ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার তিনি নিজের ভুল ধরতে পেরেছেন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকান মুসলিম নেতাদের কাছে ক্ষমা চাইলেন তিনি। বেশ কিছু মুসলিম নেতা বাইডেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই ভুল শিকার করেন।
আলোচিত এই বৈঠক নিয়ে নতুন বিবরণ পেয়েছে এবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর শুরু হয় যুদ্ধ। যুদ্ধে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহতের যে সংখ্যা প্রকাশ করে তা নিয়ে গত ২৫ অক্টোবর প্রকাশ্যে প্রশ্ন তোলেন বাইডেন। ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য নিয়ে সন্দেহের কথা জানান তিনি।
অধিকারকর্মীরা জানান, পরের দিন হোয়াইট হাউজে এক বৈঠকে বাইডেন তাদের কাছে একান্তে ক্ষমা চান। বৈঠকে বাইডেন বলেন, ফিলিস্তিনিরা তাদের মানুষদের মৃতের সংখ্যা নিয়ে সত্য বলছে কি না তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি একটি বিষয়ে নিশ্চিত যে, নিরাপরাধ মানুষই মারা যাচ্ছে।
প্রেসিডেন্ট বলেন, "আমি দুঃখিত। আমি আমার নিজের ওপরই হতাশ।" বৈঠকটি ৩০ মিনিটের জন্য নির্ধারিত হলেও পরে মুসলিম নেতাদের সাথে ঘণ্টাখানেক সময় পার করেন প্রেসিডেন্ট বাইডেন।
