা অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (৩০ নভেম্বর) স্থানীয় একটি সংবাদমাধ্যমে ১ মিনিট ছয় সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, দুপুরের খাবারে ভাতের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ খাচ্ছেন ওই প্রবাসী। তবে এখন পর্যন্ত ওই প্রবাসীর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।ভাইরাল ভিডিওটিতে এক প্রশ্নের উত্তরে ওই প্রবাসী বলছেন, খাবারে ভাতের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ খেয়ে দিন পার করে দেন তিনি। আর রাতের বেলায় তিনি শসা খেয়েই থাকেন। টাকা বেশি খরচ হবে বলে মাছ-মাংস খান না। মালয়েশিয়ায় আসার প্রথম দিকে ভালো কিছু খেলেও পরিবারের আর্থিক সংকটের কথা বিবেচনা করে, তারপর থেকে তিনি মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন।পেঁয়াজে এক কামড় আর কাঁচামরিচে এক কামড় দিয়ে তিনি আরও বলেন, প্রতি মাসে ৫ হাজার ৫০০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) আয় করেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় হয় ১ লাখ ৩৭ হাজারের কিছু বেশি। আয় থেকে মাত্র ৩০০ রিঙ্গিত নিজের খরচের জন্য রেখে দেন। বাকিটা পরিবারের কাছে পাঠিয়ে দেন। অর্থাৎ প্রতিমাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা রেমিট্যান্স পাঠান তিনি। খেতে খেতে ওই প্রবাসী আরও জানান, পরিবার-পরিজন ছেড়ে এভাবে গত ১৯ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি। আর এই সময়ে প্রায় ৩ কোটি টাকা দেশে পাঠিয়েছেন। সব টাকাই দেশে সঞ্চয় করেছেন বলেও জানান তিনি।তার কথা শুনে সাক্ষাৎকার গ্রহণকারী আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, মা-বাবার প্রতি কর্তব্য পালন করতে এত অল্প বয়সে মালয়েশিয়ায় এসে যে কষ্ট আপনি করছেন তা দেখে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিটি পরিবারের সন্তানদের শেখা উচিত।

post
আন্তর্জাতিক

ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণে ভূষিত হলেন গুগলের সুন্দর পিচাই

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ও সফটওয়্যার কোম্পানি অ্যালফাবেটের শীর্ষ নির্বাহী সুন্দর পিচাই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকো শহরে তাকে এই সম্মাননা প্রদান করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের দূত তরণজিৎ সিং সান্ধু। নিজের টুইটার অ্যাকাউন্টে সুন্দর পিচাইকে পদ্মভূষণ প্রদানের ছবি টুইট করে সান্ধু লিখেছেন, ‘সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আপ্লুত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তার অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন।’আগামী বছর ২৬ জানুয়ারি ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদয়াপন করবে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সুন্দর পিচাইকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পদ্মভূষণ পাওয়ার পর নিজের ব্লগে পিচাই লেখেন, ‘ভারতের সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভারতের দূত তরণজিৎ সিং সান্ধু এবং কনসাল জেনারেল প্রসাদ আমাকে পদ্মভূষণ প্রদান করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। এই অপরিমেয় সম্মান প্রদানের জন্য আমি ভারতের কেন্দ্রীয় সরকার ও জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এভাবে সম্মানিত হওয়া আমার জন্য অবিশ্বাস্যভাবে অর্থপূর্ণ এবং এই অর্জন আমাকে সামনে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। ভারত আমাকে তৈরি করেছে এবং এই দেশ আমার অস্তিত্বের অংশ। আমি যেখানেই যাই, মনে সবসময়ই ভারত জেগে থাকে।’ পদ্মভূষণ প্রাপ্তির পর নিজের বাবা-মাকে স্মরণ করেছেন গুগুলের সিইও। এ প্রসঙ্গে ব্লগে তিনি লেখেন, ‘আমি ভাগ্যবান যে, এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের।’সুন্দর পিচাই ওরফে পিচাই সুন্দর রাজনের জন্ম ১৯৭২ সালের ১২ জুলাই। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাইয়ে তার পৈতৃক বাড়ি। খড়্গপুর আইআইটির থেকে স্নাতক পাস করা পিচাইয়ের গুগলে যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। প্রথমে গুগল ক্রোম, ক্রোম, ওএস প্রভৃতি নিয়ে কাজ শুরু করেন তিনি। পরে ওই সংস্থারই সিইও নিযুক্ত হন। নিজের ব্লগে পিচাই বলেন, ‘ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ অব্যাহত থাকবে।’

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে বাংলাদেশের নারীদের ভিসা ও দক্ষতা বৃদ্ধি বৃত্তি বাড়ানোর আহ্বান

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের নারীদের ভিসা ও দক্ষতা বৃদ্ধিমূলক বৃত্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যের নবগঠিত সরকারের স্টুডেন্ট ভিসা কমানোর পরিকল্পনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এই আহ্বান জানিয়ে বলেন, এর ফলে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের মেয়েদের চাকরির সুযোগ সৃষ্টি হবে। প্রতিমন্ত্রী ইন্দিরা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে যৌথ অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করেন। বৈঠকে লর্ড তারিক আহমদ তার বক্তব্যে বাংলাদেশের নারীদের ভিসা ও বৃত্তি বাড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।মঙ্গলবার লন্ডনে কুইন এলিজাবেথ সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী রানী এলিজাবেথের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রয়াত রানীর রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগদান করেন। প্রতিমন্ত্রী ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সুসম্পর্ককে আরও বেশি উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এ সময় তারা সমসাময়িক গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘প্রিভেন্টিং সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট ইনিশিয়েটিভ কনফারেন্স (পিএসভিআই) ২০২২’- এ যোগ দিতে যুক্তরাজ্য সফরে রয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.