post
টেক মেন্টর

ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা ফারহানা হানিপের

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে সেমিনার অন ‘আইটি ক্যারিয়ার উইথ স্মার্ট টেকনোলজি’ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারহানা হানিপ ভার্চুয়ালি এক বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে আসতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আইটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। এবং পিপলএনটেক শিক্ষার্থীদের সঠিক আইটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের চাকুরী পেতেও সহযোগিতা করে থাকে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৮০০০ শিক্ষার্থীদের জব দিয়েছি।তিনি বলেন, পিপলএনটেক শুধু বাংলাদেশেই নয় আমেরিকার মূলধারাসহ বিশ্বের বিভিন্ন দেশে সঠিক আইটি ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে।এছাড়া পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন এপর্যন্ত চার শত’র বেশী বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছেন এবং তারা ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছে।এসময় তিনি ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেন। তিনি বলেন, ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে আসতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজের ভাষা সৈনিক শিল্পী ইমাদ হোসাইন মিলানায়তনে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি কলেজের প্রিন্সিপাল প্রফেসর রওশন আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোফাসসের হোসেন, ও পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিওন। প্রধান অতিথির বক্তব্যে রওশনারা বেগম বলেন, পিপলএনটেক এর অগ্রযাত্রা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সকল কার্যক্রম সহ শিক্ষার্থীদের বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত ও ক্যারিয়ার গঠনের জন্য পরামর্শ দেন। এছাড়াও তিনি সরকারি ইস্পাহানি কলেজের শিক্ষার্থীদের বিশেষ স্কলারশিপ দেওয়া হবে বলে জানান। তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারে আইটিতে তাদের দক্ষতা অর্জন করতে হবে। এতে পিপলএনটেক সকল ধরনের সহযোগিতা করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।বিশেষ অতিথির বক্তব্যে মোফাসসের হোসাইন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আগত শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন বলেন, পিপলএনটেক দীর্ঘ ১৮ বছর বছর ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, জব প্লেসমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয় অত্যন্ত সফলতার সাথে সেবা প্রদান করে আসছে। সেমিনারে মাছুমা ভূইয়া ফারহার সঞ্চালনায় পিপলএনটেকের বিভিন্ন কোর্স নিয়ে বক্তব্য রাখেন বিজনেস ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার রনি সাহা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র এসইও এক্সিকিউটিভ এন্ড ফ্যাকল্টি অফ ডিজিটাল মার্কেটিংয়ের ফরহাদ হোসেন সহ অন্যান্যরা ।

post
টেক মেন্টর

পিপলএনটেক পরিদর্শন করলেন সাইবার টিন'স অ্যাপের জনক সাদাত রহমান

পিপলএনটেক পরিদর্শনে এসেছিলেন সাইবার বুলিং থেকে নিরাপদ রাখতে সাইবার টিনস নামক মোবাইল এপ্লিকেশনের জনক সাদাত রহমান। ১৩ আগষ্ট, শনিবার দুপুরে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও এবং পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। পরবর্তীতে পিপলএনটেকের ক্লাসরুম পরিদর্শন , ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, ফ্যাকল্টি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিনিধিদের সাথে পরিচিত হোন। পরে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের পক্ষ থেকে সাদাত রহমান কে উপহার সামগ্রী তুলে দেন প্রেসিডেন্ট ফারহানা হানিপ। এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। পরিদর্শন শেষে সাদাত রহমান বলেন ‘টিনএইজরা যখন সাইবার ক্রাইমের শিকার হন; তখন তারা সব জায়গা থেকে প্রতিকূলতার সম্মুখীন হন। অপরাধ না করেও তাদের জীবন দিতে হয়। থানায় অভিযোগ জানিয়েও সব সময় প্রতিকার পায় না।’ তাই তাদের সুরক্ষার জন্য আমার এই প্রচেষ্টা। তিনি বলেন,সাইবার বুলিং কেবল বাংলাদেশ নয়; এটি এখন আন্তর্জাতিকভাবে অনেক বড় সমস্যা। এটা এখন বিশ্বের একটি বড় সমস্যা। সাইবার বুলিং নিয়ে সারা বিশ্ব এখন উদ্বিগ্ন জানিয়ে সাদাত বলেন, এ সমস্যা সমাধানে সারা বিশ্বকে আজ এগিয়ে আসতে হবে। ২০১৮ সালে সাদাত তার কয়েকজন বন্ধুর সহযেগিতায় ‘সাইবার টিন’ নামের অ্যাপটি তৈরি করেন৷ নড়াইলের সাদাত ২০২০ সালে নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে ১৭ বছর বয়সে সাদাতের হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।  অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন তিনি।

post
টেক মেন্টর

পিপলএনটেকের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্ট ফারহানা হানিপের পদ্মা সেতু ভ্রমণ

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ গতকাল (৯ আগস্ট) বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতু ভ্রমণ করেন। এ সময় বাংলাদেশে অবস্থিত পিপলএনটেকের সকল কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। পদ্মা সেতু ভ্রমণ শেষে মুন্সিগঞ্জের ঢালি'স আম্বার রিসোর্টে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে একটি বনভোজনের আয়োজন করেন। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন।এসময় পদ্মা সেতু পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিওন। ভ্রমণ শেষে বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের রিসোর্টে বিশ্রাম, সুইমিং, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিপলএনটেক কর্মকর্তাদের অংশগ্রহণে ছেলেদের ফুটবল খেলা, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মেয়েদের চামচে মার্বেল নিয়ে দৌড় এবং কেউ নিতে চায় না খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এসময় তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের একসাথে কাজ করার আহবান জানান এবং ভবিষ্যতে কাজের গতি আরো বাড়বে জানিয়ে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভবিষ্যত সফল করার সহযোগিতা কামনা করেন।

post
টেক মেন্টর

ওয়াশিংটন ইউনিভার্সিটির এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশন এক্সপো ২০২২ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার( ৩১ জুলাই) রাজধানীর পান্থপথ গুডলাক সেন্টারে পিপলএনটেক ইনস্টিটিউটে বেলা ১১ টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে এই এক্সপো। এসময় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশনাল কনসালট্যান্ট মাছুমা ভূঁইয়া ফারহার পরিচালনায় এক্সপোতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটি তে ভর্তির সুযোগ সুবিধা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয়। এসময় এক্সপো অনুষ্ঠানে যোগ দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সিএফও এবং পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ। উচ্চশিক্ষার জন্য কেন ওয়াশিংটন ইউনিভার্সিটি পছন্দ করবেন এ সম্পর্কে এক্সপোতে শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটির অবস্থান, পড়াশোনার মান, কোর্স ফি, টিউশন ফি সহ বিশদ আলোচনা করেন। এছাড়াও এক্সপো অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভর্তি, ভিসাসহ যাবতীয় তথ্য প্রদান করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি প্রীতি সরকার, মাহির শরীফ, তাসকিন আরিফ মেঘা।

post
টেক মেন্টর

‘আমাদের হাজারো আবুবকর হানিপ দরকার’-বিকর্ণ কুমার ঘোষ

নিজস্ব প্রতিবেদক-বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বিকর্ণ কুমার ঘোষ বলেছেন এখন‘আমাদের হাজারো আবুবকর হানিপ দরকার’-বিকর্ণ কুমার ঘোষবাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বিকর্ণ কুমার ঘোষ বলেছেন বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা এখন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছে, যে ইউনিভার্সিটির মালিকানা একজন বাংলাদেশির, যার নাম ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ‘সম্প্রতি আমি তার ইউনিভার্সিটিতে ভিজিট করেছি। মি. হানিপ এবং ফারহানা হানিপ তারা সেখানে অসাধারণ কাজ করছে। আমরা তাদের জন্য গর্ববোধ করি। যুক্তরাষ্ট্রের মাটিতে মি. হানিপ বাংলাদেশের পতাকা গৌরবের সাথে উড়াচ্ছেন। এই দেশকে এগিয়ে নিতে আমাদের হাজারো হানিপ দরকার,’ বলেন বিকর্ণ কুমার ঘোষ। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশের অধ্যায়নরত বিদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভলপমেন্টের জন্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মি. বিকর্ণ কুমার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন যাতে করে কম খরচে এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে- অর্থনৈতিক ক্ষেত্রে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এমনকি শিক্ষা ক্ষেত্রেও। আমাদের প্রধানমন্ত্রী এই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে মাত্র দশ থেকে বারো বছরে। তাকে ছাড়া আমাদের এই উন্নয়ন সম্ভব হতো না, এই দেশ ডিজিটাল বাংলাদেশ হতো না। ‘আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে- এবারের গন্তব্য স্মার্ট বাংলাদেশ গড়ার। বাংলাদেশ স্মার্ট হলে আমাদের নাগরিক স্মার্ট হবে, সরকার স্মার্ট হবে, আমাদের অর্থনীতি স্মার্ট হবে। এজন্য আমাদের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে, তাহলেই একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,’ তিনি যোগ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তথ্যপ্রযুক্তি খাত আগামি ২০৩০ সালের মধ্যে তৈরি পোষাক খাতের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং ২০৪১ সালে তথ্যপ্রযুক্তি খাত হবে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এসময় তিনি উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও দক্ষ হওয়ার মাধ্যমে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান। বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যদি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চ শিক্ষার জন্য যেতে চান তাহলে পিপলএনটেক তাদের সবধরনের সাহায্য-সহযোগিতা করবে। উক্ত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ তাঁর ইউনিভার্সিটি ও অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন যখন একজন শিক্ষার্থী কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন সে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করেন কিন্তু ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা একাডেমিক ও ইন্ডাস্ট্রি উভয় জ্ঞানই অর্জন করতে পারে, এরফলে তারা দক্ষ হয়ে চাকরি জীবনে প্রবেশ করে এবং প্রথম দিন থেকেই তারা অবদান রাখতে পারে। সুতরাং আমাদের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা শিক্ষা প্রদান করছি। আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ৪ থেকে ৩০ বছরের অভিজ্ঞ স্কলার রয়েছে। এই অভিজ্ঞ স্কলারদের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক ও ইন্ডাস্ট্রি উভয় জ্ঞানই অর্জন করতে পারছেন এবং দক্ষ হয়ে বের হচ্ছেন। যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর ৮৫ হাজার দক্ষ জনশক্তি এইচওয়ানবি (H1B) ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, এখানেও আমাদের কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা যারা অনেক দক্ষ তারা এই সুযোগ টা নিতে পারে। ‘আমাদের লক্ষ্য হলো আমাদের শিক্ষার্থীরা আমেরিকার প্রথম সাড়ির কোম্পানি গুলো তে জব করবে। সেভাবে আমরা তাদের দক্ষভাবে গড়ে তুলি’। তিনি বলেন গত ১৫ বছরে পিপলএনটেক থেকে ট্রেনিং নিয়ে প্রায় ৭ হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রের মেইন স্টিমে কাজ করছেন। সভাপতির বক্তব্যে পিপলনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ উপস্থিত বিদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য-সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষভাবে গড়ে তোলার আহবান জানান। শিক্ষার্থীদের পিপলনটেক সম্পর্কে অবহিত করতে গিয়ে তিনি বলেন, পিপলনটেক বাংলাদেশের একটি বহুজাতিক পেশাগত দক্ষতা উন্নয়ন কেন্দ্র, চাকরির স্থান নির্ধারণ, পরামর্শ এবং আউটসোর্সিং কোম্পানি। এটি "ডিজিটাল বাংলাদেশ" স্লোগান নিয়ে কাজ করার মিশন এবং ভিশন নিয়ে ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ও ২০১৪ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে পিপলনটেক আমেরিকায় ৮০০০ জনের বেশি অভিবাসীকে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের সবাই প্রতি বছর এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা বেতন মূলধারার চাকরি পেয়েছে। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন, ইস্টার্ন ইউনিভার্সিটির ডিন ও ফ্যাকল্টি অফ ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজির প্রফেসর ড. মো মাহফুজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রধান ড. শাহ মুর্তজা রশিদ আল মাসুদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর অ্যাক্টিং হেড আবুল কালাম আজাদ,ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক ড. আহমেদুল কবির। 

post
টেক মেন্টর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকে’র প্রেসিডেন্ট ফারহানা হানিপকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।বুধবার (২৭ জুলাই) পিপলএনটেক বাংলাদেশ অফিসে দুপুর ১ টায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। পরে ফারহানা হানিপ প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন এইচ আর এন্ড এডমিন তৌহিদুর রহমান,নেটওয়ার্ক সিস্টেমের হেড অফ ফ্যাকলটি কাজী মাহমুদ, জবপ্লেসমেন্ট ব্যবস্থাপক মাছুমা ভূইয়া ফারহা, সফটওয়্যার ডেভলপমেন্ট ম্যানেজার তাপস চন্দ্র দাস, বিজনেস ডেভলপমেন্ট ডেপুটি ম্যানেজার রনি সাহা, সহকারী ব্যবস্থাপক( একাউন্টস) হাসিনা আক্তার, সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ, বিজনেস ডেভলপমেন্টের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (প্রজেক্ট) ইয়াসিন আলম, হাফিজুর রহমান, আশরাফুল হক, ফরহাদ হোসেন, সাবরিনা পারভিন, অনামিকা সরকার পুজা, সাজ্জাদ হোসাইন, প্রীতি সরকার, মাহির হোসাইন, তাসকিন আরিফ মেঘা, লাবনি আক্তার, তানহা, শর্ণা, আশরাফুল সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

post
টেক মেন্টর

সেপ্টেম্বরে পিপলএনটেকে চালু হতে যাচ্ছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট

কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষা একটি দেশের শিল্প উন্নয়নের জন্য দক্ষ কারিগরি জ্ঞানে শিক্ষিত ও অভিজ্ঞ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যে দেশ যত বেশি দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে, সে দেশ তত বেশী শিল্পোন্নত।এই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক চালু করেছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। মহামারি করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ে। করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ আগামী সেপ্টেম্বর থেকে পিপলএনটেকে চালু হতে যাচ্ছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ২০২২।প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তব ভিত্তিক কারিগরি প্রশিক্ষণের নিশ্চয়তার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে বক্তব্য রাখেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিপলএনটেক পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেসব শিক্ষার্থী ভর্তি হবেন তাদের চাকরির বাজার নিয়ে চিন্তা করতে হবে না।কারিগরি প্রশিক্ষণ শেষে যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করবো। নিজেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায়:পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫ভিজিট করুনঃ https://www.peoplentech.com.bdমোবাইল : ০১৭৬২-০০২৪৪৪

post
টেক মেন্টর

পিপলএনটেকে শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর নতুন ব্যাচ

একবিংশ শতাব্দীতে ‘ডিজিটাল মার্কেটিং’ শব্দটি বেশ পরিচিত। ডিজিটাল মার্কেটিং হলো নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছাতে এবং নির্দিষ্ট একটি জিনিস বিক্রির জন্য বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে কম খরচে বেশি বেশি গ্রাহকের কাছে নিজের বিজ্ঞাপন দেখানো এবং সেখান থেকে মুনাফা লাভের একটি পদ্ধতি।ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডে আগ্রহী ক্রেতাদের সন্ধান করতে পারেন, তাঁদের সঙ্গে আলাপ করতে এবং গ্রাহক হওয়ার আগপর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মার্কেটিং এখন ছোট-বড় সব ধরনের ব্যবসার জন্যই অত্যাবশ্যকীয়।পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটিতে শুরু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর নতুন ব্যাচ। যোগাযোগ করুন এই ঠিকানায়-রেজিস্ট্রেশন লিঙ্ক – https://forms.gle/TL9oTp14zatFC1Zs9ক্লাস এর সময়- সোমবার এবং বুধবার (সন্ধ্যা ৭.০০- রাত ৯.০০ টা) বিস্তারিত জানতে ইনবক্স করুন - https://www.facebook.com/peoplentechbd অথবা সরাসরি কল করুন -01799 446655, 01885 981250,01611 446699পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি ১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫ ভিজিট করুনঃ https://www.peoplentech.com.bd নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুনঃ YouTube: https://www.youtube.com/c/PeopleNTechBangladesh Facebook Page: https://facebook.com/peoplentech/ Facebook Group: https://facebook.com/groups/peoplentechbd/

post
টেক মেন্টর

পিপলএনটেকে অনুষ্ঠিত হয়ে গেলো নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশনের অরিয়েন্টেশন ক্লাশ

যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর তত্ত্বাবধানে নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশন এর ৪র্থ ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।৪ জুন শনিবার রাজধানীর পান্থপথ গুডলাক সেন্টারের পিপলএনটেক ক্লাসরুমে এ অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।কোর্সটি পরিচালনা করবেন ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং সেক্টর নিয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞ মেন্টর কাজী মাহমুদুল হক । Washington University of Science and Technology এর তত্ত্বাবধায়নে ১ বছরের Post Graduation Diploma কোর্সটির Orientation Programm এ উপস্থিত ছিলেন কাজী মাহমুদুল হক এবং PeopleNTech এর Vice President Mashrul Hossain Khan Leon ও পিপলএনটেকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কুশল বিনিময়ের পাশাপাশি কোর্সের খুঁটিনাটি বিষয় এবং ক্যারিয়ার গাইডলাইন দেয়া হয়।ভর্তির জন্য রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/dV7vsmDpbAqjdQu68

post
টেক মেন্টর

বিআইটিএম ও পিপলএনটেকের যৌথ উদ্যোগে "Importance of Software Testing” সেমিনার অনুষ্ঠিত

BITM & PeopleNTech Institute of IT এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো “Importance of Software Testing”বিষয়ক সেমিনার। মেন্টর হিসেবে ছিলেন PeopleNTech Institute of IT এর অভিজ্ঞ শিক্ষক Muntasir Abdullah Mizan।রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/GqnMEgTZMenn3GiS9সফটওয়্যার টেস্টিং কোর্সে ক্যারিয়ার বিল্ড আপ করার সুযোগ, আন্তর্জাতিক জব সেক্টরে চাহিদা ও স্থায়িত্বকালসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সেমিনারে।৬০ ঘণ্টা ব্যাপি Software Testing and Quality Assurance কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ৪ জুন ২০২২ থেকে। কোর্স শেষে থাকছে BITM এবং PeopleNTech প্রদত্ত সার্টিফিকেট। আসন সংখ্যা সীমিত তাই ইনরোল করতে যোগাযোগ করুন আমাদের সাথে। 👉ক্লাস শুরু হবেঃ ৪ জুন ২০২২ 👉রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৩ জুন ২০২২ 👉ক্লাস সংখ্যাঃ ২০টি 👉মোট সময়ঃ ৬০ ঘণ্টা 👉ক্লাস সময়ঃ শুক্রবার এবং শনিবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01799 446655অফিসের ঠিকানাঃ PeopleNTech Institute of IT Good Luck Center (7th & 8th Floor), 151/7 Green Road, Dhaka-1205

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.