মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত, বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালেও ফোর্বসের এই তালিকায় ছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়,তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাই নয়,তিনি সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তালিকার প্রথমে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
