এনআরবি বিশ্ব

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

post-img

কুয়েতে গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ফৌজদারি আদালত।

কুয়েতের আপিল আদালতের কাউন্সেলর নাসর সালেম আল-হেইদের নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে। এর আগে মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এমন আঘাত করেন যে, ওই বাংলাদেশি স্থায়ী সক্ষমতা হারায় এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচলাবস্থায় পতিত হন, যে কারণে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সূত্র জানায়, আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে, উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.