ভয়াবহ হয়ে উঠেছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পরিস্থিতি। সেখানকার মানুষ খাবারের জন্য মরিয়া হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সংস্থা-ওসিএইচএ জানিয়েছে, জনবহুল শহরটিতে মানবিক সংকটের মধ্যেই, খাদ্য সংকটে মরিয়া হয়ে উঠেছেন তারা। খাবার না পেয়ে তাদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে। ক্ষুধার্ত এ মানুষগুলোর জন্যে জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন।
এদিকে আশদোদ বন্দর দিয়ে গাজায় পাঠানো আটার একটি বড় চালান আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েল দাবি করেছে,গাজার দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে তারা। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামাসের স্বাধীনতাকামী যোদ্ধারা হামলা চালানোর পর থেকেই গাজায় প্রতিরক্ষা অভিযান শুরু করে ইসরায়েল।
