post
টেক মেন্টর

ব্লাড প্রেসার থেকে ইসিজি সব রিপোর্ট দেখাবে স্মার্টওয়াচ

হাতের ঘড়ি এখন কাজ করছে মোবাইলের মতোই। দিনকে দিন মোবাইল ফোন যত স্মার্ট হচ্ছে তেমনি স্মার্ট হচ্ছে হাতের ঘড়িও। স্মার্টফোনের প্রায় সব কাজ এখন করা যাচ্ছে স্মার্টওয়াচে। স্মার্টফোনের সব সুবিধাসমৃদ্ধ এমনই এক স্মার্টওয়াচ লঞ্চ করেছে স্যামসাং- যেখানে বিপি, ইসিজি ট্র্যাকিং ফিচারের মতো মেডিকেল চেকআপ করা যাবে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ সিরিজে রক্তচাপ এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ফিচার দেয়া হয়েছে। এটি প্রথম স্মার্টওয়াচ, যাতে ওভার দ্য এয়ার অর্থাৎ ওটিএ সাপোর্ট করে। এতে আপনি স্যামসাং হেলথ মনিটর বিপি এবং ইসিজি ট্র্যাকিং ফিচারটি পেয়ে যাবেন। গ্যালাক্সি ওয়াচটি একটি ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে, যা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পাশাপাশি পালস রেট রেকর্ড করতে পারে এবং স্যামসাং হেলথ মনিটর অ্যাপে রেকর্ড করতে পারে।ব্যবহার যেভাবে-    গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে আপনার গ্যালাক্সি ওয়াচ পেয়ার করুন।         এরপর স্যামসাং হেলথ মনিটর অ্যাপটি ওপেন করুন।         একটি ইসিজি রিডিং নিতে, আপনার বিপরীত হাতের আঙ্গুলগুলোকে গ্যালাক্সি ওয়াচের উপরের বোতামে ৩০ সেকেন্ডের জন্য আলতো করে চেপে রাখুন।         ইসিজি ডাটা পেয়ার করা গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করা হয়; যেখানে একটি পিডিএফ রিপোর্ট তৈরি করা হয়।

post
টেক মেন্টর

ইউটিউবে যেভাবে ভিডিওর ভিউ বাড়াবেন

অনলাইনে অর্থ উপার্জনের জন্য অনেকেই ইউটিউব অ্যাকাউন্ট খোলেন। ভিডিও তৈরি করে নিজের সেই অ্যাকাউন্টে আপলোড করলেও অধিকাংশ সময় দেখা যায় ভিডিওতে ভিউ খুব বেশি একটা হয় না। মানসম্মত কনটেন্ট না হওয়া, সঠিক নিয়ম না মানার কারণে ভিডিওর ভিউ সংখ্যা খুব কম হয়ে থাকে। তাই আজকের প্রতিবেদনে ইউটিউবে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বেশ কিছু কৌশল এবং প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।ভিডিওর মান বৃদ্ধি করুন : ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনাকে উচ্চ মানের ভিডিও তৈরি করতে হবে। যেন দর্শকরা অধিক সময় আপনার ভিডিওগুলো দেখতে উৎসাহিত হন।এজন্য ভালো ক্যামেরা, মাইক্রোফোন এবং প্রসেসিং উপকরণের জন্য নিয়ে চিন্তা করতে হবে।ইনফরমেটিভ এবং বিনোদনমূলক ভিডিও তৈরি করুন : আপনার ভিডিওগুলো ইনফরমেটিভ এবং বিনোদন ভিত্তিক হতে হবে। যেন ভিডিওটি দর্শকদের জন্য দ্রুত এবং বিনোদনমূলক হয়।বিশেষ টপিক নির্বাচন করুন : আপনি যে সম্প্রদায়ের আছেন, সেই সম্প্রদায়ের জন্য ভিডিও তৈরি করুন এবং আপনার নিজের প্রতিষ্ঠান তৈরি করুন।ট্রেন্ডিং টপিক নির্বাচন করুন : ইউটিউবে ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করা যেতে পারে। তাহলে আপনার ভিডিওগুলো একটি বিশেষ দর্শক মহলে প্রচুর ভিউ পাবে।আকর্ষণীয় ভিডিও তৈরি করুন : আপনি আপনার ভিডিওগুলোর প্রমোট করার জন্য সামাজিকমাধ্যমে একটিভ থাকার পাশাপাশি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন। এতে আপনার দর্শকদের সঙ্গে কমেন্ট এবং প্রতিক্রিয়ার মাধ্যমে ইন্টারঅ্যাক্ট বৃদ্ধি পাবে।ভিডিও প্রকাশ সময় নির্বাচন করুন : আপনি সবচেয়ে জনপ্রিয় সময় বা পিক আওয়ারে আপনার ভিডিও আপলোড করুন। একটি পুল তৈরি করুন : ভিডিওর শুরুতে দর্শকদের উৎসাহিত করার জন্য অংশগ্রহণকারীদের জন্য একটি কুইজ/পুল তৈরি করতে পারেন। যার মাধ্যমে ইউটিউব চ্যানেলে এনগেজ বৃদ্ধি পাবে।কীওয়ার্ড ব্যবহার করুন : আপনার ভিডিওর টাইটেল ও ডেসক্রিপশনে সঠিক কীওয়ার্ড ব্যবহার করতে হবে। কারণ সঠিক কীওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি সার্চ ইঞ্জিনে লিখে ভাল ফলাফল পেতে পারেন। কারণ, কীওয়ার্ড লিখেই বেশির ভাগ লোক ইউটিউবে নিজের পছন্দের ভিডিওর খোঁজ করেন।

post
টেক মেন্টর

এআই ৪০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে : আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রায় ৪০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে।আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বেশির ভাগ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভবত সামগ্রিক বৈষম্যকে আরও খারাপ করবে।’ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, নীতিনির্ধারকদের ‘উদ্বেগজনক প্রবণতা’ মোকাবিলা করা উচিৎ, যাতে এই প্রযুক্তি ‘সামাজিক অস্থিরতাকে’ আরও বাড়িয়ে তুলতে না পারে।ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এআইয়ের বিস্তার বর্তমান সময়ে প্রযুক্তিটির সুবিধা ও ঝুঁকি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।আইএমএফ বলেছে, এআই সম্ভবত চাকরির বাজারের বড় অংশকে প্রভাবিত করবে। এর ছোঁয়া ভবিষ্যতের অর্থনীতির ৬০ শতাংশে লাগতে পারে। এই পরিস্থিতিতে অর্ধেক ক্ষেত্রে এআইয়ের সমন্বিত প্রয়োগে উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে, এমনটা প্রত্যাশা করতে পারেন কর্মীরা।অন্যদিকে, আগে মানুষের করা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকবে এআইয়ের। ফলস্বরূপ, কর্মীদের প্রয়োজনীয়তা কমবে এবং বেতন কাঠামোতে প্রভাব পড়বে। ক্ষেত্রবিশেষে আগের চাকরি নিঃশেষও হতে পারে।নিম্ন আয়ের দেশগুলোতে প্রযুক্তিটি চাকরির বাজারকে ২৬ শতাংশ প্রভাবিত করতে পারে বলেও ধারণা করছে আইএমএফ।জর্জিয়েভা বলেন, ‘এগুলোর অনেক দেশে এআইয়ের সুযোগসুবিধা কাজে লাগানোর জন্য যথেষ্ট অবকাঠামো ও দক্ষ জনবল নেই। এতে সময়ের আবর্তনে প্রযুক্তিটি বিশ্বে দেশগুলোর বৈষম্যমূলক অবস্থা আরও খারাপ করতে পারে।’সামগ্রিক বিবেচনায় এআই গ্রহণ ও প্রয়োগের পর উচ্চ আয়ের ও কমবয়সী কর্মীরা অন্যান্যদের সঙ্গে মজুরিতে অসামঞ্জস্য অবস্থার বৃদ্ধি দেখতে পারে। এই অবস্থায় আইএমএফ মনে করছে, নিম্ন আয়ের ও বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারে।

post
টেক মেন্টর

হোয়াটসঅ্যাপে যোগাযোগ গোপন রাখার ৫ উপায়

হোয়াটসঅ্যাপে আপনি কার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি এবং যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বার্তাগুলো বুঝতে পারবে না। কারণ গোপন সংকেতে এগুলো লুকিয়ে রাখা হয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে।এর পরও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আপনি যদি সন্দেহ করেন, কেউ হোয়াটসঅ্যাপে আপনার ওপর নজর রাখছে এবং আপনি আরও নিরাপদ থাকতে চাচ্ছেন, তবে নিচের এই পাঁচটি সেটিংস চালু রাখুন।প্রথমে দেখতে হবে আপনি যার সঙ্গে কথা বলছেন তার চ্যাট বা বার্তাগুলো ‘এনক্রিপ্টেড’ আছে কিনা। এটি যাচাই করার জন্য, চ্যাট করার সময় থ্রি ডটস অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘ভিউ কনট্যাক্ট’থেকে ‘এনক্রিপশন’মেনুতে গিয়ে সবুজ রঙের তালা (লক) চিহ্ন দেখলে বুঝতে হবে চ্যাটটি নিরাপদ আছে।আপনি যদি চান কাউকে পাঠানো বার্তাগুলো আপনা আপনি হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাক, সেটিও করা যাবে। সে জন্য আবারও থ্রি ডটস অপশনে গিয়ে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করতে হবে। সেখান থেকে নির্দিষ্ট সময় ঠিক করে দিলেই, বার্তাগুলো নির্ধারিত সময়ের পর হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাবে।আপনি যদি আরও নিরাপদ হতে চান তবে হোয়াটসঅ্যাপের বার্তাগুলো যেখানে সংরক্ষিত (ব্যাকআপ) রাখা হয় সেখানেও ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করতে পারবেন। ফলে গুগল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানও আপনার বার্তাগুলো দেখতে পাবে না। এটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ-এ গিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন একটি পাসওয়ার্ড দিয়ে চালু করা যাবে। তবে মনে রাখবেন, এই পাসওয়ার্ড ভুলে গেলে গুগল থেকে তথ্য ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই।চাইলে যার সঙ্গে কথা বলছেন তার চ্যাট লক করে রাখা যাবে। এর ফলে কেউ আপনার ফোন হাতে পেলেও আপনার পাঠানো বার্তাগুলো পড়তে পারবে না। এটি করার জন্য ভিউ কনট্যাক্ট-এ গিয়ে চ্যাট লক অপশন চালু করতে হবে। এর পর হোয়াটসঅ্যাপের পর্দায় (হোমস্ক্রিন) লকড চ্যাট নামের একটি মেন্যু চলে আসবে। চ্যাট করার জন্য প্রতিবারই সেখানে লক খুলে ঢুকতে হবে।আপনি যদি হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে কল আসা বন্ধ করতে চান, তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখান থেকে সাইলেন্স আননোন কলার চালু করে দিলেই অপরিচিত নাম্বার থেকে আসা কল বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।

post
টেক মেন্টর

চার বিভাগে দক্ষ জনবল নিয়োগ দিবে পিপলএনটেক

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চারটি বিভাগে দক্ষ ও যোগ্য চাকুরী প্রত্যাশীদের জন্য থাকছে চাকুরির সুযোগ।ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ, সফটওয়্যার বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও জুনিয়র সফটওয়্যার ডেভলপার নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আশুলিয়ায় ড্যাফোডিল ক্যাম্পাসে জব উৎসব ২০২৩ অনুষ্ঠানে স্পট ইন্টারভিউের মাধ্যমে থাকছে চাকুরির সুযোগ।পিপলএনটেকের নির্ধারিত পদে চাকুরী প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা। জব উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা বলেন, তাঁরা পিপলএনটেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ কর্মী নিয়োগে বদ্ধপরিকর।উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

post
টেক মেন্টর

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী জব উৎসব শুরু

দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে জব উৎসবের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ নভেম্বর) ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে দুদিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।এর আগে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উৎসবে ১২০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা প্রায় তিন হাজার চাকরি এবং প্রায় এক হাজারটি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত থাকবেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চূড়ান্ত বর্ষ বা সম্প্রতি স্নাতক সম্পন্ন করা কমপক্ষে চার হাজার ২০০ প্রত্যাশী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া থাকবে স্ব-মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ, চাকরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং অ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ।১২০টি প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি।জব উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা বলেন, তাঁরা পিপলএনটেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ কর্মী নিয়োগে বদ্ধপরিকর।প্রতিষ্ঠানের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে চারটি বিভাগে ১. ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ২. বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ, ৩. সফটওয়্যার বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও ৪. জুনিয়র সফটওয়্যার ডেভলপারের জন্য দক্ষ জনবল প্রয়োজন।তিনি বলেন, `জব উৎসবে আসার মূল কারণ হলো আমরা এই মেলা থেকে আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তিকে সংগ্রহ করে প্রতিষ্ঠানে জব প্রদান করবো।উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

post
টেক মেন্টর

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড শিক্ষার্থীদের শতভাগ স্কলারশীপ ঘোষণা ডব্লিউইউএসটির চ্যান্সেলরের

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের শিক্ষার্থীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ফুল স্কলারশিপ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬-১৪ বছরের শিশুদের ৩ জন করে ৯টি গ্রুপে ও ১ জন বেষ্ট চ্যাম্পিয়নসহ মোট ১০ জনকে ফুল স্কলারশিপ দেওয়া হবে।শনিবার (২১ অক্টোবর) রাজধানীর কাওরানবাজার ভিশন ২০২১ টাওয়ার সফটওয়্যার টেকনলোজী পার্ক কনফারেন্স রুমে এই প্রোগ্রামের মিশন কন্ট্রোলার এবং আসিসট্যান্ট মিশন কন্ট্রোলারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।ইঞ্জিনিয়ার হানিপ বলেন, ' বাংলাদেশ ইনোভেশন ফোরামের শিক্ষার্থীরা যদি এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্সে ভর্তি হতে চায় তাদের সরাসরি ৫০% স্কলারশীপ প্রদান করা হবে৷শিক্ষার্থীদের উদ্দেশ্য হানিপ বলেন, 'অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে শুধু একাডেমিক বিষয়ে পড়াশোনা করানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে দক্ষতার প্রয়োজন হয়, অভিজ্ঞতা দরকার হয়।আমরা এসব বিষয় মাথায় রেখে ডিগ্রি অর্জনসহ কাজের দক্ষতা অর্জনের সাথে চাকরি জন্য প্রস্তুত করে থাকি।এছাড়াও আইটি বিষয়ক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরামের শিক্ষার্থীদের পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটিতে ৫০% স্কলারশিপ ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান নির্বাহী আরিফুল ইসলাম অপু।এর আগে দ্বিতীয়বারের মতো ২৯-৩০ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ‘স্পেস রোবটিক্স ক্যাম্প’ আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প। দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ থেকে ৪-১৬ বছর বয়সি ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ৩০টি গ্রুপে বিভক্ত হয়ে তারা স্পেস থিমের ওপর প্রায় ৩০টি রোবট তৈরি করে। এ রোবটগুলো বিশেষ করে মঙ্গলগ্রহে এবং চাঁদে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালাতে পারবে। এর মধ্যে ছিল স্পেস জাঙ্ক কালেক্টর, কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর, অক্সিজেন ডিটেক্টর, মিথেন ডিটেক্টর ।

post
টেক মেন্টর

পিপলএনটেক থেকে দক্ষ জনবল নিবে কার্নিভাল

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি থেকে দক্ষ জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট।বুধবার (১৮ অক্টোবর) পিপলএনটেকের বাংলাদেশ অফিসে কার্নিভাল ইন্টারনেট প্রতিষ্ঠান ও পিপলএনটেকের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।শিক্ষাজীবনে বিভিন্ন মেয়াদী কোর্সের জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্ভরযোগ্য স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান 'পিপলএনটেক'। প্রতিষ্ঠানটি থেকে কোর্স সম্পন্ন করা দক্ষ শিক্ষার্থীদের চাকরি প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন কার্নিভাল ইন্টারনেটের কর্মকর্তারা।আলোচনা অনুষ্ঠানে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা পৌছে দেওয়া প্রতিষ্ঠান কার্নিভালের সাথে আলোচনায় পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের পরে চাকুরীর জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হলো।এ সময় উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের প্রধান কাজী মাহমুদুল হক, ডেপুটি ম্যানেজার শেখ আহমেদ। এছাড়াও কার্নিভালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের প্রধান আদনান রিজভি হেড অফ বিজনেস রিযওয়ান বাকের মিল্কি।দেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কার্নিভালের পূর্বের নাম ছিল ডোজ।সেরা ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি সাবস্ক্রাইবারদের ডিজিটাল লাইফস্টাইলকে বহুমাত্রায় উপভোগ্য করে তুলতে লাইফস্টাইল সেবার একটি অনন্য সমাহার প্রদানের লক্ষ্যেই কার্নিভালের এই যাত্রা।

post
টেক মেন্টর

ঢাকায় ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ; সোমবার দিবেন যুক্তরাষ্ট্রে স্কলারশীপ নিয়ে পড়াশোনার পরামর্শ

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। নানা বিচিত্র বিষয়ে পড়ার সুযোগ আছে সে দেশে।যুক্তরাষ্ট্রে এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেখানে স্নাতক পর্যায়ে পড়ার জন্য বেশ বিস্তৃত ও নানা আঙ্গিকের সুযোগ রয়েছে । বিশ্ববিদ্যালয়টি তে বিভিন্ন অ্যাসোসিয়েট ডিগ্রির আবেদন করা যায়।আবার নানা বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রির জন্যও বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টিতে।বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন প্রক্রিয়া,পার্টটাইম চাকুরী, টিউশন ফি, স্কলারশিপ, প্রশিক্ষণ সুবিধা সহ নানাবিধ বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের সাথে।আগামী ৯ অক্টোবর সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।সাক্ষাতের স্থান-পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি।১৫১/৭, গুড লাক সেন্টার, (৭মও ৮ম তলা) গ্রীণ রোড, ঢাকা।উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সালে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির মালিকানা নেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টি তার শিক্ষণ ও পরিচালন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনে। যার মধ্য দিয়ে এটি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে তিনশো ছাত্রছাত্রী নিয়ে আবুবকর হানিপ তার যাত্রা শুরু করেন। দুই বছরের ব্যবধানে ছাত্রছাত্রীর সংখ্যা দাড়িয়েছে এখন ১৫শ'র বেশি। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে পাঁচশতাধিকের ও বেশি বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে।বিশ্ববিদ্যালয়ে স্কলার কাম প্রাক্টিশনার শিক্ষক, সুসংগঠিত টিমওয়ার্ক, শ্রেণিকক্ষে কর্মস্থলের রেপ্লিকা সৃষ্টি করে দেওয়া বিশেষ শিক্ষাপদ্ধতি এবং সেন্টার ফর স্টুডেন্ট সাকসেস প্রতিষ্ঠাই এই সাফল্যের কারণ।ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ও গ্রিনকার্ড হোল্ডার শিক্ষার্থীরাও এখন এই বিশ্ববিদ্যালয়কে তাদের পাঠস্থল হিসেবে বেছে নিচ্ছেন।

post
টেক মেন্টর

ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপে খোলা যাবে চ্যানেল

নতুন ফিচার এনেছে মেসেজ আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখন এই প্ল্যাটফর্মটিতে নিজস্ব চ্যানেল খুলতে পারবেন ব্যবহারকারীরাবিশ্বের ১৫০টি দেশ থেকে এই ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যার ফলে শুধু প্রোফাইল বা গ্রুপ কিংবা কমিউনিটি নয়, তৈরি করা যাবে নিজের চ্যানেলও। অ্যান্ড্রয়েড ২.২৩, ৮.৬ বিটা ভার্সনে উল্লিখিত চ্যানেল ফিচারটি খুঁজে পাওয়া গেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করা যাবে সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে। এরই মধ্যে অনেক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন। তবে চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। কেউ যদি নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করে দেন, তাহলে তিনি সেখানে আর ফিরতে পারবেন না। ডিলিট করার পরেও অবশ্য ফলোয়াররা সেই চ্যানেল খুঁজে পাবেন। নতুন এই ফিচার তথ্য সম্প্রচারের কাজে লাগবে। ওয়াবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেলগুলো স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদাভাবে কাজ করবে। এই বিভাগকে ‘আপডেট’ বলা হবে। ভবিষ্যতে স্ট্যাটাস ট্যাবে স্ট্যাটাস আপডেটের জন্য একটি নতুন ইন্টারফেস থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে না, প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীর ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দেখানো হবে না। প্রাথমিকভাবে ১০টি দেশে এই ফিচার উন্মুক্ত করা হয়েছিল। ইতিবাচক সাড়া পাওয়ায় ১৫০টি দেশে এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। মেটা জানায়, `আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব একটি ব্যক্তিগত সম্প্রচারমাধ্যম গড়ে তোলা। এটি আপনাদের চ্যাট থেকে আলাদা। আপনি কাকে অনুসরণ করছেন তাও দেখা যাবে না। অ্যাডমিন ও অনুসারী প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমরা নিশ্চিত করবো। জানা গেছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.