আন্তর্জাতিক

পাকিস্তানে শাহবাজের নেতৃত্বে জোট সরকার

post-img

পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি সহ কয়েকটি দল। এ দলগুলোই দুই বছর আগে ইমরান খান সরকারকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল।

মঙ্গলবার রাতে ইসলামাবাদে দলগুলোর নেতাদের বৈঠক হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় শাহবাজ শরিফও একই কথা বলেন। নতুন এই সরকারেরও নেতৃত্বে থাকবেন শাহবাজ শরিফ।

এত দিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই নওয়াজ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.