post
বাংলাদেশ

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির এমপিরা

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য (এমপি)। আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।ওই ৭ এমপি হলেন— বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা। বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ টেলিফোনে বলেন, 'পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। আমি পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় আছি। দেশে থাকতেই আমি পদত্যাগপত্রে সই করে এসেছি। আজ সমাবেশ থেকে ঘোষণা হলো।' রুমিন ফারহানা বলেন, 'ইমেলে স্পিকারের কাছে আমরা ৭ জনই আমাদের পদত্যাগপত্র পাঠিয়েছি। আজ অফিস বন্ধ। তাই কাল আমরা সরাসরি সেখানে পদত্যাগপত্র জমা দেবো।' তিনি আরও বলেন, 'সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলাম৷ কিন্তু বারবার আমাদের মাইক বন্ধ করে দিয়েছিল৷ এই সংসদে থাকা আর না থাকা সমান৷'

post
খেলা

ক্রোয়েশিয়ার কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

শুক্রবার রাতটা বহুদিন মনে থাকবে ব্রাজিল সমর্থকদের। রুদ্ধশ্বাস ম্যাচে ১-১ গোলে ড্র করে ট্রাইব্রেকারে হেরে যায় তিতে ভক্তরা।এই হার খুবই যন্ত্রণার এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেলেকাওদের জন্য। আর নেইমারের জন্য তো আরও বেশি কষ্টের। চোটের কারণে দুই ম্যাচ খেলে না পেরে একাদশে ফিরে দারুণ খেলছিলেন নেইমার। গতকাল রাতেও দুর্দান্ত এক গোল করেছেন। ম্যাচজুড়ে অসাধারণ খেলেছেন। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে পারেননি দ্য ফেনোমেনন। তাই ম্যাচ শেষে নেইমারের কান্না দেখে কে? অভিমানী এই ফরোয়ার্ড অবসরের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’ শুক্রবার রাতের ম্যাচে দুর্দান্ত গোল করে জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ৩০ বছর বয়সি এ স্ট্রাইকার। তবে টাইব্রেকে তাকে দিলে শুট করাননি তিতে। এর আগে রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এর আগে ২০১৪ সালে নেইমারহীন ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারায় জার্মানি। এবারও ইউরোপ বাধা দূর করতে পারেনি ব্রাজিল।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা

১০ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সভা-সমাবেশ ও গণমাধ্যমে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের কথার লড়াইয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়েছে। পরিস্থিত দেখে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলো একে অপরকে টার্গেট করলে সংঘাত-সংঘর্ষ রাজপথে ছড়িয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। আর তাতে সরকারি-বেসরকারি আফিস, ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বাধার মুখে পড়তে পারে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বাংলাদেশি খাবারের দোকান পরিচালনা করেন মিন্টু মিয়া। তিনি বলেন, আমরা বিদেশে এসেছি টাকা রোজগার করে দেশ গড়তে। দেশকে আর্থিকভাবে সহাযোগিতা করার জন্য। দেশের ভবিষ্যৎ সুচিন্তিত করবে রাজনৈতিক দলগুলো। সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেশ নিয়ে বেশি টেনশনে থাকি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইকবাল হোসেন বলেন, স্বাধীনতা অর্জন করেছি, পঞ্চাশ বছর পরও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পাচ্ছি। জাতির মধ্যে ঐক গড়ে ওঠেনি। আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়তে চাই। কোনো সংঘাত, রক্ত, জীবনহানি এসব চাই না। জোহানেসবার্গের ব্যবসায়ী নোয়াখালীর ইউসুফ মিয়ার বড় ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। তিনি বলেন, বিদেশে বসে দেশে থাকা পরিবার-পরিজন, ছেলেদের নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা দরকার।  

post
বাংলাদেশ

‘যেকোনো মুহূর্তে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে'

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যেকোনো মুহূর্তে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এজন্য তারা কয়েকশ’ লোককে ভেরিফাইও করেছে।’ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি আছে। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে, তাদের নিয়ে যেতে রাজি নয়। এরইমধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে, তাদের যেকোনো মুহূর্তে দেশে নিয়ে যেতে পারে।’যারা ২০১৬ সালের আগে এসেছিল তাদের সংখ্যা ৩৩ হাজার উল্লেখ করে তিনি বলেন, ‘মিয়ানমার তাদের না নিলে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ রোহিঙ্গা নিয়ে যাচ্ছে, সেসব দেশকে পুরোনো রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা হবে। ’প্রসঙ্গত, আজ ৮ ডিসেম্বর প্রথম পর্যায়ে ২৪ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।

post
বাংলাদেশ

আগামীকাল বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিবে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত কিছু সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে তাদের ভূখন্ডে নিয়ে যাওয়া শুরু করবে।মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘প্রথম পর্যায়ে প্রায় ৬২ জন রোহিঙ্গাকে তালিকাভুক্ত করেছে। এদের মধ্যে ৮ ডিসেম্বর তারা অল্প কিছু রোহিঙ্গাকে নিবে।’মোমেন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারি পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন।‘উত্তেজিত হওয়ার কিছু নেই [যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কিছু রোহিঙ্গাকে নেবে]। এটা [রোহিঙ্গাদের সংখ্যা] সমুদ্রের একটি ফোঁটা মাত্র,’ মোমেন বলেছেন বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।মোমেন বলেন, এর আগে তিনি অন্তত এক লাখ রোহিঙ্গাকে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কারণ বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মানুষের ঘনত্ব অনেক কম।তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি ভালো পদক্ষেপ কারণ, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নেওয়া শুরু করতে চলেছে এবং ওয়াশিংটন প্রতি বছর বাংলাদেশ থেকে কিছু কিছু রোহিঙ্গা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের উন্নত জীবন দেখতে চায়।মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং বাস্তুচ্যুত মিয়ানমারের জনগণের নিরাপদ প্রত্যাবর্তন, জীবিকা ও তৃতীয় দেশের পুনর্বাসনের বিষয়ে আলোচনা করেন।কক্সবাজার ও ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পাঁচ দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে এসেছেন মার্কিন সহকারি সচিব।বুধবার সহকারি পররাষ্ট্রমন্ত্রীর থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

post
আন্তর্জাতিক

এবার অ্যামাজনের ২০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা

বিশ্বের বড় বড় বেশ কয়েকটি কোম্পানি হঠাৎ করেই কর্মী ছাঁটাই শুরু করেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে ফেসবুকের মেটা, টুইটারের মতো কোম্পানিগুলো তাদের কর্মীদের বড় একটি অংশকে ছাঁটাই করে। এবার সেই তালিকায় যোগ দিতে যাচ্ছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজন। জানা গেছে, সব মিলিয়ে ২০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তারা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি কম্পিউটারওয়ার্ল্ড পোর্টালের বরাতে জানিয়েছে, বিশ্বব্যাপী অ্যামাজনের প্রায় ১৬ লাখ কর্মী রয়েছে। এর মধ্যে ২০ হাজার জন চাকরি হারাবেন। যার মধ্যে থাকবে বিতরণ কর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ এবং প্রযুক্তি কর্মকর্তা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছে, অ্যামাজনের সব স্তরে ছাঁটাই হবে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যামাজন ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। যা কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা হতো। এখন শোনা যাচ্ছে এ সংখ্যা দ্বিগুণ হবে। জানা গেছে, অ্যামাজন উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্য কর্মীদের ওপর নজর রাখতে বলেছে। মূলত ভালো কর্মী খুঁজে বের করার জন্য এমনটি করতে বলা হয়েছে। যেন ছাঁটাইয়ের মধ্যে তারা পড়ে না যান। ওই সূত্রটি আরও জানিয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাদের ২৪ ঘণ্টা আগে জানানো হবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া ছাঁটাইয়ের বিষয়টি সামনে আসার পর কর্মীদের মধ্যে ভীতি কাজ করছে বলে জানিয়েছে ওই সূত্রটি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামাজন একটি নির্দিষ্ট বিভাগ এবং অঞ্চলের বেশিরভাগ কর্মী ছেঁটে ফেলার চিন্তা করছে। যা তাদের পুরো ব্যবসায়িক কার্যক্রমের ওপর প্রভাব ফেলবে। অবশ্য ওই সূত্রটি জানিয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাদের করোনা মহামারির সময় নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় অনলাইনে পণ্য কেনাকাটা অনেকাংশে বেড়েছিল। তবে এখন অর্থ সাশ্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে অ্যামাজন। কয়েকদিন আগে জানা গিয়েছিল, বড়দিন সহ অন্যান্য ছুটির সময় অ্যামাজনে পণ্য বিক্রির পরিমাণ বেড়ে যায়। কিন্তু এবার কমেছে। এরপরই কর্মী ছাঁটাইয়ের চিন্তা-ভাবনা শুরু করে তারা। সূত্র: এনডিটিভি

post
বাংলাদেশ

প্রবাসীদের লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ বিমান ব্যবহার করার আহ্বান

সরকার প্রবাসীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমান সংযুক্ত করেছে। কষ্টার্জিত অর্থ দেশের বাহিরে চলে না যায় সেজন্য প্রবাসীদের যাতায়াতে নিজ দেশের বিমান ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।মঙ্গলবার সার্কের সিটি টাওয়ার হোটেলে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। আবু বক্কর সিদ্দিক আরও বলেন প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সহ-সভাপতি মোহা. জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভি প্রতিনিধি হেব্জু মিয়া, এসএ টিভি প্রতিনিধি সেলিম হাওলাদার, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি আবু বক্কর পাভেল, ডিবিসি নিউজ প্রতিনিধি মহসিন পারভেজ, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া, কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আলাল আহমেদসহ বিমান অফিসের কর্মকর্তা সামসুল আলম তুহিন ও গিয়াস উদ্দিন। প্রবাসীদের জন্য সরকার যত বেশি সুযোগ সুবিধা প্রদান করবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তত বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে। প্রবাসীরা ভালো থাকলে দেশের উন্নয়নে গতি বৃদ্ধি পাবে। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন জরুরি বলে মনে করেন প্রবাসী সংবাদকর্মীরা।

post
এনআরবি বিশ্ব

গ্রিসে ‘আন্তর্জাতিক ক্রিসমাস বাজার’ বাংলাদেশের অংশগ্রহণ

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ২২তম ‘আন্তর্জাতিক ক্রিসমাস বাজার’। প্রতি বছরের মতো এবারও দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক এই বাজারে অংশ নিয়েছে। গ্রিসের সুপরিচিত সংগঠন ‘ফ্রেন্ডস অব চিলড্রেন’ এই আন্তর্জাতিক বাজারের আয়োজন করে।গত ৩ ও ৪ ডিসেম্বর এথেন্সে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস অংশ নেয়। এতে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ তার সমৃদ্ধ ঐতিহ্য, কৃষ্টি এবং উন্নয়নচিত্র তুলে ধরে যা অনুষ্ঠানে আগত হাজারো দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।দর্শকরা বাংলাদেশের সুস্বাদু খাবারের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ লাভ করে এবং বাংলাদেশের পর্যটন, বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য সম্পর্কিত লিফলেট, পুস্তিকার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অবগত হয়।দূতাবাস পরিবারের সদস্যরা বাংলাদেশ স্টলে আগত নারী ও শিশু দর্শনার্থীদের হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেদির নকশা অংকন করেনবাংলাদেশ স্টলে আগত দর্শনার্থীদের স্বাগত জানান গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং তার সহধর্মিণী রেবেকা সুলতানা। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং দূতাবাস পরিবারের সদস্যরা স্টল পরিচালনা করেন।সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহারের মধ্য দিয়ে আবহমান বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, ব্যবসা-বাণিজ্য সুবিধা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আগত দর্শকদের মাঝে আগ্রহের সুযোগ তৈরি হয়েছে।

post
বিনোদন

অস্ট্রেলিয়ায় আড্ডায় মেতেছেন বাংলাদেশের তারকারা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। মাস খানেক আগে সেখানে উড়ে গেছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে তাদের কন্যা ইলহাম। সেখানে এক আড্ডায় মেতেছেন তারা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই আড্ডার কয়েকটি ছবি শেয়ার করেছেন শাবনূর। তাতে দেখা গেলো, একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন তারা। সবাই একসঙ্গে খাওয়া-দাওয়াও সেরেছেন।পোস্ট করা ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, শুধুমাত্র একটি শব্দ-আড্ডা। সেই পোস্টে সিরাজুল ইসলাম হাওলাদার নামের এক অনুরাগী লিখেছেন, ‘বাংলাদেশের সেরা দুই রমণীকে জানাই হাজার হাজার ফুলের শুভেচ্ছা।’ মাহমুদুল হাসান নামের আরেকজনের ভাষ্য, ‘অত্যন্ত ভালো দুজন অভিনেত্রী। ভালো থাকুন।’অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে আড্ডায় বিষয়ে ফারুকী বলেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সেই সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি।’

post
বিনোদন

কানাডায় নৃত্যানুষ্ঠানে বাংলাদেশি দুই খুদে শিল্পীর অংশগ্রহণ

কানাডার ক্যালগেরির পাম্পহাউস থিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠান। এতে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি-কানাডিয়ানরাও অংশগ্রহণ করেছে। আলবার্টা-ডান্স থিয়েটারের উদ্যোগে আয়োজিত নৃত্যানুষ্ঠানটি কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ডিসেস্বর) থেকে শুরু হয়ে শনিবার (৩ ডিসেম্বর) শেষ হবে।তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠানে ক্যাথেরিন এগানের উপন্যাস অবলম্বনে সেনেকস এ অংশগ্রহণ করছে ক্যালগেরির বিভিন্ন শহর থেকে আসা কিশোর-কিশোরীরা। আর এতে যোগ দিয়েছে কানাডায় প্রবাসী বাংলাদেশি দুই খুদে নৃত্যশিল্পী সহোদরা প্রার্থনা এবং প্রকৃতি। তাদের অসাধারণ নৃত্য পরিবেশনায় বিমোহিত হন দর্শকরা। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারী দুই খুদে নৃত্যশিল্পীর মা জেবুন্নিসা চপলা বলেন, গত ৪ মাস ধরে নৃত্যশিল্পীরা একত্রিত হয়ে ৭-৮ ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন করেছে, এছাড়াও থিয়েটার কোম্পানিটি এই প্রোডাকশনটির জন্য সপ্তাহব্যাপী নৃত্য শেখাবার জন্য শহরের অদূরে ক্যাম্পিংয়েরও আয়োজন করে। তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশি-কানাডিয়ানরা বেশি বেশি করে বিদেশি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের লাল সবুজের পতাকার মানকে বিদেশের মাটিতে সমুন্নত রাখুক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.