যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টার্লিংয়ে মুসলিম কমিউনিটিকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো আমিন-অ্যাডাম অ্যাক্সপো। ১৮ মার্চ শনিবার আমিন প্রজেক্ট ও অ্যাডাম সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় একদিনের এই অ্যক্সপো।
ডিএমভি এরিয়ার অর্ধশতাধিক নানা রকম পণ্য ও সেবামূলক প্রতিষ্ঠানের অংশ গ্রহনের বাণিজ্যিক এই প্রদর্শনীতে ভিড় করে মুসলিম কমিউনিটির হাজারো দর্শনার্থী। বেশ কিছু অন্যান্য কমিউনিটি বেজড কাজের পাশাটাশি মুসলিম ব্যবসায়ী ও উদোক্তাদের এক সাথে মিলিত করা এবং তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে দুই বছর আগে থেকে কাজ শুরু করে আমিন প্রজেক্ট।
সেই প্রজেক্টের অধীনে বিজেনেস নেটওয়ার্কের অংশ হিসেবে অ্যাডাম সেন্টারের সাথে যৌথভাবে আয়োজন করে এই অ্যাক্সপোর। একদিনের এই অ্যাক্সপোতে দর্শনার্থীদের এমন সাড়া দেখে অভিভুত আয়োজকরা।
অ্যাডাম সেন্টারের পুরোটা জায়গা জুড়ে বিস্তৃত ছিলো এই আয়োজন। নানা রকম পণ্যের সেম্পল, হালাল নিউট্রেশন পণ্য, বিশ্ববিদ্যালয়, আইটি ট্রেইনিং, চাকরির নিয়োগ, হেলথ সার্ভিস, রিয়েলেস্টেট, মটগেজ, ইন্সুইরেন্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যান্ডিক্রাপট, স্কিন ক্যারিয়ারের প্রতিষ্ঠানসহ নানা রকম ব্যবসায়ীক প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। প্রতিটি স্টলের প্রতিনিধিরা দর্শকদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন দিনভর। নিজেদের পণ্য ও সেবার তথ্য পৌছে দিতে পেরেছেন সরাসরি।
নারী উদ্যেক্তাদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। ডিএমভির বাইরের দূরের স্টেট থেকে অংশ নিয়েছে কেউ কেউ। ঈদের কেনাকাটার সুযোগ ছিলো এখানে। মুসলিম কমিউনিটির বিভিন্ন দেশের নারী উদ্যেক্তারা হরেক রকম কাপড়ের স্টল নিয়ে বসেছিলো অ্যক্সপোতে। দর্শকদের সবচেয়ে বেশি ভিড় ছিলো কাপড়ের স্টলগুলোতে।
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সফট স্কিল ডেভেলপমেন্টের আইটি ইনস্টিটিউট পিপলএনটেকর মতো বড় প্রতিষ্ঠানও অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপও।
সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেন আগত দর্শনার্থীরাও। হালাল খাবারের বেশ কয়েকটি স্টল বসেছিলো অ্যাডাম সেন্টারের নীচ তলাতে। শুধু ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই নয়, মাহে রমজানরের আগে মুসলিম কমিউনিটির একে অপরের সাথে দেখা হবার সুযোগ তৈরি হয়েছিলো এই আমিন-অ্যাক্সপোর মাধ্যমে।
