post
টেক মেন্টর

বর্তমান সময়ে সম্পদশালী তাঁরা, যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে - আবুবকর হানিপ

হারুন উর রশিদ : ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেছেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয়, সম্পদশালী তাঁরা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। ১২মে (রবিবার) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আবুবকর হানিপ বলেন, আমি গত এক দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছে এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তারা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা অথবা অথবা মালিক তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। এরআগে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

post
টেক মেন্টর

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক সই

হারুন উর রশিদঃ বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার ইউনিভার্সিটি (পিইউসি) ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।রবিবার (১২ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে। ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন,  আমি গত এক থেকে দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছি এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তাঁরা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে।তিনি জানান, বাংলাদেশিরা যেন দেশ ত্যাগের আগেই নিজেকে যুক্তরাষ্ট্রে আইটি পেশার যোগ্যতা অর্জন করতে পারে। সেই লক্ষ্যে শিগগিরই দেশের বিভাগীয় শহরে পিপলএনটেকের শাখা খুলবেন। এতে করে বাংলাদেশিরা আউট সোর্সিং এর মাধ্যমে উপার্জন বাড়াতে পারবেন।সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্টার খুরশীদুর রহমান, শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

post
টেক মেন্টর

সপ্তাহে ৩ দিন অফিস? এআই নিয়ে বড় `ভবিষ্যদ্বাণী` বিল গেটসের

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) মানবসম্পদের বিকল্প কিনা, সেই বিতর্কের শেষ নেই। তবে এআই যে মানুষের একাধিক কাজ করে ফেলতে পারে, তার প্রমাণ ইতিমধ্যেই মানুষ পেয়ে গেছে।কথা আছে, প্রযুক্তি সর্বদাই মানুষের কাজ সহজ করতেই তৈরি হয়। বিভিন্ন সংশয়ের মধ্যেই সুখের খবর দিলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস (Bill Gates)। তিনি বলছেন, এআই মানুষের কাজ অনেক সহজ করে দেবে। এমনকী সপ্তাহে ৩ দিন কাজও হয়ে যেতে পারে।বিল গেটস বর্তমানে মাইক্রোসফট এআই -এর একাধিক প্রকল্প লিড করছেন। একটি সাক্ষাত্‍কারে বিল গেটস-এর বক্তব্য, সে ক্ষেত্রে কর্পোরেট কোম্পানিগুলির মানবসম্পদের উপর কাজের বোঝা কমবে। সপ্তাহে তিনদিন কাজও হয়ে যেতে পারে। তাঁর কথায়, 'যদি এমন একটি সমাজ তৈরি হয়, যেখানে সপ্তাহে মাত্র ৩ দিন অফিস, বাকি দিন ছুটি, তাহলে তো ভালই।' মানুষের উপর কাজের চাপ কমবে:বিল গেটস বলছেন, আগামী দিনে মানুষের অনেক কাজ এআই করে ফেলবে। তার ফলে খারাপ কিছু হবে না। বরং ভালই হবে। মানুষের উপর কাজের চাপ কমবে। তার ফলে ওয়ার্ক-লাইফ ব্যালান্স বা নিজেকে অথবা পরিবারকে আরও বেশি করে সময় দিতে পারবে মানুষ। AI-এর জেরে চাকরি চলে যেতে পারে বহু মানুষের? বিল গেটস-এর বক্তব্য, ইতিহাসের দিকে তাকালে, যতবার প্রযুক্তিগত বিপ্লব ঘটেছে, মানুষের চাকরি যায়নি। বরং কাজের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে কর্মী ও কোম্পানি, দুতরফকেই নতুন প্রযুক্তি শিখতে হবে। বস্তুত, এআই বিপ্লবের ফলে মানুষের কাজের বোঝা কমবে ও সপ্তাহে কম দিন কাজ করতে হবে, এই পূর্বাভাস কিন্তু জে পি মর্গ্যানের সিইও জেমি ডাইমনও দিয়েছেন। তাঁরও বক্তব্য, আগামী প্রজন্মকে হয়তো সপ্তাহে ৪ থেকে সাড়ে ৩ দিন কাজ করতে হবে। বাকি দিন ছুটি কাটাবে। ২০২৯ সালের মধ্যে এআই আরও স্মার্ট হয়ে যাবে। তখন তার সুফল বোঝা যাবে।

post
টেক মেন্টর

সমস্যায় ফেসবুক, প্রোফাইলে ত্রুটি

সমস্যায় ভুগছে মেটার মালিকাধীন ফেসবুক। নিজের ফেসবুকে বা বন্ধুর প্রোফাইলে দৃশ্যমান হচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কেউ কেউ। মুশাহিদ হোসেন নামের এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ফেসবুকে ঝামেলা? নিজের ও অনেকের পোস্ট দেখতে পাচ্ছি না।তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুমে ত্রুটি সম্পর্কে কিছুই জানানো হয়নি। এক্সে সালমান সাঁকো নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার সব পোস্ট কোথায়, ফেসবুক?’। ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী রিপোর্ট করেছেন। ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’ এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানা গেছে। মাঝেমধ্যেই ফেসবুকে কারিগরি ত্রুটি দৃশ্যমান হচ্ছে। ঘণ্টার ব্যবধানে আবার তা স্বাভাবিকও হয়ে যায়। খবরে প্রকাশ, চলতি বছর ইনস্টাগ্রাম ও ফেসবুক মাধ্যমে কয়েক দফায় ব্যবহারকারীরা কারিগরি ত্রুটিতে ভুগেছেন।

post
টেক মেন্টর

শাওমির প্রথম গাড়ি উন্মোচন : ২৭ মিনিটে ৫০ হাজারের অর্ডার

নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আশ্চর্যের বিষয় হলো, উন্মোচনের মাত্র আধা ঘণ্টার মধ্যেই ৫০ হাজারেরও বেশি গাড়ির অর্ডার পায় কোম্পানিটি।উদ্বোধনী অনুষ্ঠানে শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেন, গাড়িটির স্ট্যান্ডার্ড স্পিড আল্ট্রা সেভেন বা এসইউ৭ মডেলের দাম ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান বা ২৯ হাজার ৮৭২ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৫১ হাজার ৪৫২ টাকা)। আর ম্যাক্স সংস্করণের দাম ঠিক করা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৯০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ ৫৮ হাজার ১৬৪ টাকা)। তিনি আরও জানান, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে আমরা ৫০ হাজারেরও বেশি গাড়ির অর্ডার পেয়েছি। গত ডিসেম্বরে এসইউ৭ মডেলের গাড়ি নির্মাণের ঘোষণা দেওয়ার সময় লেই জুন বলেছিলেন, শাওমি বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি হওয়ার পরিকল্পনা করছে। শাওমি কর্তৃপক্ষের দাবি, নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি দিতে পারবে। এছাড়া শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি এই গাড়িতে থাকবে, যা এর আগে চীনেও দেখা যায়নি। লেই জুন জানান, কোম্পানি পোরর্শের দুই স্পোর্টস-কার মডেল টায়ক্যান এবং প্যানামেরার আদলে তৈরি করা হয়েছে এসইউ ৭ এবং এসইউ ৭ ম্যাক্স। দু’টি গাড়িরই ন্যূনতম রেঞ্জ ৭০০ কিলোমিটার, যেখানে টিসলার মডেল ৩ জেনারেশনের গাড়িগুলোর ন্যূনতম রেঞ্জ ৫৬৭ কিলোমিটার। নিয়মিত ম্যানুয়ালের পাশাপাশি স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস দিয়েও পরিচালনা করা যাবে এইইউ ৭ এবং এসইউ ৭ ম্যাক্স। প্রসঙ্গত, শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা কোম্পানি। প্রতি বছর বাজারে যত স্মার্টফোন কেনাবেচা হয়, শতকরা হিসেবে সেসবের ১২ শতাংশের যোগান আসে শাওমি থেকে। ২০২২ সালে প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ঘোষণা দেয় শাওমি। বিবিসিকে লেই জুন জানান, শিগগিরই চীনের রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএআইসি’র সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তাদের কোম্পানি। চুক্তিটি স্বাক্ষর হলে বিএআইসি’র বেইজিং প্ল্যান্টের দায়িত্ব পাবে শাওমি। এই প্ল্যান্টটিতে প্রতি বছর গড়ে ২ লাখ গাড়ি প্রস্তুত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নামলো শাওমি। যদিও চীনের অভ্যন্তরীণ বাজারে টেসলার ব্যাপক চাহিদা রয়েছে। টেসলার মডেল ৩ জেনারেশনের যেসব গাড়ি চীনের বাজারে সহজলভ্য, সেসবের মধ্যে সবচেয়ে সস্তাটির দাম ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৩৭ লাখ ৩৭ হাজার ৪২১ টাকা)। টেসলার পাশাপাশি শাওমির অন্যতম প্রতিযোগী হলো আরেক চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৩ সালের শেষের দিকে টেসলাকে হটিয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে শীর্ষে উঠে এসেছে বিওয়াইডি। শেষ তিন মাসে রেকর্ড ৫ লাখ ২৫ হাজার ৪০৯টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। একই সময়ে টেসলা বিক্রি করেছে ৪ লাখ ৮৪ হাজার ৫০৭টি গাড়ি। 

post
টেক মেন্টর

২৬ শে মার্চ উপলক্ষে পিপলএনটেকে আকর্ষণীয় অফার

একবিংশ শতাব্দীর শুরু থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হলো তথ্যপ্রযুক্তি। নব্বইয়ের দশক থেকেই বিভিন্ন দেশে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিগত একযুগে উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও প্রযুক্তি খাতে বিস্তর সাফল্য অর্জন করেছে। তথ্যপ্রযুক্তিতে ব্যাপক উন্নয়নের বদৌলতে বাংলাদেশের মানুষের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি অর্থনৈতিকভাবে আমরা উন্নয়নশীল দেশ থেকে উঠে এসেছি মধ্যম আয়ের দেশের কাতারে।তথ্য প্রযুক্তিখাতে আপনার কাজের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে আকর্ষনীয় অফার ঘোষণা করেছে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি।  স্বাধীনতা দিবস উপলক্ষে, ২৬শে মার্চে পিপলএনটেক এর অফিস ভিজিট করলেই পাচ্ছেন তিনটি আকর্ষণীয় অফার। ১, ফ্যাকাল্টির সাথে দেখা করার সুযোগ, ২, কোর্সে উপর ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট ও ৩, আকর্ষনীয় গিফট এবং ইফতার বক্স।আকর্ষনীয় এই অফার শুধুমাত্র ২৬শে মার্চের জন্য ঘোষণা করা হয়েছে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ফেসবুক পেইজে।বিস্তারিত জানতে পেজে অথবা যোগাযোগ করুন - 01799 446655,01611 446699এছাড়াও অফিসের ঠিকানা ঠিকানা দিয়েছে প্রতিষ্ঠানটি,পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

post
টেক মেন্টর

ভিডিও স্ট্যাটাস দিতে পারবেন হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক অসাধারণ ফিচার আনছে জাকারবার্গের মেটা। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে এখন থেকে হোয়াটসঅ্যাপে একবারে ১ মিনিটের ভিডিও স্ট্যাটাসে দিতে পারবেন। বর্তমানে যেখানে একবারে ৩০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাসে দেওয়া যায়। এ ছাড়াও আরও একাধিক ফিচারের ঘোষণা করেছে সংস্থা। যার মধ্যে রয়েছে এনক্রিপ্ট মেসেজ ডিসপ্লে হওয়া, ইউজারের প্রোফাইল স্ক্রিনশট নেওয়া বন্ধ করা, স্ট্যাটাসে মেনশন করলে সেই ইউজারকে অ্যালার্ট দেওয়া ইত্যাদি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, মেসেজিং প্ল্যাটফর্ম এক নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। যেখানে ব্যবহারকারীরা ১ মিনিটের ভিডিও স্ট্যাটাসে আপলোড করতে পারবেন। যা বর্তমানে ৩০ সেকেন্ড পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। এই ফিচার ব্যবহারকারীদের স্ট্যাটাস আপলোড করার ক্ষেত্রে আগ্রহ বাড়াবে বলে মনে করছে মেটা। ফিচারটি অনেকদিন ধরেই চাইছিলেন ব্যবহারকারীরা। লম্বা ভিডিও আপলোড করার ইচ্ছা থাকলেও সীমাবদ্ধতার কারণে তা হয়ে উঠছিল না। তবে ইউজারদের কথা শুনে সেই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এবার থেকে কোনো ভিডিও ৩০ সেকেন্ডে এডিট না করেই স্ট্যাটাসে আপলোড করতে পারবেন। এরই মধ্যে বিটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি রোল আউট করা শুরু হয়েছে। গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ফিচারটি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। পাশাপাশি এটি দ্রুত সবার অ্যাকাউন্টে রোল আউট করা হবে বলে জানানো হয়েছে। তবে ১ মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করার জন্য অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।

post
টেক মেন্টর

আসছে ‘স্মার্ট রিং’

স্মার্ট গ্যাজেটের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজের জন্য স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিসহ ব্যবহার হচ্ছে অনেক কিছুর। এত সব গ্যাজেটের ভিড়ে এবার আপনাকে আরও আপডেট রাখতে আসছে স্মার্ট রিং। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’। যা ব্যবহারকারীর ঘুম আর স্বাস্থ্যের খেয়াল রাখবে। স্মার্ট ওয়াচ ও এখন অতীত হতে চলেছে, দিন এখন স্মার্ট রিংয়ের। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’; উন্মোচিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। গত মাসে ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি এস২৪ স্মার্ট ফোন সিরিজ লঞ্চের সময় আংটিটির একটি ঝলক দেখানো হয়। তবে দর্শকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার সামনাসামনি আংটিটির খুঁটিনাটি পরখ করে দেখার সুযোগ পাবেন। ২০২৪ সালের শেষের দিকে রিংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। স্মার্ট রিং এর আগে অনেক সংস্থাই এনেছে। তবে স্যামসাং আনল এই প্রথম। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে বলছেন, স্যামসাংয়ের মতো সংস্থা স্মার্ট রিং-এর দুনিয়ায় পা রাখায় আগামীতে এই স্মার্ট ডিভাইস যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, তা বলাই যায়। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং। জানা গেছে, গ্যালাক্সি রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেয়া হবে। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ব্যবহারকারীর বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও দেবে এই অ্যাপ। জি-মেইলের বিকল্প এক্স-মেইল আনছেন ইলন মাস্কজি-মেইলের বিকল্প এক্স-মেইল আনছেন ইলন মাস্ক স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে, সেই কাজও চলছে। যেহেতু মোটামুটিভাবে হেলথ ফিচার ট্র্যাকিংয়ের বিষয়টি রিং এবং ওয়াচ- দুই ডিভাইসেই থাকবে; তাই ঘুমের সময় আর স্মার্টওয়াচ না পরলেও চলবে। আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে।

post
টেক মেন্টর

পিপলএনটেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই বাংলাদেশের পরবর্তী লক্ষ্য।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে পিপলএনটেক বাংলাদেশ। ইতিমধ্যে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এই ধারাবাহিকতায় শুক্রবার (১লা মার্চ) ঢাকায় অবস্থিত পিপলএনটেকের নিজস্ব কার্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়। অর্ধ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে সেমিনারে বক্তব্য রাখেন সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য ও পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির হেড অফ ফ্যাকাল্টি সাইবার সিকিউরিটি প্রকৌশলী মো. মুশফিকুর রহমান।বর্তমানে ডিজিটাল বিপ্লবের সময়ে সাইবার সিকিউরিটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় সেমিনারে। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুশফিকুর রহমান বলেন, বিদেশি সফটওয়্যার ব্যবহারে তথ্য নিরাপত্তা ঝুঁকি থাকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় উৎপাদিত সফটওয়্যার ব্যবহারের চর্চা বাড়াতে হবে। আর এটি নিশ্চিত করতে হলে প্রযুক্তিতে নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি এতে দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ও বাড়বে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।পরে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় সেমিনারটি।পিপলএনটেকের আয়োজনে একবছর মেয়াদী পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স শুরু হবে চলতি মাসে।এই কোর্সে থাকবে ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশন, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি আর্কিটেকচার, ইনফরমেশন সিস্টেম অডিটিং, সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি আর্কিটেকচার সহ মোট ১২ টি বিষয়।কোর্স শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির পার্টনারশিপে সার্টিফিকেট প্রদান করার ঘোষণা দেওয়া হয়।

post
টেক মেন্টর

এক ভিডিও দিয়েই ২ কোটি ৯০ লাখ টাকা আয়

অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি এখন কারও অপরিচিত নয়। তাই বলে এক ভিডিও দিয়ে ২  কোটি ৯০ লাখ টাকা আয়! এমন খবর শুনলে যে কারও চোখ হয়তো চড়কগাছ হওয়ার কথা। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তার মালিকানাধীন ‘মি বিস্ট’ চ্যানেলের গ্রাহকসংখ্যা প্রায় ২৩ কোটি ৪০ লাখ। ইউটিউব ব্যবহারকারীদের কাছে ‘মি বিস্ট’ নামে পরিচিত এই মার্কিন তরুণ সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মাত্র একটি ভিডিও পোস্ট করেই ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে) আয় করেছেন।এক্সে ভিডিও পোস্ট করার বিষয়ে বরাবরই আগ্রহী ছিলেন না জিমি ডোনাল্ডসন। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, নির্মাতাদের জন্য এক্সে ভিডিও প্রকাশ করা লাভজনক নয়। কারণ, এই প্ল্যাটফর্ম থেকে খুবই কম আয় করা যায়। তবে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে তিনি এক্সে পুরনো একটি ভিডিও প্রকাশ করেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি ১৫ কোটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে।এ বিষয়ে এক্স পোস্টে জিমি ডোনাল্ডসন জানিয়েছেন, আমার প্রথম এক্স ভিডিও আড়াই লাখ ডলারের বেশি আয় করেছে। অনেকেই ভিডিওটি দেখেছেন বলে বিজ্ঞাপনদাতারা ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করেছে। এর ফলে আগের তুলনায় আয়ও বেশি হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.