আমিরাতে শীতকালে সামান্য বৃষ্টিপাত হলেও এমন শিলাবৃষ্টি হওয়ার ঘটনা আগে ঘটেনি। শিলাবৃষ্টির ফলে অনেক গাড়ীর গ্লাস ভেঙ্গে গিয়েছে।
দোকানপাটসহ ঘরবাড়ির পার্কিং সেডগুলোতেও হয় ব্যাপক ক্ষতি। দমকা হাওয়ার কারণে গাছপালাও পড়ে গেছে অনেক জায়গাতে। কোথাও কোথাও রাস্তায় শিলা ও বরফের আস্তর পড়তেও দেখা গেছে। বৃষ্টির কারণে নীচু এলাকার রাস্তা-ঘাটে পানি জমে যায়। আবহাওয়া দপ্তরের আগাম সর্তকতায় এবং সরকারের তাৎক্ষণিক পদক্ষেপে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। এদিন বিশেষ ঝুঁকিপূণ্য সড়ক গুলোও সাময়িক বন্ধ রাখা হয়। তবে দেশটির পুলিশ বাহিনীসহ বিশেষ বাহিনীগুলোর তৎপরতায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে অনেকাংশে।
এদিকে দেশটির প্রবাসী বাংলাশিদের প্রত্যাশা- প্রকৃতির এই পরিবর্তন যেন মারাত্বক ক্ষতির কারণ না হয়ে ওঠে, সেই বিষয়ে এখনি প্রদক্ষেপ নিতে হবে বিশ্ব শাসকদের।
