স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা।
শুক্রবার সকালে গণভবনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে, আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে, সকল ষড়যন্ত্র মোকাবেলা কোরে, তাঁর দল দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। তিনি বলেন,প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয়,সেটা মোকাবেলা কোরে তার সরকার এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকার আদায় করেছিল, তা আওয়ামী লীগ সমুন্নত করতে পেরেছে জানিয়ে জনগণকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান আওয়ামী লীগ সভাপতি।
