বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

post-img

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়। বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বলেন, মামলা নিয়েও মিথ্যাচার করছে বিএনপি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গনভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়, আগুন সন্ত্রাসীদের নামে চলমান মামলাগুলো দ্রত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঐতিহ্য এবং ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে, কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি।

লাখ নেতা কর্মী রাজনৈতিক মামলায় বন্দি রয়েছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন,বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন মামলা রাজনৈতিক নয়, সবই হয়েছে অগ্নিসন্ত্রাস সহ নানা অপরাধে।

যারা বাস,লঞ্চ,রেল পুড়িয়েছে,আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদের বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী।

পরে কৃষকলীগ নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.