post
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাত ভারতের বিভিন্ন অঞ্চলে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। মঙ্গলবার ঘূর্ণিঝড়ে প্রভাবে চেন্নাইয়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে খারাপ অবস্থা চেন্নাই-সহ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকার বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকাগুলোর নজরদারি বাড়ানোর পাশাপাশি ত্রাণ শিবির খোলা, দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

post
আন্তর্জাতিক

ভারতের লোকসভার তিন রাজ্যেই এগিয়ে বিজেপি

লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত ভারতের পাঁচ রাজ্যের ভোটে তিন রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি। রোববার সকালে চার রাজ্যের ভোট গণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে সহজ জয় পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। অন্যদিকে তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। নভেম্বর মাসজুড়ে এই ৪ রাজ্যসহ মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ভোট গণনা হবে সোমবার। ভোট হওয়া পাঁচটি রাজ্যের মধ্যে বর্তমানে শুধু মধ্যপ্রদেশের ক্ষমতায় রয়েছে বিজেপি। ছত্রিশগড় ও রাজস্থানের ক্ষমতায় আছে কংগ্রেস।

post
আন্তর্জাতিক

মুসলিম আমেরিকানদের কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন

ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার তিনি নিজের ভুল ধরতে পেরেছেন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকান মুসলিম নেতাদের কাছে ক্ষমা চাইলেন তিনি। বেশ কিছু মুসলিম নেতা বাইডেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই ভুল শিকার করেন। আলোচিত এই বৈঠক নিয়ে নতুন বিবরণ পেয়েছে এবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর শুরু হয় যুদ্ধ। যুদ্ধে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহতের যে সংখ্যা প্রকাশ করে তা নিয়ে গত ২৫ অক্টোবর প্রকাশ্যে প্রশ্ন তোলেন বাইডেন। ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য নিয়ে সন্দেহের কথা জানান তিনি।   অধিকারকর্মীরা জানান, পরের দিন হোয়াইট হাউজে এক বৈঠকে বাইডেন তাদের কাছে একান্তে ক্ষমা চান। বৈঠকে বাইডেন বলেন, ফিলিস্তিনিরা তাদের মানুষদের মৃতের সংখ্যা নিয়ে সত্য বলছে কি না তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি একটি বিষয়ে নিশ্চিত যে, নিরাপরাধ মানুষই মারা যাচ্ছে। প্রেসিডেন্ট বলেন, "আমি দুঃখিত। আমি আমার নিজের ওপরই হতাশ।" বৈঠকটি ৩০ মিনিটের জন্য নির্ধারিত হলেও পরে মুসলিম নেতাদের সাথে ঘণ্টাখানেক সময় পার করেন প্রেসিডেন্ট বাইডেন।

post
আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে আভ্যন্তরীন আন্তর্জাতিক মহলের প্রচেষ্টা; বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন বলে সরকার আশা করে, এমনটা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায়, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও, যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। সেই সঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।এর আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন পিটার হাস। যদিও এখনো পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সমসাময়িক বিষয়াদি নিয়েই হয়তো এই বৈঠক হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে। বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এছাড়া, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু পত্রিকা ধুম্রজাল তৈরি করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, এটা একটি রুটিন বৈঠক।  এদিকে,বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়ে বলেছেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতীর মেয়াদ বাড়লো আরও ১দিন

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতীর মেয়াদ আরও ১দিন বেড়েছে।এতথ্য নিশ্চিত করেছে, যুদ্ধবিরতীর মধ্যস্ততাকারী দেশ কাতার। এদিকে, জেরুজালেম একটি বাস স্টেশনে গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছে, বলে জানা গেছে। জেরুজালেমের উপকণ্ঠে একটি বাস স্টেশনে একটি গাড়িতে করে হামলাকারীরা পৌছালে এ ঘটনা ঘটে।

post
আন্তর্জাতিক

হজের খরচ কমায় খুশি সৌদিপ্রবাসী বাংলাদেশীরা; কূটনৈতিক তৎপরতায় আরো কমানোর সুযোগ আছে

গেলো বছরের তুলনায় চলতি বছর কমেছে হজের খরচ। এতে খুশি সৌদিপ্রবাসী বাংলাদেশীসহ হজ গমনেউচ্ছুকরা। তবে কূটনৈতিক প্রচেষ্টায় এই খরচ আরো কমানো সম্ভব বলে মনে করেন কমিউনিটি নেতারা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরত্বপূর্ণ ইবাদত হজ্ব। প্রতিবছর এ ইবাদত পালন করতে বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি হাজি পাড়ি জমান আরব ভূমিতে। লাব্বাইক ধ্বণিতে মুখরিত হয়ে হঠে মুসলিম বিশ্বের পবিত্র স্থান মক্কা নগরী।  হজ্ব পালনে প্রতিবছর বাংলাদেশ থেকেও যাচ্ছেন লাখ লাখ মুসল্লি। তবে হজ্বরের খরচ নিয়ে প্রতিবছরই উদ্বিগ্ন থাকেন মুসলিম প্রধান এ দেশটির হাজিরা। কিন্তু এবার সেই খরচ কমায় খুশি সংশ্লিষ্টরা।বর্তমানে হাজিদের ট্রেনিং করানোসহ হজ্ব ব্যাবস্থা সহজ হওয়ায় স্বস্তিতে বাংলাদেশী হাজিরা। তবে বিব্রতকর অবস্থা এড়াতে হ্জ্ব ব্যাবস্থা ও দেশটির আইন-কানুন সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার আহবান প্রবাসী হাম্মদ সামিউল আহমেদ সামি।বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ করতে পারবেন। নিদ্দিষ্ট সময়ের পূবেই এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়ায় হাজিরা প্রস্তুতির সময় পাবে বলে মনে করছেন কমিউনিটি নেতারা।

post
আন্তর্জাতিক

কেনিয়া ও সোমালিয়ায় বন্যায় প্রাণহানী অন্তত দুই শতাধিক লোকের

কেনিয়া ও সোমালিয়ায় টানা বন্যায় এ পর্যন্ত অন্তত দুই শতাধিক লোকের প্রাণহানী হয়েছে।  কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হয়েছে। অপরদিকে পূর্ব আফ্রিকার আরেক দেশ সোমালিয়ায়ও ভারী বৃষ্টি এবং বন্যায় শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় ও সোমালিয়ায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তায় কাজ করছে বিভিন্ন সংস্থা।

post
আন্তর্জাতিক

ফিলিস্তিনের মুক্তি দাবী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল

ফিলিস্তিন মুসলিম জাতির অস্তিত্বের প্রশ্ন। আজ মানবতার বুলি আওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। একই সাথে ক্ষমতার লোভী আরব নেতারাও কিছু বলছেন না, যা মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ বুধবার দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্বমোড়লদের কায়েমী মানবাধিকারের প্রতি ধিক্কার জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছেন।বিশ্ব মোড়লরা যে দখলদারিত্বকে বৈধতা দিচ্ছে তার অবসান অতি সন্নিকটে বলেও দাবী করেন তারা। মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদ ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ফিলিস্তি শিক্ষার্থীরাও। তাদেরই একজন ইসাহক বলেছেন, আমরা ৭৫ বছর ধরে ইসরাইলের এই বর্বর হামলার শিকার হচ্ছি। প্রত্যেক দিন আমরা আমাদের জমি হারাচ্ছি, জীবন হারাচ্ছি এবং মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা হারাচ্ছি। গত দুই মাস ধরে আপনার যা দেখছেন তা শুধু এর একটি অধ্যায় মাত্র। সমাবেশের পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মিছিল বের করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে তুর্কি, হিব্রু, গ্রিক এবং আরবিসহ মোট ১৪টি ভাষায় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কবিতা, গানসহ ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি বাড়লো আরো ২ দিন !

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও দুইদিন বাড়ানোর চুক্তি হয়েছে।মধ্যস্থতাকারী দেশ কাতারের স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্স এ এক পোস্টে সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। হামাসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আগে যে সমস্ত শর্তে যুদ্ধবিরতি হয়েছিল, একই শর্তেই যুদ্ধবিরতি চলবে।’ এদিকে, সোমবার রাতে হামাস ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া পর, ইসরায়েল তাদের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে আরও  ৩৩ জনকে মুক্তি দেয়।

post
আন্তর্জাতিক

হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা

গাজায় চলমান ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শর্তসাপেক্ষে বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে হামাস ও ইসরায়েল।টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের কারাগার থেকে বেশিসংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে জোরলো তৎপরতা দেখা গেলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী তারা। অপরদিকে, গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বলেছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.