লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত ভারতের পাঁচ রাজ্যের ভোটে তিন রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি।
রোববার সকালে চার রাজ্যের ভোট গণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে সহজ জয় পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। অন্যদিকে তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। নভেম্বর মাসজুড়ে এই ৪ রাজ্যসহ মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ভোট গণনা হবে সোমবার। ভোট হওয়া পাঁচটি রাজ্যের মধ্যে বর্তমানে শুধু মধ্যপ্রদেশের ক্ষমতায় রয়েছে বিজেপি। ছত্রিশগড় ও রাজস্থানের ক্ষমতায় আছে কংগ্রেস।
