post
সংবাদ

আবারও দুই দিনের হিট অ্যালার্ট জারিআবারও দুই দিনের হিট অ্যালার্ট জারি

দেশের চার বিভাগে নতুন করে আরও দুই দিন (৪৮ ঘণ্টা) হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু কিছু জায়গায় শনিবার সকাল থেকে তাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

post
সংবাদ

স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে

কোনভাবেই স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে। তীব্র গরম আর উর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে সবজি ও মাছের দাম। এছাড়া বিভিন্ন অজুহাতে ডিমের দামও ঊর্ধ্বমুখী। তবে অনেকটা সহনীয় পরযায়ে এসেছে ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম। জানা যায়, চলমান তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে সবজি সহ নিত্যপণ্যের দাম। তাপপ্রবাহে এমনিতেই বিপর্যস্ত জনজীবন,তার ওপর সবকিছুর ঊর্ধ্বমুখী দামের কারনে অসহায় নিম্ন আয়ের মানুষ। তবে বাজার উত্তপ্ত হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। সরবরাহ কম থাকার অজুহাতে মাছের দামও চড়া। মুরগির দাম প্রকারভেদে কমেছে ১৫ টাকা থেকে ৬০ টাকা পরযন্ত। তবে ডিমের দাম আবারও বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে,অপরিবর্তিত রয়েছে বেশ কিছু মুদিপণ্যের দাম।

post
সংবাদ

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধামন্ত্রীকে শুভেচ্ছা

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা। শুক্রবার সকালে গণভবনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে, আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে, সকল ষড়যন্ত্র মোকাবেলা কোরে, তাঁর দল দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। তিনি বলেন,প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয়,সেটা মোকাবেলা কোরে তার সরকার এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকার আদায় করেছিল, তা আওয়ামী লীগ সমুন্নত করতে পেরেছে জানিয়ে জনগণকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান আওয়ামী লীগ সভাপতি।

post
অভিবাসন

বেগমগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

নোয়াখালীর বেগমগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূনরেকত্রিকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশা-২ এ আয়োজন করে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের বেগমগঞ্জ কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইসলামীয় ফাজিল মাদ্রাসার প্রভাষক নুরুন নবী। সেমিনারে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, ২নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জাফর উল্যাহ স্বপন, ব্যাকের ভলান্টিয়ার ও মহিলা ইউপি সদস্য আমেনা আক্তার এবং প্রবাস ফেরত রফিক উল্যাহসহ অনেকে। এ সময় ব্র্যাকের এমন উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা।

post
সংবাদ

প্রবাসীদের এনআইডি দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

সকল প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয় পত্র-এনআইডি কার্যক্রমের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম।কাতার প্রবাসীদের মাঝে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে,দোহার বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্য ও কাতারের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।

post
সংবাদ

হজ মেডিক্যাল টিম পায়নি অনুমোদন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের হজ। পবিত্র এ ইবাদত পালন করতে, ইতিমধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন বহু হাজি। তবে তাদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্যে বাংলাদেশি মেডিক্যাল টিমকে এখনো দেয়া হয়নি অনুমোদন। ফলে হাজিদের চিকিৎসা-সেবার জন্যে যেতে হচ্ছে দেশটির হাসপাতালগুলোতে। জানা যায়, এবারের হজের আর বাকি আছে মাসখানেক সময়। ইতোমধ্যে বিশ্বের বিভ্ন্নি দেশের হাজিরা অবস্থান করছেন মক্কা মদীনায়। বাংলাদেশ থেকেও গিয়েছেন অনেক সংখ্যক পরিমান হাজি। তবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য সেবার জন্যে এখনো দেয়া হয়নি মেডিক্যাল টিমের অনুমতি। ফলে বাংলাদেশ থেকে যাওয়া হজ্জ মেডিক্যাল টিম দিতে পারছে না হাজিদের চিকিৎসা-সেবা। এদিকে বাংলাদেশের হাজিদের তুলনায় মেডিক্যাল টিম অতি নগন্য বলছেন প্রবাসীরা। তাই হজ মৌসুমে দেশটিতে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের আহবান জানিয়েছেন দেশটির প্রবাসী সাংবাদিক ফ ই ম ফরহাদসহ অনেকে। বাংলাদেশের জন্যে ১ লাখ ২৭ হাজার হজ কোটা নির্ধারণ করলেও যাচ্ছেন মাত্র ৮৫ হাজার ২৪৭ জন হাজি। অন্য বছরের চেয়ে এবার হজের খরচ বেড়ে যাওয়া, হাজিদের আগ্রহ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

post
সংবাদ

৩১ মের মধ্যে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর লক্ষ্য

মালয়েশিয়াতে ৩১ মের মধ্যে কর্মী পাঠানোর লক্ষ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হয়েছে। এসময় মন্ত্রী কারো কথায় প্ররোচিত হয়ে কোম্পানি ছেড়ে না পালানোর আহবান জানান প্রবাসীদের। তিনি বলেন,কোম্পানি ছেড়ে পালিয়ে গেলে ক্ষনিকের জন্য আর্থিকভাবে লাভবান হলেও, পরবর্তীতে অবৈধ হয়ে পড়তে হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের বিনা অভিবাসন ব্যয়ে ৭৩ জন মালয়েশিয়াগামী কর্মীদের সেন্ড অব প্রোগ্রামে একথা বলেন মন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ থেকে বিরত থাকার আহবান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেজ- বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানসহ অনেকে।

post
সংবাদ

৩১ মের মধ্যে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর লক্ষ্য

মালয়েশিয়াতে ৩১ মের মধ্যে কর্মী পাঠানোর লক্ষ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হয়েছে। এসময় মন্ত্রী কারো কথায় প্ররোচিত হয়ে কোম্পানি ছেড়ে না পালানোর আহবান জানান প্রবাসীদের। তিনি বলেন,কোম্পানি ছেড়ে পালিয়ে গেলে ক্ষনিকের জন্য আর্থিকভাবে লাভবান হলেও, পরবর্তীতে অবৈধ হয়ে পড়তে হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের বিনা অভিবাসন ব্যয়ে ৭৩ জন মালয়েশিয়াগামী কর্মীদের সেন্ড অব প্রোগ্রামে একথা বলেন মন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ থেকে বিরত থাকার আহবান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেজ- বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানসহ অনেকে।

post
সংবাদ

২১ হাজার ৬৩ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন

বুধবার পর্যন্ত বাংলাদেশ থেকে ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৩১৬ জন। বৃহস্পতিবার হজ পোর্টালের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়,এখন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি। অন্যদিকে ৭৮ হাজার ৩৪১ জন হজযাত্রীর ভিসা হয়েছে এখন পর্যন্ত। এবার হজ করতে যাবেন ৮৫ হাজার ২৪৭ জন বাংলাদেশি। সেই হিসেবে এখনো ভিসা হয়নি, ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর। হজের প্রথম ফ্লাইট শুরু হয় এ মাসের ৯ তারিখে, যা চলবে আগামী ১০ জুন পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে এবারের হজ।

post
সংবাদ

নদী রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান বাংলাদেশ ন্যাপের

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসে বাংলাদেশের যৌথনদী ও পরিবেশ রক্ষার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ। বুধবার (১৫ মে) গণমাধ্যমে ‘১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান। তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা ভাসানী গঙ্গার পানি একতরফা প্রত্যাহারের প্রতিবাদে এবং বাংলাদেশের পানি প্রাপ্তি ও পরিবেশ রক্ষার স্বার্থে রাজশাহী থেকে সীমান্তের কাছে কানসাট পর্যন্ত এই লংমার্চের আয়োজন করেছিলেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৭ সালের প্রথম গঙ্গা পানিবন্টন চুক্তি সই হয়। কিন্তু পরবর্তীতে এই চুক্তির মূল রক্ষাকবচ গ্যারান্টি ক্লজ বাদ দিয়ে সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উজান থেকে পানি না এলে বাংলাদেশের কিছুই করার থাকে না। অন্যদিকে তিস্তাসহ ৫৪ যৌথ নদীর উজানে বাঁধ নির্মাণ করায় বাংলাদেশে এখন আর স্বাভাবিক বন্যা হচ্ছে না। শুষ্ক মওসুমে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল শুকিয়ে গিয়ে মরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আজও মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ প্রাসঙ্গিক। বক্তারা বলেন, আজ ফারাক্কা বাঁধ শুধু এ দেশের মানুষের জীবন মরণের সংকটই নয়, বরং এর ফলে বাংলাদেশ ও ভারতের স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্ক বিপন্ন হয়েছে। অপরদিকে তিস্তার পানি নিয়ে অনৈতিক আচরণ, হঠকারিতা এবং একগুঁয়েমির ফলে এ নদীর বাংলাদেশ অংশের বিশাল এলাকায় আজ মরুভূমির প্রতিচ্ছবি। আজ থেকে ৪৮ বছর আগে ভারতের পানি আগ্রাসনের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে তা দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.