কোনভাবেই স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে। তীব্র গরম আর উর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে সবজি ও মাছের দাম। এছাড়া বিভিন্ন অজুহাতে ডিমের দামও ঊর্ধ্বমুখী। তবে অনেকটা সহনীয় পরযায়ে এসেছে ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম।
জানা যায়, চলমান তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে সবজি সহ নিত্যপণ্যের দাম। তাপপ্রবাহে এমনিতেই বিপর্যস্ত জনজীবন,তার ওপর সবকিছুর ঊর্ধ্বমুখী দামের কারনে অসহায় নিম্ন আয়ের মানুষ। তবে বাজার উত্তপ্ত হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। সরবরাহ কম থাকার অজুহাতে মাছের দামও চড়া। মুরগির দাম প্রকারভেদে কমেছে ১৫ টাকা থেকে ৬০ টাকা পরযন্ত। তবে ডিমের দাম আবারও বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে,অপরিবর্তিত রয়েছে বেশ কিছু মুদিপণ্যের দাম।
