post
টেক মেন্টর

WUST Cybersecurity CTF Competition 2026: George Mason Team Takes First Place, WUST Girls Team Runners-Up

The Washington University of Science and Technology (WUST) hosted its 2026 Cybersecurity Capture the Flag (CTF) Competition, bringing together participants ranging from high school students to graduate-level competitors from across Washington, D.C., Virginia, and Maryland.The event took place at WUST’s Alexandria campus in the SOC lab, where aspiring cybersecurity professionals gathered to test and showcase their ethical hacking skills. The day-long competition featured a series of four challenge stages. Participants worked to identify and exploit vulnerabilities, capturing hidden “flags” on target systems using a range of industry tools, including Wireshark, Metasploit, Nmap, and others. The challenges were designed to simulate real-world cybersecurity scenarios, encouraging critical thinking and technical expertise. The competition was organized by the WUST SOC team, led by School of IT faculty lead and SOC Chief Advisor Dr. Necmi Mutlu, along with Assistant Professor and SOC Lab Coordinator Mahmood Menon Khan. SOC assistants Injamamul Haque and Ishak Mutlu contributed to designing and preparing the challenges. An experienced panel of judges, including Associate Professor Dr. Farhana Sarker and lab assistant Fahad Ferdous, evaluated teams after each stage of the competition. In the final results, the George Mason University team “AOD” secured first place with a perfect score of 100%. The WUST Girls team, “Zeroday Warriors,” earned second place with 85%, while Pinnacle Academy High School team named "White Hat Pumas" placed third with 75% scores. During the certificate award ceremony, WUST Chancellor and Chairman Abubokor Hanip congratulated all participants and praised the winners for their achievements. He emphasized the importance of organizing more such competitions and encouraged students to continue participating in CTF events to build their skills and represent WUST. WUST President Dr. Hasan K. Burk highlighted the value of hands-on learning, noting that competitions like these play a crucial role in engaging students and enhancing their practical knowledge. As part of the event, the SOC Lab welcomed visits from Dr. Jeffery Pirim, Vice President; Dr. Touhid Bhuiyan, Assistant Director of the School of IT; Rachele Rose, Director of Institutional Effectiveness and Chief of Staff; Dr. Sergei Andronikov, Director of Online Education; Jose Ortega, Director of Local Marketing & Recruitment; Dr. Amalisha Sabie-Aridi, Lead Faculty of the School of Business; Md. Golam Mostofa, Assistant Professor in the School of Business Administration; and several other staff members.

post
টেক মেন্টর

পার্বত্য অঞ্চলে বেকার যুবক-যুবতীদের ফ্রীল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে পিপলএনটেক

চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন বোর্ডের সহযোগিতায় "তিন পার্বত্য জেলার বেকার যুবক-যুবতীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ শীর্ষক স্কিম" শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিবেন অ্যামেরিকান ভিত্তিক প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান পিপলএনটেক।  গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মি. রিপান চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পিপলএনটেক লিমিটেডের চিফ অপারেটীং অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন (অর্থ), সুজন চৌধুরী (সদস্য), মোহাম্মদ মাহবুবুল করিম (সদস্য, বাস্তবায়ন ও অ্যাডমিনিস্ট্রেশন), এবং জাহিদ ইকবাল (সদস্য, পরিকল্পনা)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা ও আইসিটি স্কিমের প্রকল্প সমন্বয়ক সাগর পাল।এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ২০০ বেকার তরুণরা আইসিটি এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণের বিষয়বস্তু বেসিক কম্পিউটার ও হার্ডওয়্যার, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অডিও, ভিডিও, ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং। অংশগ্রহণকারীরা দক্ষতার সঙ্গে এই প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “নিজেকে স্কিলড করে গড়ে তুলতে পারলে কম পারিশ্রমিকে বিদেশে যাওয়ার দরকার হবেনা, দেশে বসেই উদ্যোক্তা হিসেবে তৈরী করা যাবে তখন আর চাকরি করা লাগবেনা নিজেই অনেককে চাকরি দিতে পারবেন। আবার নিজেরা ঘরে বসেই ফ্রীল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।”অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, "শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পিপলএনটেক যেভাবে আমেরিকা থেকে শুরু করে বিশ্বে যেভাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে, ঠিক একইভাবে তিন পার্বত্য জেলার বেকার যুবক-যুবতীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ দিবেন যেন তারা প্রশিক্ষণ শেষে নিজেরা উদোক্তা হিসেবা বা ফ্রীল্যান্সার হিসেবে কাজ করতে পারবে। এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"একজন শিক্ষার্থী জাহিদুল ইসলাম জানান, “আমি একটা কোম্পানি কাজ করি, কিন্তু আমি দেখলাম আমার কাজের চেয়ে আমি যদি এই কোর্স করি তাহলে আমি বেশি কাজ করতে পারবো। স্পেশালি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শুরু করতে পারবো, তাই আমি এই কোর্সে যোগদান করেছি।”পার্বত্য অঞ্চলে বেকার যুবক-যুবতীদের জীবনমান উন্নয়নের জন্য এই ধরনের আরো নেওয়া হচ্ছে, সেখানে কর্মসংস্থান তৈরী করা বা শিক্ষিত যুকব যুবতীরাই বেশি প্রধান্য পাবেন বলে জানান বক্তারা।

post
টেক মেন্টর

ইউএপির সঙ্গে সিয়াস ও ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক সই

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সঙ্গে চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) চীনের বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সাধারণ পরিষদের অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের সূচনা হয়েছে।চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। বর্তমানে এখানে ৩০ হাজার শিক্ষার্থী রয়েছেন। ইউএপির উপাচার্য কামরুল আহসান এবং সিয়াস ইউনিভার্সিটির প্রভোস্ট ও ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক লুসি লু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক সই করেন। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চশিক্ষার একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়। ডেভিড সোহন ২০০৮ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একই দিনে ইউএপির উপাচার্য কামরুল আহসান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।সমঝোতা স্মারক অনুযায়ী, ইউএপির সঙ্গে বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক সামগ্রী এবং প্রকাশনাগুলো বিনিময় করবে। একই সঙ্গে ছাত্রদের জন্য যৌথ সম্মেলন ও ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা, অনুষদ, কর্মী এবং ছাত্রবিনিময় প্রোগ্রামের ব্যবস্থা করবে।

post
টেক মেন্টর

মাইক্রোসফটের নামে ই-মেইল পাঠিয়ে যেভাবে প্রতারণা করছে হ্যাকাররা

মাইক্রোসফটের কর্মী বা মাইক্রোসফট অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠিয়ে উইন্ডোজ ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণা করছে একদল হ্যাকার। এরই মধ্যে মাইক্রোসফটের ভুয়া পরিচয়ে প্রায় পাঁচ হাজার ভুয়া ই–মেইল পাঠানোর ঘটনা শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চ। চেক পয়েন্ট রিসার্চের তথ্যমতে, ভুয়া ই-মেইলে মাইক্রোসফটের প্রাইভেসি নীতিমালাসহ বিভিন্ন নীতিগত বিষয় হুবহু লেখা থাকে। এমনকি মাইক্রোসফটের বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে। ফলে অনেকেই ই-মেইলটিকে মাইক্রোসফটের পাঠানো বলে বিশ্বাস করেন। কিন্তু ভুয়া ই-মেইলে বিভিন্ন সমস্যা সমাধানের প্রলোভনে এক বা একাধিক ভুয়া লগইন পেজ বা ওয়েবসাইটের লিংকে ক্লিক করতে বলা হয়। লিংকগুলোতে ক্লিক করলেই যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে পাসওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠাতে থাকে। পরে এসব তথ্য বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ দাবি করে হ্যাকাররা।জানা গেছে, মাইক্রোসফটের নামে পাঠানো ই-মেইলগুলো এমনভাবে লেখা হয়, যা দেখে প্রথমে আসল বলেই মনে হয়৷ কারণ, ভুয়া ই-মেইলগুলো যেসব ঠিকানা থেকে পাঠানো হয়, সেগুলোর ডোমেইন নেম প্রায় মাইক্রোসফটের ডোমেইন নেমের মতোই। অর্থাৎ মাইক্রোসফটের ডোমেইন নেমের কিছু শব্দ পরিবর্তন করে এসব ডোমেইন নেম তৈরি করা হয়েছে। ফলে ভালোভাবে খেয়াল না করলে যে কেউ এ ধরনের প্রতারণার কবলে পড়তে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

post
টেক মেন্টর

শিক্ষার্থীদের জন্য পিপলএনটেকে ২ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষতার মাধ্যমে বেকারত্ব মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে ২ কোটি টাকার বিশাল স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পিপলএনটেক, যারা গত এক দশক ধরে হাজার হাজার শিক্ষার্থীকে বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ করে দিয়েছে।এই স্কলারশিপের অধীনে পিপলএনটেকের নির্ধারিত কিছু বিশেষায়িত কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। কোর্সগুলো হলো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, এবং কম্পিউটার ফান্ডামেন্টাল।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, এই কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। এই স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধাসমূহ। প্রথমত, জবপ্লেসমেন্ট সুবিধা, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স শেষ করার পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে। দ্বিতীয়ত, বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করবে। এছাড়াও, যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, তাদের জন্য পিপলএনটেক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যা তাদের ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করার দক্ষতা দেবে।এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৪। আগ্রহী শিক্ষার্থীরা পিপলএনটেকের অফিসে সরাসরি এসে বা অনলাইনে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন।কোর্সে সরাসরি ভর্তির লিংক: https://peoplentech.com.bd/courses#category-12কোর্সের রেজিস্ট্রেশন লিংক: forms.gle/3BUEErR8kiFAZ8zh8অফিস ঠিকানা: পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি , ১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা।ওয়েবসাইট: www.peoplentech.com.bdফোন নম্বর: 01799446655/ 01929554499

post
টেক মেন্টর

পিপলএনটেক ও প্রাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি ও রাজধানীর মিরপুর প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৫ জুন (বুধবার ) বিকাল ৪ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রাইম  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপটেন এম এ জব্বার, বিএন  এবং পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।স্বাক্ষর শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় উল্লেখ করা হয় আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণের লক্ষ্যে কাজ করবে দুই প্রতিষ্ঠান।অনুষ্ঠানে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটিতে সকল কোর্সে প্রশিক্ষণ গ্রহণের প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ স্কলারশিপ ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।এছাড়াও তিনি বলেন, কোন শিক্ষার্থী যদি দক্ষতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে তাকে পিপলএনটেকেই চাকুরির নিশ্চয়তা প্রদান করা হবে।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকল্টি বৃন্দ।

post
টেক মেন্টর

দারিদ্র বিমোচনে কাজ করছেন বাংলাদেশের বিজ্ঞানী

দারিদ্র বিমোচনের পাশাপাশি সারা বিশ্বে উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন বাংলাদেশের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিস্ময় জাগানো পঞ্চব্রীহি নামে ধান উদ্ভাবন করেছেন তিনি। যা এক রোপনে পাঁচবার ফলন দেয়। এবার বিলেতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফলভাবে পরীক্ষামুলক ধান ফলাতে সক্ষম হয়েছেন এ বিজ্ঞানী। রোববার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে ফ্রেন্ড অফ কৃষান এন্ড পঞ্চব্রীহির উদ্যোগে ওয়ান্ডার রাইস,জয়েন দ্যা জার্নি শীর্ষক এক সেমিনারে বিলেতে পরীক্ষামুলক ধান ফলানোর সফল গল্প শোনান এ বিজ্ঞানী। সাংবাদিক এমদাদুল হক চৌধুরীর পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পারভেজ রশিদ। দারিদ্র এবং খাদ্যাভাবে সারা বিশ্বে প্রতিবছর কত মানুষ মারা যায়,তার পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন তথ্য তুলে ধরে প্রেজেন্টেশন করেন শাহরিয়ার আহমদ।

post
টেক মেন্টর

মিরপুর প্রাইম ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটির মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।১৫ মে (বুধবার ) বেলা ১২ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রাইম  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এরআগে হলরুমে আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের ব্যাপারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চ্যান্সেলর হানিপ বলেন, বর্তমান শিক্ষাক্ষেত্রে সারাবিশ্ব যে সমস্যা টা মোকাবিলা করছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি একাডেমি শিক্ষার সাথে দক্ষতা সমন্বিত করেছি অর্থাৎ ডিগ্রি, স্কিল ও জব এটাই আমার সমাধান।এটাই আমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করতে চাই।উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, 'যা কিছু জেনেছো,যা-কিছু শিখেছো তা উজার করে দাও। আমি একটা জিনিস বিশ্বাস করি যে, আপনি যেটুকু জানেন তার সবকিছু অন্যের সাথে শেয়ার করা উচিত'।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আইসিটি অধিদপ্তরের সিনিয়র সচিব জিয়াউল হকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। 

post
টেক মেন্টর

এআই ব্যবহারকারী ছয় মাসে হয়েছে দ্বিগুণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারকারী গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭৫ শতাংশই কর্মক্ষেত্রে এআই ব্যবহার শুরু করেছেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও লিংকডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্ক’ নামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন-সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।

post
টেক মেন্টর

বর্তমান সময়ে সম্পদশালী তাঁরা, যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে - আবুবকর হানিপ

হারুন উর রশিদ : ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেছেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয়, সম্পদশালী তাঁরা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। ১২মে (রবিবার) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আবুবকর হানিপ বলেন, আমি গত এক দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছে এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তারা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা অথবা অথবা মালিক তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। এরআগে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.