আমিরাতের বিভিন্ন প্রদেশে বেড়েই চলেছে বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সফলতাও অর্জন করছেন, অনেক প্রবাসী ব্যবসায়ী।
এরই ধারাবাহিকতায় আমিরাতের রাজধানী আবুধাবির মোছাফফাতে যাত্রা শুরু করেছে, বাংলাদেশী মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তাসনীম আল মদিনা সুপার মার্কেট। আবুধাবির শিল্পনগরী মোছাফফার ৩৭ সানাইয়ার প্রথম গলিতে মার্কেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধন উপলক্ষে, দোকানটিতে মাছ-মাংস ও ভোগ্যপণ্য সহ বিভিন্ন পন্যের ওপর চলছে বিশেষ অফার। আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাঈদুর রহমান ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে, মার্কেটটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান এবং সিম্পল লাইফ কন্ট্রাক্টিং এন্ড রিয়েল এষ্টেট সোল প্রোপার্টিজ এল এল সি এর কর্ণধার হাফেজ তাজুল ইসলাম,কোম্পানির অফিস ব্যবস্থাপক মিজানুর রহমান, মার্কেটিং ম্যানেজার মোস্তাক আহমেদ,,মোহাম্মদ কাশেম, আক্তার হোসেন, আব্দুল্লাহ এবং মোহাম্মদ সোহেলসহ অনেক প্রবাসী। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক বাংলাদেশীর কর্মসংস্থান হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
