টেক মেন্টর

সেপ্টেম্বরে পিপলএনটেকে চালু হতে যাচ্ছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট

post-img

কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষা একটি দেশের শিল্প উন্নয়নের জন্য দক্ষ কারিগরি জ্ঞানে শিক্ষিত ও অভিজ্ঞ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যে দেশ যত বেশি দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে, সে দেশ তত বেশী শিল্পোন্নত।

এই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক চালু করেছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট।

মহামারি করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ে। করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ আগামী সেপ্টেম্বর থেকে পিপলএনটেকে চালু হতে যাচ্ছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ২০২২।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা।

এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তব ভিত্তিক কারিগরি প্রশিক্ষণের নিশ্চয়তার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে বক্তব্য রাখেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিপলএনটেক পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেসব শিক্ষার্থী ভর্তি হবেন তাদের চাকরির বাজার নিয়ে চিন্তা করতে হবে না।

কারিগরি প্রশিক্ষণ শেষে যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করবো।

নিজেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায়:

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি

১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

ভিজিট করুনঃ https://www.peoplentech.com.bd

মোবাইল : ০১৭৬২-০০২৪৪৪

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.