সংবাদ

কুমিল্লায় প্রবাসীর বাড়িতে বিষ প্রয়োগ

post-img

কুমিল্লায় সৌদি প্রবাসীর বাড়িতে হামলা ও ট্যাংকের পানিতে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিষ্ণুপুর গ্রামের ভূক্তভোগী প্রবাসী হাছান মিয়ার স্ত্রী রোশনারা বেগম সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় একই গ্রামের ফজল মিয়া, তার ছেলে শাহপরান ও স্ত্রী অহিধন বিবিসহ আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

অভিযোগ বলা হয়,বিবাদী ফজল মিয়ার সাথে সৌদি প্রবাসী হাছান মিয়ার পরিবারের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিলো। এতে বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। ঘটনার দিন ৮মে সকালের দিকে কিছু সন্ত্রাসী এসে হুমকি-ধামকি দিয়ে যায় । পরে রাতের আঁধারে বাড়ির ছাদে পানির ট্যাংকের মুখ খুলে বিষ ঢেলে দেয়। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারটি। তবে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.