এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে লেবানন আ.লীগ

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা।

দেশটির স্থানীয় সময় বিকেল থেকেই প্রিয় দলকে ভালবেসে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে চলে এই আনন্দ। নির্বাচনে আওয়ামী লীগের এমন বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

চতুর্থবারের মত শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, এমন প্রত্যাশা করেন তারা। সেইসাথে দেশে যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবী জানান নেতারা। এসময় উপস্থিত ছিলেন ইস্কান্দার মোল্লা, এস এম জসিম, কবির মিয়াজি, শেখ কামাল, মশিউর রহমান, জাকির হোসেন ও হিমেল চৌধুরীসহ আরো অনেকে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.